পরিবর্তিত হয়ে যায়। ভূ-পৃষ্ঠের জমাট বরফ সেই ভূমিকা পালন করে, যা করে প্রবহমান পানি । অনুরূপভাবে পানি ভূপৃষ্টে যে কাজ সমাধা করে, বায়ুও তাই করে। আর সূর্যের কিরণ ভুপৃষ্ঠে সেই কাজ করে, যা পানি ও বাতাস করে। এদ্বারা ভূপৃষ্ঠে আগুন ও আলোর বিস্তার ঘটে । আর ডু-পৃষ্ের প্রাীকূলেও পরিবর্তন আসে এবং ভূগর্ড থেকে উৎসারিত আগ্রেয়ণিরিতেও পরিবর্তন আসে। ভু-পৃষ্ঠের শীলা ও পাথর সম্পর্কে যাদি কোমো ভৃ-তত্ববিদকে প্রশ্ন করেন, তাহলে সে বহুরকমের শীলার নাম বলবে ৷ তন্ুধ্যে প্রধান শীলা তিন রকমের । প্রথমত আগ্নেয় শীলা, যা ভূগর্ভ থেকে গলিত লাভার আকারে বেরিয়ে ভূপৃষ্ঠে পড়ে এবং পরে ঠান্ডা হয়ে যায়। এই শীলা তিন রকমের যথা, খ্রানাইট, বাস্যালট এবং সাদা, লাল ও কালো এই তিন বর্ণের ক্রিষ্টাল পাথর ৷ ভূ-তত্ত্ববিদরা বলেন, এই তিন রকমের ক্রিষ্টাল পাথরের প্রত্যেকটাতেই এক একটা রাসায়নিক যৌগিক পদার্থ এবং প্রত্যেকটারই একটা স্বতন্ত্র সত্ত্ব রয়েছে। এই শীলাগুলো মিশ্র পদার্থ এবং এইসব আগ্নেয় শীলা ও অনুরূপ অন্যান্য পদার্থ সহযোগেই গেই আদিমকালে গড়ে উঠেছে আমাদের এই পৃথিবী । এরপর পৃথিবীতে আকাশ থেকে বর্ষিত, ভু-পৃষ্ঠে প্রবহমান অথবা বরফ গলা পানি নিজের ভূমিকা পালন করেছে। ভুমিকা পালন করেছে বায়ু ও রোদ। সব কিছু মিলে এইসব শীলার মূল প্রকৃতি ও রাসায়নিক উপাদান পাল্টে দিয়েছে। এভাবে এই শীলাগুলো থেকে সম্পূর্ণ নতুন শীলা জন্য নিয়েছে। এই নতুন শীলা ও পুরানো শীলা দেখতেও অন্যরকম, পরীক্ষাগারে পরীক্ষা করলেও দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ভূ-তাত্তবিকেরা আরো একশ্রেণীর বৃহত্তর শীলার সন্ধান দিয়েছেন, যার নামকরণ তারা করেছেন কঠিন শীলা বা ঘনশীলা ৷ পানি, বায়ু ও রোদের প্রভাবে অথবা ভূ-গর্ভের অধিকতর প্রাচীন ও মৌল শীলার প্রভাবে এ শীলাগুলোর রূপান্তর ঘটেছে। এগুলোর নামকরণ ‘কঠিন শীলা’ করা হয়েছে এজন্যে যে এগুলোকে তার পূর্বতন স্থানে পাওয়া যায় না। পূর্বতন শীলাগুলো থেকে রূপান্তরের পর অথবা রূপান্তরের প্রক্রিয়াধীন থাকাকালে তা স্থানান্তরিত হয়। পানি অথবা বাতাস তাকে স্থানান্তরে নিয়ে যায়, তারপর তা মাটির নীচে ঢুকে যায়, কঠিন হয়ে যায় এবং মাটির সেই স্থরে স্থায়ীভাবে জেঁকে বসে। ভূতত্বববিদরা মিসরের মুকাত্তাম পর্বতের প্রধান উপাদান চুনাপাথরের উদাহরণ দিয়ে বলেন, এটা এক ধরনের রাসায়নিক যৌগিক, যা কার্বনাইট ক্যালসিয়াম বলে পরিচিত । এটা ভূগর্ভের রাসায়নিক অথবা জৈবিক রূপান্তরের প্রক্রিয়ায় রূপান্তরিত । এই মুকাত্তাম পর্বতের পাথর দিয়ে কায়রোর ভবনগুলো তৈরী হয়ে থাকে । তারা বালুর উদাহরণও দিয়ে থাকেন এবং বলেন, বালুর বেশীর ভাগ উপাদানই হলো সেলসিয়াম অক্সাইড ৷ এটাও রূপান্তরিত । আরো একটা উদাহরণ দিয়ে থাকেন কুমোরের কাদা মাটি ও শুকনো ঠনঠনে দো-আঁশ মাটির । এগুলোর উৎপত্তি ঘটেছে তার পূর্বতন উৎস থেকে । কঠিন শীলার উৎপত্তিস্থল হচ্ছে আগ্নেয়শীলা । আদিম যুগে যখন পৃথিবীর উপরিভাগ তরলাবস্থা থেকে জমাট রূপ ধারণ করে, তখনই তা মাটিতে রূপান্তরিত হতে শুরু করে। তখন জমাট বাধা এই ভূ-পৃষ্ঠে আগ্নেয়শীলা ছাড়া আর কোনো পদার্থ ছিলো না । এর পরে এলো পানি। সৃষ্টি হলো সমুদ্র । তারপর আগ্নেয়েশীলার সাথে পানির প্রক্রিয়াকরণ শুরু হলো । তার সাথে যোগ দিলো বায়ু, যোগ দিলো প্রক্রিয়াধীন রকমারি প্রাকৃতিক গ্যাস, যোগ দিলো ঝঞ্জা বায়ু এবং সূর্যের Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।