তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এই স্তরগুলো অতিক্রম'করে আসার পর পৃথিবী স্থীতিশীল হয়েছে, ভূ-পৃষ্ঠ শক্ত হয়েছে এবং আমাদের পরিচিত এই জীবনের উৎ'াত্তি ও বিকাশের যোগ্যতা অর্জন করেছে। এই প্রক্রিয়ায় যে সময় লেগেছে, তা এ যাবত প্রান্ত বৈজ্ঞানিক তত্তব্সমূহের আলোকে আমাদের পৃথিবীর বর্তমান বছরের দু'হাজার মিলিয়ন বছর । আর এই পরিসংখ্যানটা নিছক বৈজ্ঞানিক অনুমান। প্রাপ্ত পাথরগুলোর ওপর গবেষণা চালানোর মাধ্যমে পৃথিবীর বয়স অনুমানের ফলে এটা পাওয়া গেছে। আমরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে এই সব অনুমানকে চূড়ান্ত সত্য হিসাবে ধরে নিতে পারি না। কেননা এগুলো বাস্তবেই | তেমন নয়। এগুলো নিছক গবেষণালন্ধ তত্ত্ব ও তথ্য, যা সব সময়ই রদবদলযোগ্য ও সংশোধনযোগ্য । তাই আমরা কোরআনকে এসব তথ্যের ওপর নির্ভরশীল করতে পারি না। আমরা যখন দেখবো, এসব তথ্যের মাঝে ও কোরআনের বক্তব্যের মাঝে অনেকখানি মিল রয়েছে, এবং এসব তথ্যকে নির্দ্িধায় কোরআনের তাফসীরের' উপযোগী মনে করতে পারবো, কেবল তখনই এগুলো বিশুদ্ধ হতে পারে বলে ধারণা করতে পারবো। কেবল এরূপ অবস্থায়ই আমরা বলতে পারবো যে, অমুক বা তমুক তত্ত্ব কোরআনের বক্তব্যের কাছাকাছি হওয়ার কারণে বিশুদ্ধতার অধিকতর নিকটবর্তী । প্রাপ্ত সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য থেকে জানা যায়, বর্তমানে সূর্য যেমন একটা জ্বলন্ত গ্যাসপিন্ড, এক সময় পৃথিবীও তদ্রপ ছিলো । অধিকতর নির্ভরযোগ্য তথ্য হলো, পৃঠিবী মূলত সূর্যেরই একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ । এই বিচ্ছিন্নতার সর্বসন্মতভাবে অনুমিত কোনো কারণ এখনো জানা যায়নি । আরো জানা যায় যে, এই জ্বলন্ত গ্যাসপিন্ড বা সূর্যের কাল অতিবাহিত হয়েছে । পৃষ্ঠদেশ ঠান্ডা ও শক্ত হবার পরও ভূগর্ভ এখনও গলিত তরল অবস্থায় রয়েছে। কেননা সেখানে এতো প্রবল উত্তাপ বিরাজমান যে, কঠিনতম শীলাগুলিও তাতে গলে যায় । ভূ-পৃষ্ঠ ঠাা হবার পর জমাট ও শক্ত হয়ে যায়। প্রথম দিকে তা ছিলো কঠিন শীলাময় ও কংকরময় । ভূগর্ভ ছিলো একটার পর একটা শীলাময় স্তর দিয়ে গঠিত । এক অতীব প্রাচীন যুগে হাইড্রোজেন ২ মাত্রা ও অক্সিজেন ১ মাত্রায় একত্রিত হয়ে পানির সৃষ্টি হয়ে সাগর মহাসাগর গঠিত হলো । ডক্টর আহম্মদ বাকী “মায়াল্লাহে ফিস্‌ সামা' (মহাশুন্যে আল্লাহর সাথে) নামক গ্রন্থে বলেন; পানি ও বায়ু আমাদের এই পৃথিবীতে শীলাগুলোকে চূর্ণবিচূর্ণ করা, স্থান থেকে স্থানান্তরে বহন করে নেয়া ও নিম্নতর স্তরে নিয়ে স্থাপন করার কাজে পরস্পরকে সহযোগিতা করেছিলো । এর ফলে সৃষ্টিকাজের উপযোগী মাটির উৎপত্তি ঘটতে পেরেছিলো। অনুরূপভাবে বায়ু ও পানি সহযোগিতা করেছিলো পাহাড় ও উচ্চভূমিকে ধ্বসিয়ে নীচু করা এবং নিম্নভূমিকে ভরাট করার কাজেও । ফলে পৃথিবীতে আগে থেকে বিদ্যমান অথবা পরে উদ্ভূত এমন কোনো বস্তুই পাওয়া যাবে না, যা ধ্বংস ও নির্মাণকে প্রভাবিত করে না। ভূপৃষ্ঠ সার্বক্ষণিকভাবে চলমান ও পরিবর্তনশীল তরংগের কারণে সমুদ্ু আলোড়িত হয় এবং ভূ-পৃষ্ঠকে প্রভাবিত করে এবং সমুদ্রের পানি বাম্পে পরিণত হয় । সূর্যের কিরণ সমুদ্রের পানিকে বাম্পে পরিণত করে। এ বাষ্প আকাশে উঠে যায় এবং মেঘে পরিণত হয়ে মিষ্টি পানি বর্ষণ করে। এই পানি পৃথিবীতে প্রচুর পরিমাণে নামে । ফলে স্রোত ও বন্যা হয়, এবং নদ নদীর আকারে ভূ-পৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পৃথিবীকে প্রভাবিত করে। ভৃ-পৃষ্ঠের শীলা ও পাথরকে প্রভাবিত করে এবং এক ধরনের পাথরকে অন্য ধরনের পাথরে পরিণত করে! এরপর নদনদীর স্রোতে তা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং শত শত ও লক্ষ কোটি বছরে ভূপৃষ্ঠ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।