তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীর সৃষ্টি ও কোকব্সআনের তথ্য ও বিজ্ঞান ‘বলো, তোমরা কি সেই মহান সত্ববাকেই অস্বীকার করছো, bd Li ৷" (আয়াত ৯-১২) অর্থাৎ হে রসূল, তুমি ওদেরকে বলো; তোমরা যখন কুফরি করছো, যখন এই ভয়ংকর কথাটা চরম ধৃষ্টতার সাথে ছুঁড়ে দিচ্ছ, তখন তোমরা একটা সাংঘাতিক অপকর্ম করছো, একটা চরম অবাঞ্ছিত কাজ করছো, তোমরা সেই মহাশক্তিধর সত্ববাকে অস্বীকার করছ, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার স্থানে স্থানে পাহাড় পর্বতসমূহ স্থাপন করেছেন, পৃথিবীকে কল্যাণময় করেছেন, তাতে তার খাদ্য যোগানোর ব্যবস্থা করেছেন যিনি আকাশকেও সৃষ্টি করেছেন ও সুশৃংখল করেছেন, সর্বনিশ্ন আকাশকে প্রদ্বীপমালা দিয়ে সজ্জিত করেছেন, বিশেষও নিরাপত্তার খাতিরে এবং যার কাছে আকাশ ও পৃথিবী স্বেচ্ছায় আত্মসমর্পণ ও আনুগত্য প্রকাশ করেছে? অথচ তোমরা এই পৃথিবীর কিছু অধিবাসী অস্বীকার করছো ও দম্ভ প্রকাশ করছো? তবে কোরআন এই তত্বগুলোকে এমন একটা পদ্ধতিতে তুলে ধরে যে, ডা অন্তরের অস্তস্থলে পৌছে যায় এবং মনকে প্রবল জোরে ঝাঁকি দেয়। আমরা এই পদ্ধতিটা সবিস্তারে ও পর্যায়ক্রমে বিশ্লেষণ করার চেষ্টা করছি; ' ‘বলো তোমরা কি তাকে অস্বীকার করো, যিনি দুদিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তোমরা কি তার জন্যে শরীক সাব্যস্ত করো? তিনিই সারা জাহানের প্রতিপালক ৷ তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতরাজি স্থাপন করেছেন এবং তাতে প্রবৃদ্ধি নিহিত রেখেছেন। আর চার দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন, যা গণনায় পরিপূর্ণ রয়েছে প্রশ্নকারীদের জন্যে ৷' (আয়াত ৯-১০) এ দুটো আয়াতে দুদিনে পৃথিবী সৃষ্টির তথ্য দেয়া হয়েছে। তারপর পৃথিবীর অবশিষ্ট কাহিনী বর্ণনা করার আগে এই তথ্যের ওপর মন্তব্য করা হয়েছে। পৃথিবীর কাহিনীর প্রথমাংশ সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে, তিনিই সারাজাহানের প্রতিপালক ৷' অথচ তোমরা কিনা তারই সাথে কুফরি করছো এবং তীর সাথে শরীক বানাচ্ছ। আর যে পৃথিবীতে তোমরা বসবাস করছো, তাকে তিনিই সৃষ্টি করছেন। তাহলে ভেবে দেখো, এটা কতোবড় ওদ্ধত্য, কতোবড় ধৃষ্টতা এবং কতো জঘন্য কাজ! তাহলে দিনের সংখ্যা কতো? দু'দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। দু'দিনে পৃথিবীতে পাহাড় পর্বত স্থাপন করেছেন, খাদ্যের ব্যবস্থা করেছেন এবং তাতে বরকত বা প্রবৃদ্ধি নিহিত রেখেছেন। এভাবে চারদিন পূর্ণ হয়। নিসন্দেহে এ দিনগুলো আল্লাহর সেসব দিন, যার পরিমাণ একমাত্র আল্লাহই জানেন। আমরা পৃথিবীতে যে দিনের সাথে পরিচিত, তা পৃথিবীর জন্মের পরে সৃষ্ট কালমাত্র। পৃথিবীর যেমন দিন রয়েছে, যা সূর্যের কক্ষপথ প্রদক্ষিণকালে নিজের চারপাশে একবার আবর্তনের ফলে জন্মে, তেমনি অন্যান্য গ্রহ নক্ষত্রেরও দিন রয়েছে, যা পৃথিবীর দিনের সমান নয় কোনোটা এর চেয়ে বড়, কোনোটা ছোট । প্রথম যে দিনগুলোতে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপর যে দিনগুলোতে পাহাড় পর্বতের সৃষ্টি হয়েছে এবং খাদ্যের ব্যবস্থা করা হয়েছে, সে দিনগুলো অন্য পরিমাপক দিয়ে মাপা দিন। আমরা এর সঠিক পরিমাণ জানি না। তবে এটা জানি যে, পৃথিবীর বর্তমান প্রচলিত দিনের চেয়ে অনেক বড়ো। মানবীয় বিজ্ঞান বর্তমানে যে পর্যায়ে পৌছেছে তার আলোকে আমরা যতোদুর অনুমান করতে পারি, তাতে মনে হয়, পৃথিবী তার জন্মের পর প্রাথমিক স্তরগুলো অতিক্রম করে আসতে যে যুগগুলো কাটিয়ে এসেছে, তার এক একটা যুগকেই এখানে দিন বলে আখ্যায়িত করা হয়েছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।