তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ভেবে অবাক, হয়ে যেতে হয় যে, কী বিরাট ধৈর্য ও সহিষ্ণুতা এৰং কত মযবুত ঈমান ও আত্মসমর্পণের শিক্ষা এখানে দেয়া হয়েছে! এ ধরনের পরিস্থিতিতে ধৈর্যধারণের অর্থ কী দাড়ায়, এ ধরনের পরিস্থিতিতে সব রকমের শক্তি ও ক্ষমতা থেকে স্বেচ্ছায় বঞ্চিত হওয়ার পরিণাম কী হয় এবং এমন ধৃষ্টতাপূর্ণ প্রত্যাখ্যান ও ওুদ্ধত্যপূর্ণ উপেক্ষার পরও এই 'ধৃষ্টত৷ প্রকাশকারী কাফেরদেরকে প্রতিহত করার মতো আযাব ত্বরান্বিত করার আবেদন না জানিয়ে ধৈর্যধারণে যে কতো মানসিক যাতনা ভোগ করতে হয়, সেটা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। নবীরা প্রায়ই এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতেন বলেই তাদেরকে এতো বেশী ধৈৰ্যধারণের নির্দেশ দেয়া হতো । বস্ততু ইসলামের দাওয়াতের পথটাই দীর্ঘ ধৈর্যের পথ । ইসলামী দাওয়াত ও আন্দোলনের বিজয় ও সাফল্যের আকাংখ্য যতো প্রবল হয়, বাস্তবে বিজয় ততোই বিলম্বিত হয়। এ কারণেই ধৈর্য, সন্তোষ ও আত্মসমর্পণ অপরিহার্য হয়ে পড়ে ।' মোশরেকদের ধৃষ্টতা ও গুদ্ধত্যের মোকাবেলায় রসূল (স.)-কে সর্বোচ্চ যে কাজটা করার ।' আদেশ দেয়া হতো তা ছিলো তার এ কথা বলা’- ‘যে মোশরেকরা যাকাত দেয় না ও আখেরাতে বিশ্বাস করে না, তাদের জন্যে রয়েছে দুর্ভোগ ৷’ এ ক্ষেত্রে বিশেষভাবে যাকাতের উল্লেখের একটা উপলক্ষ অবশ্যই ছিলো, যা আমরা এখনো ভেবে দেখিনি। এ আয়াতটা' মক্কী যুগের । অথচ যাকাতের আয়াত মদীনায় হিজরতের দ্বিতীয় বছরে নাযিল হয়েছিলো. অবশ্য যাকাতের মূলনীতিটা মন্ধায় থাকা কালেই সবাই জানতো । মদিনায় কেবল যাকাতের হার এবং একটা সুনির্দিষ্ট ফরয দান হিসেবে তা আদায়ের নির্দেশই জারী হয়েছিলো। মক্কায় এটা ছিলো একটা সাধারণ এঁচ্ছিক দান, যার কোনো পরিমাণ নির্ধারিত ছিলো না। লোকেরা কেবল বিবেকের তাড়নায় স্বেচ্ছায় যতোটা মনে চাইতো দিতো । তবে আখেরাত অবিশ্বাস করাটা আসল ও চরম কুফরি এবং এর ফলে আযাব ও দুর্ভোগ অনিবার্য হয়ে ওঠে । কেউ কেউ বলেছেন যে, এখানে যাকাত দ্বারা ঈমান বুঝানো হয়েছে, যা শেরক থেকে পবিত্রতা-অর্জনের নামান্তর । এ ধরনের ক্ষেত্রে এ ব্যাখ্যাটাও গ্রহণযোগ্য । পরবর্তী আয়াতে দ্বীনের পথে আহ্বানকারীদের শিক্ষা দেয়া হয়েছে, তারা যেন শেরক ও কুফরির ন্যায় অপরাধের নিন্দা ও তার জঘন্যতা বিশ্রেষণ করা অব্যাহত রাখে, তাদেরকে মহাবিশ্বের বিশাল দিগন্ত পরিদর্শন করায়, আকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্যের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সমগ্র সৃষ্টিজগতকে পর্যবেক্ষণ করার আহ্বান জানায়- যার সামনে তারা নিতান্ত ক্ষুদ ও তুচ্ছ । এই বিশাল বিশ্বজগতের দিকে দৃষ্টি দিলে তাদের কাছে মহান আল্লাহর সেই অসীম ক্ষমতা স্পষ্ট হয়ে যাবে, যা দ্বারা তিনি এই বিশ্বজগতকে সৃষ্টি করেছেন । অথচ তারা এই বিশ্বজগতেরই অংশ আর এর অংশ হয়েও তার সৃষ্টি ক্ষমতাকে র করে। বিশ্বজগতের সৃষ্টি রহস্য পর্যবেক্ষণ করলে তারা তাদের সেই সংকীর্ণ গভী থেকে বেরিয়ে আসতে পারবে, যেখান থেকে তারা ইসলামের দাওয়াতকে বিচার-বিবেচনা করে থাকে। এই ক্ষুদ্র গভীতে বসে তারা নিজেদেরকে অনেক বড় দেখতে পায়। নিজেদেরকে এত বড় দেখার কারণেই তারা বুঝতে পারে না তাদেরকে বাদ দিয়ে মোহাম্মদ (স.)-কে রসূল হিসাবে নিয়োগ কব্রার যৌক্তিকতা কোথায় ৷ তাদের নিজেদের মান-মর্যাদা ও স্বার্থকে তারা অত্যধিক বড় করে দেখার কারণে তারা সেই বিরাট ও মহাসত্যকে উপলব্ধি করতে পারে না; যা রসূল (স.) নিয়ে এসেছেন এবং যার শ্রেষ্ঠত্ব ও মহত্ববের মূলে রয়েছে এই কোরআন. এটা সেই মহাসত্য, যা আকাশ ও পৃথিবীর চেয়েও বড়, যা সর্বকালের ও সকল প্রজন্মের মানবজাতির উপযোগী ও কল্যাণকর, যার অবস্থান সকল স্থান, কাল ও ব্যক্তির উর্ধে এবং যা সমগ্র সৃষ্টি জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।