এই কোরআন ‘সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে তার ভূমিকা পালন করে থাকে ৷' সৎকর্মশীল মোমেনদেরকে সুসংবাদ দেয়, আর প্রত্যাখ্যানকারী ও অসৎকর্মশীলদেরকে সতর্ক করে। এই সতকী্করণ ও সুসংবাদের কারণ সে প্রাঞ্জল আরবী ভাষায় বিশ্লেষণও করে। যাদের মাতৃভাষা আরবী, তাদের কাছেই সে বিশ্লেষণ করে। কিন্তু. এতদসত্তেও তাদের অধিকাংশই কোরআনকে গ্রহণ করেনি। ‘তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে চলে গেলো, তারা শুনলো না ।' তারা নিজেরা তো মুখ ফিরিয়েই থাকতো এবং কার্যত কোরআনৈর কিছুই শুনতো না, যাতে তাদের মনে কোরআনের প্রভাব ছড়িয়ে না পড়ে । এই সাথে তারা জনগণকেও কোরআন শুনতে মানা করতো । কখনো কখনো তারা শুনলেও তা কার্যত না শোনার মতই হতো । কেননা তাদের মনে এর প্রভাব পড়াকে তারা কঠোরভাবে প্রতিরোধ করতো । তাই তারা বলতে গেলে বধির ছিলো, শুনতে পেতো না। ‘তারা বলতো, আমাদের হৃদয়ে এমন পর্দা রয়েছে, যা তোমাদের আহবানকে ভেতরে আসতে দেয় না। আর আমাদের কানে রয়েছে বধিরতা এবং আমাদের ও তোমার মাঝে রয়েছে অন্তরায় । কাজেই তুমি যা করছো করতে থাকো, আমরা ও আমাদের যা করা উচিত তা করে যাবো ।' তারা চরম হঠকারিতা ও গোয়ার্তুমি সহকারে এ কথা বলতো, যাতে রসূল (স.) তাদেরকে আর দাওয়াত না দেন। কেননা তারা নিজেদের অন্তরে রসূল (স.)-এর কথার প্রচন্ড প্রভাব অনুভব করতো । অথচ সচেতনভাবে তাদের সিদ্ধান্ত ছিলো, কোনোক্রমেই তারা ঈমান আনবে না । তাই তারা বলতো; 'আমাদের অন্তর পর্দা দিয়ে ঢাকা রয়েছে। তাই সেখানে তোমার কথাবার্তা পৌছে না। আর আমাদের কান বধির হয়ে গেছে। তাই তোমার দাওয়াত আমরা শুনতে পাই না। আমাদের ও তোমার মাঝে আড়াল রয়েছে। ফলে আমাদের ও তোমার মাঝে কোনো সংযোগ নেই । সুতরাং আমাদেরকে আমাদের ইচ্ছামত কাজ করতে দাও । আর তুমি নিজেও নিজের ইচ্ছামত কাজ করো ।' অথবা তারা বেপরোয়ভাবে বলে থাকবে; 'আমরা.তোমার কথা ও কাজের ধার ধারি না । তোমার হুঁশিয়ারি ও হুমকিরও পরোয়া করি না৷ তুমি চাও তো তোমার পথে তুমি চলতে থাকো । আর আমরা আমাদের পথে চলছি । তোমার কোনো কথা আমরা শুনবো না। তুমি যা করতে পারো করো । তুমি যে আযাবের ভয় দেখাও, তা পারলে নিয়ে আসো । আমরা ও সবের ভয় পাইনা সত্যের পথে আহ্বানকারীদের অব্িচন্ল অবস্থান রসূল (স.) ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে বাধা-বিপত্তির সম্মুখীন হতেন, এ হচ্ছে তার কিছু নমুনা । এসব সত্তেও তিনি তার দাওয়াত চালিয়ে যেতেন । দাওয়াতের কাজ থেকে বিরত হতেন না । চরম নৈরাশ্যকর পরিস্থিতিতেও হতাশ, হয়ে দমে যেতেন না । আল্লাহর প্রতিশ্রুতি ও হুমকিকে কাফেরদের কাছে প্রকাশ করতে তিনি দ্বিধা করতেন না । তিনি ক্রমাগত ঘোষণা করতেন যে, আল্লাহর আযাবের হুমকি কার্যকরী করার ক্ষমতা তার নেই ৷ তিনি কেবল ওহীপ্রাপ্ত একজন মানুষ মাত্র । তিনি সেই ওহী প্রচারের দায়িত্বপ্রাপ্ত মাত্র । মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করাই তার কাজ । এই পথে তিনি অবিচল থাকবেন এবং আল্লাহর আদেশ মোতাবেক তিনি মোশরেকদের সতর্ক করতেই থাকবেন। এরপর সব কিছু আল্লাহর হাতে সমর্পিত । ‘তার হাতে কিছুই নেই, তিনি আল্লাহর আজ্ঞাবাহী একজন মানুষ ছাড়া কিছু নন । (আয়াত ৬) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।