তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কয়েকটা সূরার শুরুতে এ ধরনের বিচ্ছিন্ন বর্ণমালার উপস্থিতি নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আর বারংবার এর পুনরাবৃত্তি ও অযৌক্তিক কিংবা বেমানান কিছু নয়। এটা কোরআনের সাধারণ রীতির সাথে সংগতিশীল। কোরআন যে সকল তত্ত্ব ও তথ্য মানুষের মনমগযে বদ্ধমূল করতে চায়, সেগুলোকে সে বারংবার উল্লেখ করে থাকে। কেননা মানুষের মনের প্রকৃতিই এ রকম দাবী জানায় যে, তাকে বারংবার সতর্ক করা হোক নচেৎ তাকে একবার যা বলা হয়েছে তা একটু দীর্ঘ সময় কেটে গেলেই সে ভুলে যায়। কোনো আবেগজনিত সত্যকে তার মনে বদ্ধমূল করতে হলে প্রাথমিকভাবে সে চায়, ওটাকে বিভিন্ন ভংগীতে পুনরাবৃত্তি করা হোক। কোরআন মানুষের মনকে তার যাবতীয় সহজাত বৈশিষ্ট্য, ক্ষমতা ও যোগ্যতা সহকারেই গ্রহণ করে। মনের সষ্টিকর্তা ও পরিচালক তার সম্পর্কে যা কিছু জানেন, তদনুসারেই তাকে কোরআন বুঝার কাজে লাগান । ক্ৰচোরআনের আহবান উপেক্ষা করার অজ্ুহাত ‘হা-মীম, পরম দাতা ও দয়ালুর কাছ থেকে এর অবতরন ৷’ কথাটা যেভাবে বলা হয়েছে, তাতে মনে হয়, যেন ‘হা-মীম' এই সূরার বা কোরআনের নাম । কেনন ‘হা-মীম' সেইসব বর্ণমালারই অংশ, যা দিয়ে শাব্দিকভাবে এই কোরআন রচিত হয়েছে। আর এই 'হা-মীম’ যেন উদ্দেশ্য এবং 'পরম দাতা ও দয়ালুর কাছ থেকে এর অবতরন'’ বিধেয়। আর কেতাব নাযিলের বিষয়টা উল্লেখ করতে গিয়ে ‘পরম দাতা ও দয়ালু'র কথা উল্লেখ করে বুঝানো হয়েছে যে, এই কেতাব নাযিল করার পেছনে আল্লাহর যে গুণটার সর্বাধিক অবদান রয়েছে, তা হচ্ছে দয়া বা করুণা । বস্তুত এ কেতাব যে সমগ্র জগদ্বাসীর জন্যে রহমত বা করুণা হিসেবে এসেছে, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই ৷ রহমত শুধু কোরআনের প্রতি যারা ঈমান এনেছে তাদের জন্যই নয়, বরং অন্যদের জন্যেও বটে এবং শুধু মানুষের জন্যই নয়, বরং সকল প্রাণীর জন্যেও বটে । কেননা এই কোরআন জীবন-যাপনের এমন বিধান ও কর্মসূচী দেয়, যা সকলের সার্বিক কল্যাণ ও সুখ সমৃদ্ধি নিশ্চিত করে। এ কোরআন মানব জাতির জীবনে, তার চিন্তাধারায়, তার কর্মকান্ডে ও তার উপলব্ধিতে স্বতন্ত্র ছাপ রেখেছে। এ ক্ষেত্রেও তার প্রভাব শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার প্রভাব বিশ্বময় ও চিরন্তন যার ন্যায়বিচার ও সততার সাথে মানবজাতির ইতিহাস অধ্যয়ন করেন এবং এর ব্যাপক মানবিক অর্থে.ও সকল মানবীয় তৎপরতার নিরীখে অধ্যয়ন করেন তারা এ তত্বটাকে যথাযথভাবে হৃদয়াংগম করেন এবং এ ব্যাপারে পূর্ণ তৃপ্ত ও নিশ্চিন্ত হন। এ ধরনের অনেক ব্যক্তি তাদের এ উপলব্ধি ও স্বীকৃতি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করেছেন। ‘এটা এমন কেতাব, যার আয়াতগুলোকে বিস্তারিতভাবে ও জ্ঞানী লোকদের জন্যে আরবী কোরআন হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে ।' বস্তুত উদ্দেশ্য ও লক্ষ্য ভেদে, পাঠকদের স্বভাবপ্রকৃতি ও বিবেক-বুদ্ধির বিভিন্নতার আলোকে, ভিন্ন ভিন্ন স্থান, কাল ও পরিবেশের প্রেক্ষাপটে এবং মনস্তাতাত্বিক অবস্থা ও তার রকমারি প্রয়োজনের দাবিতে এক একটা বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা । এ কেতাবের একটা সুস্পষ্ট বৈশিষ্ট্য। এইসব দাবী ও চাহিদার পরিপ্রেক্ষিতেই এ নিদর্শনগুলো বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। আলোচিত হয়েছে জ্ঞানী লোকদের জন্য আরবী কোরআন হিসাবে। কেননা জ্ঞানী লোকদেই জানা ও চেনার যোগ্যতা রয়েছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।