এভাবে ইসলামী আকীদা বিষয়ক তত্ত্বগুলো অত্যন্ত আবেগোদ্দীপক ভাষায় এমনভাবে তুলে ধরা হয়েছে যে, এদ্বারা সমগ্র সূরার পরিবেশ, প্রকৃতি ও প্রভাব কেমন তা সুম্পষ্টভাবে জানা যায় । প্রকৃতপক্ষে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের মন আকাশ ও পৃথিবীর সুবিশাল সাম্রাজ্যে, নিজের মনোজগতের গভীর থেকে গভীরতর প্রকোষ্ঠে, অতীতের আল্লাহদ্রোহীদের ধ্বংসের ইতিবৃত্তে ও কেয়ামতের জগতে বিচরণ করতে থাকে এবং মনের ওপর এসবের গভীর প্রভাব পড়ে। সূরাটা তার সমস্ত আলোচ্য বিষয় ও অন্যান্য উদ্দীপনাময় উপদেশসমূহ সহ দুটো পর্বে বিভক্ত, যার উভয়টা পরস্পরের সাথে গভীরভাবে সম্পৃক্ত ও সমন্বিত । প্রথম পর্বের সূচনা. হয়েছে কোরআন নাযিল হওয়া, তার প্রকৃতি ও তার প্রতি মোশরেকদের ভূমিকা দিয়ে । এর পরপরই রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি বৃত্তান্ত, অতপর আ'দ ও সামুদের কাহিনী, তারপর আল্লাহর ‘শত্রুদের পরকালের দৃশ্য এবং তাদের চামড়া, চোখ ও কান কর্তৃক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দানের দৃশ্য । এখান থেকে প্রসংগ পাল্টে গিয়ে তাদের দুনিয়ার জীবনের বৰ্ণনা দেয়া হয়েছে। কিভাবে তারা এতো বিপথগামী হলো তা উল্লেখ করা হয়েছে। এই পর্যায়ে উল্লেখ করা হয়েছে যে, আল্লাহ তায়ালা জ্বিন ও মানুষের মধ্য থেকে কিছু অসৎ লোককে তাদের সংগী বানিয়ে দিয়েছিলেন। এই সংগীরা তাদের সামনের ও পেছনের সব কাজকে সুন্দর ও শোভন করে দেখাতো। এর ফলে তারা পরস্পরকে বলতো যে, ‘তোমরা কোরআন শুনোনা, বরং হৈ চৈ করো । তাহলে হয়তো জয় লাভ করতে পারবে।' এরপর এইসব সংগী তাদের সাথে ধোকাবাজী করার কারণে তারা কেয়ামতের দিন তাদের ওপর যে ক্রোধ ঝাড়বে, তার দৃশ্য তুলে ধরা হয়েছে। , অপরদিকে রয়েছে তারা, যারা বলেছে! আমাদের প্রভু আল্লাহ এবং তারপর এই ঘোষণায় অবিচল থেকেছে। এদের ওপর কোনো খারাপ সংগী নয়, বরং ফেরেশতারা নাযিল হবে । এই ফেরেশতারা তাদেরকে আশ্বাস দেবে, সুসংবাদ দেবে এবং নিজেদেরকে দুনিয়ায় ও আখেরাতে তার সাথী বলে জানাবে । এর অব্যবহিত পরই রয়েছে দায়ী ও দাওয়াতদাতা সংক্রান্ত আলোচনা এবং এখানেই এ পর্বের সমাপ্তি ঘটেছে। এরপরই শুরু হয়েছে দ্বিতীয় পর্ব । এর শুরুতেই রয়েছে রাত ও দিন। সূর্য ও চন্দ্র, এবাদাতরত ও অনুগত ফেরেশতারা বিনয়াবনত পৃথিবী এবং পৃথিবীতে অজন্মার পর জীবন ও উদ্ভিদের সমারোহ সংক্রান্ত আলোচনা ৷ তারপর যারা আল্লাহর নিদর্শনাবলীতে ও তার কেতাবে বক্রতা অনুসন্ধান করে তাদের নিয়ে বক্তব্য এসেছে। এই পর্যায়ে কোরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তারপরই উল্লেখ করা হয়েছে হযরত মূসার কেতাব ও তা নিয়ে তার জাতির মতবিরোধের প্রসংগ । তাদের ব্যাপারটা আল্লাহর কাছে সোপর্দ করা হয়েছে। এই পর্যায়ে কেয়ামত সম্পৰ্কে কথা এসেছে এবং বলা হয়েছে যে, এ সংক্রান্ত জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই । একমাত্র তিনিই জানেন ফলের ঝুঁড়িতে কত ফল এবং মায়ের পেটে কি সন্তান রয়েছে। তারপর বলা হয়েছে যে, কাফেরদের কাছে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, আল্লাহর সাথে যাদেরকে তোমরা শরীক বানাতে, তারা কোথায় গেলো । এরপরই এসেছে মানুষের নিজ সত্ত্বা সংক্রান্ত বক্তব্য । বলা হয়েছে যে, মানুষ নিজের এত কল্যাণকামী হয়েও তার ব্যাপারে সতর্ক হয় না, বরং কুফরি করে ও মিথ্যাচারে লিপ্ত হয়, যার ফলে তার জন্য আযাব ও ধ্বংস অনিবার্য হয়ে ওঠে । সূরার সমাপ্তি টানা হয়েছে আল্লাহর এই প্রতিশ্রুতি ঘোষণার মাধ্যমে যে, তিনি মানুষের নিজ সত্ত্ব ও বাইরের প্রকৃতি সংক্রান্ত নিদর্শনাবলী তথা তথ্যাবলী তার কাছে উন্মোচিত করবেন, যাতে তারা আল্লাহর অস্তিত্ব ও একত্ব সম্পর্কে নিশ্চিত ও সংশয়মুক্ত হয়। (শেষ আয়াত দুটো দেখুন ৷) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।