অতএব, তার, ওপর অবিচল থাকো এবং তীর কাছে ক্ষমা চাও। আর মোশরেকদের জন্যে রয়েছে ‘বলো, তোমরা কি তাঁকে অস্বীকার করো, যিনি পৃথিবীকে দু’দিনে সৃষ্টি করেছেন? আর আ'দ ও সামুদ সম্পর্কে জানান যে, তাদের রসূলরাও তাদেরকে এই একই কথা বলেছেন যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কারো এবাদাত করো না। সূরার মাঝখানে বলা হয়েছে! ‘তোমরা সূর্য ও চন্দ্রের সামনে সেজদা করো না। বরং যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তাকে সেজদা করো ।' সুরার শেষভাগেও এই একই বিষয়ে বলা হয়েছে; ‘যেদিন তিনি তাদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, আমার শরীকরা কোথায়........... r আখেরাত সম্পর্কে বলতে গিয়ে যারা আখেরাতে বিশ্বাস করে না তাদেরকে ধমক দিয়ে, বলা হয়েছে, ‘মোশরেকদের জন্যে দুর্ভোগ, যারা যাকাত দেয়না এবং আখেরাতে অবিশ্বাস করে!” শেষ আয়াতে বলা হয়েছে! ‘শুনে রাখো, তারা তাদের প্রভুর সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান । জেনে রাখো, তিনি প্রতিটা জিনিসকে ঘেরাও করে রেখেছেন।' অনুরূপভাবে কেয়ামতের দৃশ্যাবলীর মধ্যেও এ বিষয়টার উল্লেখ পাওয়া যায়। এদ্বারা স্বভাবতই কেয়ামতের দিনে যা যা ঘটবে তার বর্ণনা দেয়া হয়েছে। এই পদ্ধতিটাই এ বিষয়কে গুরুত্ব দেয়ার জন্যে অধিকতর উপযোগী । ওহী ও রেসালাত সম্পর্কে এতো বেশী আলোচনা এসেছে যে, এ বিষয়টাই এ সূরার প্রধান "| আলোচ্য বিষয় বলে মনে হয়। সূরার শুরুতেই এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেয়া হয়েছে। যথা, হা-মীম-পরম দাতা ও দয়ালুর পক্ষ থেকে অবতীর্ণ..... (আয়াত ১-৬) সূরার মাঝখানে রয়েছে মোশরেকরা কোরআনের অভ্যর্থনা কিভাবে করতো তার বিবরণ- ‘কাফেররা বললো, তোমরা এই কোরআন শুনো না, বরং এর ভেতরে হৈচৈ করো, হয়তো তোমরা বিজয়ী হবে।' এরপর এই অভ্যর্থনার বিস্তারিত বিবরণ ও এর জবাব রয়েছে (আয়াত ৪১-৪৪) আর দাওয়াত ও দাওয়াতকারীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে (আয়াত ৩৩-৩৬) এই বিষয়গুলো গভীর আবেগোদ্দীপক বিপুলসংখ্যক আয়াতের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। বিরাট বিরাট নিদর্শনাবলীতে পরিপূর্ণ প্রাকৃতিক জগত, বিস্ময়কর গঠন সম্বলিত মানবীয় মনোজগত, অতীতের আল্লাহদ্রোহীদের ধ্বংসযজ্ঞ এবং সর্বশেষে কেয়ামতের লোমহর্ষক কিছু দৃশ্যের বিবরণের মধ্য দিয়ে এ সূরার আকীদা সংক্রান্ত আলোচ্য বিষয়গুলোর বিশ্লেষণ করা হয়েছে। এই সূরার প্রাকৃতিক দৃশ্যাবলীর মধ্য থেকে আকাশ ও পৃথিবীর প্রথম সৃষ্টির অত্যন্ত কৌতূহলোদ্দীপক তথ্য সম্বলিত বিশদ বিবরণটা খুবই উপভোগ্য ৷ এ বিবরণটা ৯নং আয়াত থেকে শুরু হয়ে ১২নং আয়াতের শেষে গিয়ে সমাপ্ত হয়েছে। অনুরূপভাবে রাতদিন ও সূর্য-চন্্রের নিদর্শন এবং ফেরেশতাদের এবাদাত, পৃথিবীর বিনীত এবাদাত ও ভূপৃষ্ঠে জীবনের সমারোহের বিবরণও এ সূরার প্রাকৃতিক দৃশ্যাবলীর অন্তর্ভুক্ত । ৩৭নং থেকে শুরু করে ৩৯নং আয়াতে এই বিবরণ বিস্তৃত ৷ আর মানুষের মনমানসসংক্রান্ত তথ্যাবলী খুবই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। (আয়াত 8৯-৫১) অতীতের অবিশ্বাসীদের ধ্বংসের বিবরণ থেকে সবিস্তারে উল্লেখ করা হয়েছে আ'দ ও সামুদের ধ্বংসযজ্ঞ । (আয়াত ১৫-১৮) এ সূরায় কেয়ামতেরও অনেক দৃশ্য তুলে ধরা হয়েছে। (আয়াত ১৯-২০) অনুরূপভাবে, দুনিয়াতে যারা প্রতারিত হয়েছিলো, তারা প্রবঞ্চনাকারীদের ওপর যে ক্রোধ প্রকাশ করবে। সে দৃশ্যও এর আওতাভুক্ত । এ দৃশ্যটা রয়েছে ২৯ নং আয়াতে ৷ যিলাল ১৮তম > s 5 ডী Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।