এ হচ্ছে আল্লাহ রব্বুল আলামীনের চিরন্তন অপরিবর্তনীয় নিয়ম । আল্লাহর আযাব হয়ে যাওয়ার পর আর কারো ঈমান কবুল করা হয় না, কারণ এটা সঠিক ঈমান নয়, এ হচ্ছে ভয়ে ঈমান আনা ৷ এরশাদ হচ্ছে, ‘এ হচ্ছে আল্লাহর সেই নিয়ম যা অতীতে তার বান্দাদের মধ্যে চালু থেকেছে আর আল্লাহ্ রব্বুল আলামীনের নিয়ম চিরস্থায়ী, যার পরিবর্তন হয় না । নড়বড়ে হয়ে যায় না এবং সে নিয়ম বাতিলও হয়ে যায় না৷’ তাই এরশাদ হচ্ছে, কাফেররা, সে সময় ক্ষতিগ্রস্ত হয়ে গেলো ৷' এই কঠিন দৃশ্যটি সামনে রাখলেই আল্লাহর সেই আযাবকে কল্পনা করা যায় । এ আযাবই সত্য প্রত্যাখ্যানকারীদের পাকড়াও করবে। তাদের আযাবের সেই দৃশ্যের মধ্যে যেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, তারা কাতরকষ্ঠে সাহায্য ভিক্ষা চাইছে, ভীত সন্ত্রস্ত হয়ে থর থর করে কাপছে, আনুগত্য করার ওয়াদা করছে এবং আত্মসমর্পণ করবে বলে কথা দিচ্ছে। এসব দৃশ্যের জীবন্ত কিছু ছবি তুলে ধরে সূরাটিতে সম্পর্কিত আলোচনার সমাপ্তি ঘটানো হচ্ছে। এই সমাপ্তির সাথে আল্লাহ রব্বুল আলামীনের মর্যাদার কথাও বিশেষভাবে ঘোষণা করা হচ্ছে, যা ছিলো সূরাটির মূল প্রতিপাদ্য বিষয় । সূরাটির বিভিন্ন অংশের আলোচনার মধ্যে আমরা আকীদা সম্পর্কিত অনেক কথা দেখতে পেয়েছি । মক্কায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যে প্রধান আলোচ্য বিষয় হিসেবেই এগুলো এসেছে। এ. আকীদার মধ্যে রয়েছে এক আল্লাহর নিরংকুশ ক্ষমতা সম্পর্কিত বিশ্বাস (তাওহীদ), মৃত্যুর পর আর এক যিন্দেগী আসবে যা হবে চিরস্থায়ী (আল-বা'সু বা’'দাল মওত) এবং মানুষের হেদায়েতের জন্যে অবতীর্ণ আল্লাহর পয়গাম (ওহী); কিন্তু এগুলোকে সূরাটির আলোচ্য বিষয় হিসাবে সুস্পষ্টভাবে পেশ করা হয়নি, আলোচনার ধারার দিকে তাকালে বাহ্যত দেখা যায়, হক ও বাতিলের মধ্যে সংঘর্ষের বর্ণনা দেয়া হয়েছে বেশী । আলোচনা এসেছে ঈমান ও কুফরের দ্বন্দ সম্পর্কে । সততা ও অহংকারের মধ্যে বিরাজমান পার্থকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সূরাটির যে প্রধান বৈশিষ্ট্য সবার নযরে ধরা পড়ে তা হচ্ছে, সূরাটির সবটুকু জুড়ে রয়েছে বিভিন্ন ‘| সংঘর্ষের ইতিহাস, আল কোরআনের অন্যান্য সূরা সমূহের মধ্য থেকে এই সূরার মধ্যে এই বৈশিষ্ট্যটি অনন্য হয়ে ফুটে উঠেছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।