তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘তারপর যখন তাদের রসূলরা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছে তখন তারা তাদের কাছে মজুত থাকা জ্ঞান বিজ্ঞানের যোগ্যতা নিয়ে এবং তার দ্বারা অর্জিত সুখ সম্পদের বস্তু নিচয় নিয়ে ফুর্তি করতে থেকেছে, আনন্দে মেতে থেকেছে’ ঈমান ব্যতীত জ্ঞান বিজ্ঞানের যে যোগ্যতা, তা হচ্ছে মূলত এক ফেৎনা (বা বিপজ্জনক বস্তু), তা এমনই বিপজ্জনক জিনিস, যা মানুষকে অন্ধ বানিয়ে দেয় এবং চরম অহংকারী করে তোলে। এই বাহ্যিক জ্ঞানের যে রং মানুষকে রঞ্জিত করে, তা তখনই মানুষকে ধোকার মধ্যে ফেলে দেয় যখন সে মনে করতে থাকে যে, তার জ্ঞান তাকে বিরাট শক্তি ক্ষমতার অধিকারী বানিয়ে দেবে এবং তাকে বনু মর্যাদার অধিকারী বানাবে । এই অনুভূতির ফলেই সে সীমা অতিক্রম করতে থাকে। তার যোগ্যতা, পদমর্যাদা ও সামাজিক গ্রহণযোগ্যতার ওপর সে এতো বেশী আস্থাশীল হয়ে ওঠে যে, নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতার অনুভূতিটুকু পর্যন্ত সে হারিয়ে ফেলে, তার জীবনের বিরাট লক্ষ্যের কথা সে ভুলে যায় এবং এই বিস্মৃতি তাকে নাদান ও মূর্খ বানিয়ে ফেলে । সে ভুলে যায় যে, তার অস্তিত্ব এ বিশাল প্রকৃতির মধ্যে বর্তমান রয়েছে বটে, কিন্তু বিশ্ব প্রকৃতির কোনো কিছুর ওপর তার কোনো কর্তৃত্ব নেই, বরং সে জানেও না বিশ্বের কোথায় কি রয়েছে। সত্য কথা হচ্ছে যে, মানুষ যে কোনো জিনিসের শুধুমাত্র প্রান্তিক অবস্থাটুকুই জানতে পারে, আর তারই কারণে তার অহংকারের সীমা নেই, আংশিক এতোটুকু জ্ঞানের দম্ভে এমনভাবে সে ফুলতে থাকে যে, সে মনে করে, সে অধিকাংশ রহস্যই বুঝি ভেদ করে ফেলেছে। এই জ্ঞানের দম্তের ফলে আসলে তার জ্ঞানকেই সে অপমান করে। এই দস্তের কারণেই সে তার অজ্ঞতার কথা ভুলে যায় । অথচ তার মূর্খতা ও অজ্ঞতা তাৎক্ষণিকভাবে তার কাছে যদি ধরা "পড়তো, যদি শুধু সে একটু ভাবতো যে ‘কত কম সে জানে, আর কতো বেশী সে জানে না তাহলে এই আংগিকে সে চিন্তা করতে পারতো । যদি সে হিসাব করে দেখতো যে, বিশ্বের কয়টা জিনিসের ওপর তার কর্তৃত্ব রয়েছে, আর কত শত শত সহস্‌ জিনিস রয়েছে তার এখতিয়াবের রাইরে, কতোটুকু তার জ্ঞানের পরিধির মধ্যে ধরা পড়েছে আর কতো অসংখ্য জিনিস অজানার অন্ধকারে লুকিয়ে রয়েছে, তাহলে তার জানার ওপর অহেতুক অহংকার করাটা থেমে যেতো । সেই অপরিণামদর্শী মানব সন্তানরাই আজ জ্ঞান-বিজ্ঞান ও সৃষ্টি রহস্য যেটুকু জানে তাই নিয়েই আনন্দে অস্থির ৷ শুধু তাই নয়, তাদের গুদ্ধত্য এতোদূর পর্যন্ত পৌছে গেছে যে, তাদের জ্ঞানের পরিধির বাইরের কোনো কিছু তাদের কাছে পেশ করা হলে তারা তা নিয়ে ঠাষ্টা-মস্কারি ও বিদ্বূপ করতে শুরু করে দেয়। তাই সেই হতভাগা লোকদের অবশ্যম্ভাবী পরিণতি সম্পর্কে আল কোরআন জানাচ্ছে, ‘তাদেরকে তাদের সেই অহমিকাই ধ্বংস করে দিয়েছে, যা নিয়ে তারা (নবী (স.)-এর সাথে) ঠাট্টা-মস্কারি করে ।' তারপর যখন ওরা আল্লাহর আযাব দেখে নিলো তখন তাদের সকল অহমিকা খতম হয়ে গেলো । অতীতে যেসব বিষয় তারা অস্বীকার করেছে তা সবই তারা স্বীকার করলো; তখন তারা আল্লাহর একত্বকে মেনে নিলো এবং তিনি ছাড়া অন্য যাদেরকে তারা আল্লাহর শক্তি ক্ষমতায় অংশীদার মনে করতো, তাদের সবাইকে অস্বথীকারও করলো কিন্তু তখন তো সময় শেষ হয়ে গেছে। তাই এরশাদ হচ্ছে, ‘তারপর যখন তারা আমার আযাব দেখে নিলো, বললো আমরা এক আল্লাহর ওপর ঈমান দেখে নেয়ার পর তাদের ঈমান তো আর কোনো কাজে লাগলো না ।' কিনারা ৯৮তম 2৯ www.icsbook.info

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।