(৮২-৮৫) এধরনের বহু ধ্বংসের কাহিনী মানবজীবনের প্রাচীন ইতিহাসের পাতায় বিধৃত হয়েছে, যা বিদগ্ধ পাঠকের জ্ঞান-পিপাসা নিবারণের জন্যে যথেষ্ট । এসব এঁতিহাসিক ঘটনার কোনো কোনোটা অত্যন্ত শিক্ষাপ্রদ বিধায় আজও মানুষের মধ্যে তা কিংবদন্তী আকারে ছড়িয়ে রয়েছে। এসবের মধ্যে কোনো ঘটনা মানুষের অন্তরে গভীরভাবে রেখাপাত করে। এর পাশাপাশি আল কোরআন মানব প্রকৃতি ও তার বিবেককে লক্ষ্য করে এমনসব যুক্তিপূৰ্ণ কথা বলছে, যা প্রকৃতির তাৎপর্যকে ফুটিয়ে তুলছে এবং যা তার চলার পথ সম্পর্কে তাকে সঠিক নির্দেশনা দিচ্ছে, তাকে তার অবস্থান সম্পর্কেও প্রয়োজনীয় হেদায়েত দিচ্ছে। তাদেরকে সেসব সিংহদ্বারের কথাও জানিয়ে দিচ্ছে যা তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌছে দিতে পারে। এই পথে যখন নিবেদিতপ্রাণ মানুষেরা অ্সর হবে তখন তাদের জন্যে এগুলো খুলে দেয়া হবে, কোনো কোনোটা হালকা খটখটানির সাথে খুলে দেয়া হবে এবং কোনো কোনোটা খোলা হবে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর । এখানে নানাপ্রকার কথা তাকে জিজ্ঞাসা করা হবে এবং সেই সময়কার প্রশ্বের জবাব দেয়ার জন্যে পৃথিবীর জীবনকে সহজ সরল বানানো হবে। সেই সফরে মানুষ যেন খোলা চোখে, কম্পমান অনুভূতি নিয়ে এবং দৃষ্টিসম্পন্ন অস্তর দিয়ে ওখানকার সব কিছুর দিকে তাকায় । ইতিপূর্বে পৃথিবীর জীবনে তারা কি অবস্থায় থেকেছে তা যেন তারা দেখতে পায় এবং সেখানে তাদের ওপর কি ঝড় তুফান সংঘটিত হয়েছে সেগুলোও তাদের সামনে হাযির করা যায়; এরশাদ হচ্ছে; ‘ওরা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি এবং দেখেনি সেখানে তাদের পূর্বেকার মানুষের অবস্থা কেমন হয়েছিলো?’ এপর্যায়ে তাদের ভবিষ্যৎ পরিণতি কী হবে সে বিষয়ে বলার পূর্বে সেইসব লোকের পরিণতি সম্পর্কে চিন্তা করতে বলা হচ্ছে, যারা পূর্বে অতিক্রান্ত হয়েছে। তারপর তাদের এবং নিজেদের অবস্থাকে পাশাপাশি রাখতে বলা হচ্ছে, যেন তাদের পক্ষে তাদের নিজেদের জীবনের পরিমাপ করাটা সহজ হয় এবং তারা সঠিকভাবে এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বলা হচ্ছে, ‘ওরা সংখ্যায় ওদের থেকে অনেক বেশী ছিলো এবং পৃথিবীর বুকে তারা ছিলো অধিক শক্তিশালী ও প্রভাব প্রতিপত্তির অধিকারী ৷” এতে জানানো হচ্ছে যে পূর্বেকার মানুষেরা এদের তুলনায় যেমন ছিলো সংখ্যায় বেশী, তেমনি শক্তিসামর্থ উন্নতি অগ্রগতি বিবেচনাতেও তারা ছিলো আরও অনেক বেশী অগ্রসর । সেইসব যুগ এবং সেসব জনপদের বৃত্তান্ত আরবদের সামনেই ছিলো। যাদের অনেকের কাহিনী আল্লাহ তায়ালা তাঁর রসূলের কাছে বর্ণনা করেছেন এবং তাদের অনেকের কথাই আরবরা জানতো, কিন্তু সে কথাগুলো সরাসরি আল কোরআনে বর্ণিত হয়নি । ধ্বংসপ্রাপ্ত সেসব জাতির ঘটনাবলী আরবরা জানে এবং ধ্বংসপ্রাপ্ত সেইসব জাতির ধংসাবশেষের পাশ দিয়ে তারা যাতায়াত করতো, কিন্তু পৃথিবীর জীবনে যা কিছু তারা উপার্জন করেছে তা তাদের কোনো কাজে আসেনি অর্থাৎ, তাদের শক্তি, তাদের সংখ্যাধিক্য এবং তাদের দালান কোঠা যা নিয়ে তারা বড়াই করতো এবং সে সব সুখ সম্পদের বস্তু নিয়ে তারা আখেরাতের চরম পরিণতির কথা ভুলে থাকতো সেসব বস্তুসম্ভার সেই কঠিন দিনে তাদের কোনো কাজেই লাগবে না । বরং সেদিন সেইসব জিনিসই তাদের দুর্ভাগ্যের কারণ হবে এবং তাদের সেইসব পার্থিব জাকজমক সেদিন তাদের জন্যে চরম ধ্নংস ডেকে আনবে ৷ এরশাদ হচ্ছে, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।