তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উপরের আয়াতে বুঝা. যাচ্ছে যে, এখানে কেউ কেউ এমন আছে যারা আল্লাহর শক্তি ক্ষমতাকে স্বীকার করে না। এক দল লোক আছে যারা সত্যকে পর্যুদস্ত করার জন্যে যুক্তিহীনভাবে তর্ক বিতর্ক করে, আসলে এরা শুধু বিরোধিতা করার জন্যেই বিরোধিতা করে, অথবা ব্যক্তি স্বার্থ বা অহংকার প্রদর্শন কিংবা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে, সত্য ছাড়া অন্য যে কোনো জিনিস চালু করার হীন উদ্দেশ্যে নানাপ্রকার কূটতর্কের অবতারণা করে। আবার এমনও কোনো কোনো লোক এ সমাজে আছে যে ব্যক্তি ফেরাউন এবং তার মতোই অন্যান্য বলদ্পীদের মতো নিজের বড়ত্ববকে প্রমাণ করা এবং নিজের প্রাধান্য বিস্তার করার জন্যে নবী (স.)-এর সাথে ঝগড়া করে, তার ভয় থাকে যদি লোকেরা নবী (স.)-এর কথা শুনতে শুরু করে দেয় এবং তার প্রাধান্য যদি সত্যিই কায়েম হয়ে যায় তাহলে সে ক্ষমতাচ্যুত হয়ে যাবে, কারণ তার ক্ষমতা তো নানাপ্রকার ভুল তথ্য ও কল্প-কাহিনীর ওপরই টিকে আছে এবং এর দ্বারাই সে সত্যকে দাবিয়ে রাখছে। এখন সে যদি এক আল্লাহর দাস হয়ে যায় তাহলে তার ভুলের ওপর প্রতিষ্ঠিত ক্ষমতার মসনদ খান খান হয়ে ভেংগে পড়বে। আবার কেউ কেউ এজন্যেও নবী (স.)-এর আনীত সত্যের বিরোধিতা করে যে, সে যে মত ও পথের ওপর টিকে আছে, সত্য সমাগত হয়ে গেলে তার সে ভুল মতাদর্শ ভেংগে চুরমার হয়ে যাবে। মানুষের অন্তরে আসমানী সত্যের জয়-জয়কার শুরু হয়ে যাওয়ার পর সমাজতান্ত্রিক মৃতাদর্শ ভেংগে খান খান হয়ে যাবে; যেহেতু এর প্রবক্তারা চেয়েছিলো মানুষকে নিছক পৃথিবীভিত্তিক এক জীব বানাতে, তারা মানুষকে বুঝিয়েছিলো যে, মানুষ পৃথিবীতে নিজে নিজেই এসেছে এবং একটি নির্দিষ্ট সময় পর তারা মরে যাবে এবং পৃথিবীর মাটির সাথে মিশে তারাও মাটি হয়ে যাবে। এর পরবর্তীতে কিছু নেই, প্রয়োজনও নেই; সতরাং যতোদিন পৃথিবীতে তারা বেঁচে আছে তাদের পেটের চিন্তাই করা দরকার । পেট আছে বলে তাদের ক্ষুধা আছে এবং সেই পেট পূর্তির জন্যে প্রয়োজন খাদ্য আর তা লাভ করার জন্যে প্রয়োজন পরিশ্রমলন্ধ পয়সা রোযগার ৷ তাদের আরও প্রয়োজন আছে জীব-জানোয়ারের মতো ইন্দ্রিয় চাহিদা মেটানোর ব্যবস্থা । অতএব জীব-জানোয়াররা সেগুলো যেমনভাবে মেটায়, তারাও সেইভাবে মেটাবে । এসব চাহিদা মেটানোর জন্যে এসব মানুষরূপী জীব জানোয়াররা যেমন মধ্যযুগে গীর্জার ইতিহাসে কিছুসংখ্যক স্বার্থপর মানুষের কর্তৃত্ব কায়েম করেছিলো, পরবর্তীতে তাদেরই সন্তানরা সেইসব কুক্ষিগত মানুষের গোলামী থেকে মুক্তি পেতে গিয়ে আর এক চরম পন্থা অবলম্বন করে গীর্জার সার্বভৌমত্ববকে প্রত্যাখ্যান করেছিলো, কারণ ওরাও মানুষের মুক্তির দোহাই দিয়ে এক সময় মানুষের কাছ থেকে নিরংকুশ আনুগত্যের দাবী করেছিলো । এখানে দেখা যায় দু'পক্ষেরই যুক্তি রয়েছে। প্রত্যাখ্যানকারীরা যখন বিরোধী ভূমিকায় নেমে গেছে তখন তারা গীর্জার কর্তৃত্বের দাবীকে তাদের মুখের ওপর ছুঁড়ে মেরেছে। প্রাকৃতিক যুক্তি ছাড়াও এই সমাজতান্ত্রিক আন্দোলন এবং এই গীর্জার প্রভৃত্ব খতম হওয়ার পেছনে আরো বহু কারণ ছিলো-তা অল্প বিস্তর আমাদের সবার জানা । আজ বিশ্ব বিবেকের কাছে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রবক্তাদের প্রচার ও প্রসারের অযৌক্তিকতা ধরা পড়ে গেছে এবং সাথে সাথে মানব কল্যাণে ইসলামের বলিষ্ঠ ভূমিকাও মানুষের বিবেকের কাছে আবেদন রাখতে শুরু করেছে। পরিশেষে এ পর্যায়ের শেষ ও চূড়ান্ত শক্তিশালী যুক্তিটি আসছে, ‘ওরা কি পৃথিবীর বুকে ভ্রমণ করে না এবং দেখে না কি কঠিন পরিণতির সম্মুখীন হয়েছে তাদের পূর্ববর্তী লোকেরা? তারা তো পৃথিবীর বুকে সংখ্যা ও শক্তিতে এবং প্রভাব প্রতিপত্তিতে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।