নাযিল করেন না । কারণ তিনি মহা দয়াময় তিনি চান মানুষ একটু চিন্তা করুক এবং তাদেরকে দেয়া বিবেক-বুদ্ধিকে কাজে লাগিয়ে সত্য সঠিক পথে এগিয়ে আসুক; সুতরাং মোজেযা দেখাতে বিলম্ব করা প্রকারাস্তরে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ৷ যেহেতু আগেই এটা জানানো হয়েছে যে, মোজেযা প্রকাশিত হওয়ার পর যদি কেউ সাথে সাথে তাকে গ্রহণ না করে, তাহলে অবিলম্বেই চরম আযাব নাযিল হয়ে যাবে এবং তার থেকে বাচার আর কোনো উপায়ই থাকবে না। এজন্যে মোজেযা বা আল্লাহর শক্তি ক্ষমতার সরাসরি নিদর্শন পেশ করতে বিলম্ব করায় বিরোধীদেরকে যে সুযোগ দেয়া হয় তা তাদের জন্যে আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে এক বিরাট মেহেরবানী । এরশাদ হচ্ছে, ‘অতপর যখন আল্লাহর হুকুম এসে যাবে, তখন যথাযথভাবে তিনি চূড়ান্ত ফয়সালা করে দেবেন । তখন অবশ্যই বাতেলপস্থীরা ক্ষতিগস্ত হয়ে যাবে।' অর্থাৎ যখন এই আযাব এসে যাবে তখন ভালো কাজ করার বা তাওবা করে সংশোধিত হয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আর আল্লাহ রববুল আলামীনের পক্ষ থেকে আখেরী ফায়সালা এসে যাওয়ার পর পেছনে ফিরে যাওয়ারও আর কোনো উপায় থাকবে না। আানবজ্ঞাত্তির প্রতি আল্লাহর অসীম ক্রক্মুণা এরপর সাধারণ মানুষের মনোযোগকে আকর্ষণ করা হচ্ছে। তাদের সেইসব মানুষের দিকে তাকাতে বলা হচ্ছে, যারা চাইছে তাৎক্ষণিকভাবে আল্লাহর শক্তি ক্ষমতার নিদর্শনাবলী নাযিল হোক । যেহেতু আল্লাহ্ তায়ালা তাদেরকে দীর্ঘদিন ধরে এহসান করে চলেছেন তাই তারা তার কথা ভুলেই গেছে, অথচ তারা একটু চিন্তা করলেই প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা আল্লাহর আলৌকিক ক্ষমতা দেখতে পারতো; এমনকি আল্লাহ তায়ালার সার্বভৌমত্বকেও তারা প্রত্যক্ষ করতে পারতো । আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ সৃষ্টি কাজে অংশীদারিত্ব রাখে বলে যারা দাবী করে তাদের দাবীর অসারতাও তাদের কাছে প্রমাণিত হয়ে যেতো, এ দাবীও তাদের বাতিল হয়ে যেতো যে, এসব কিছু এমনি এমনিই সৃষ্টি হয়ে গেছে, এর পেছনে কোনো সৃষ্টিকর্তা নেই । যেমন এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালাই সেই মহান সত্ত্বা যিনি তোমাদের জন্যে সকল জীব জন্তু বানিয়েছেন, যাতে করে তোমরা সেগুলোতে আরোহন করো এবং তাদের মধ্যে অনেক পশু এমনও আছে যেগুলোর করছো?’ (আয়াত ৭৯-৮১) এসব জীব জানোয়ারকে মানুষের মতোই অলৌকিক বা আশ্চর্য সৃষ্টি হিসেবে সৃষ্টি করা হয়েছিলো, তাদের প্রসার ঘটা, তাদের গঠন প্রক্রিয়া এবং চেহারা ছবি সব কিছুই আশ্চর্যজনক ৷ এগুলোকে মানুষের কাছে অবনমিত করা এবং তাদেরকে মানুষের নিয়ন্ত্রণাধীন করা সবই এক বিস্ময়কর ঘটনা বটে! এমনকি এসব জীব জন্তুর মধ্যে এমন জন্তুও আছে যা মানুষের তুলনায় বহু গুণ বিশিষ্ট দেহের অধিকারী এবং অনেক বেশী শক্তিশালী । বলা হয়েছে, ‘আন্তাহ তায়ালা সেই সত্ত্বা যিনি তোমাদের জন্যে গৃহপালিত পশু বানিয়েছেন যার ওপর তোমরা আরোহন করো আর যার থেকে তোমরা ভক্ষণও করো...... এক্ষেত্রে সেই ব্যক্তির কথা মোটেই গ্রহণযোগ্য নয়, যে বলে এগুলো সব এমনি এমনিই পয়দা হয়েছে। তারপর আপনা থেকেই সব চলছে এবং এমনি এমনিই একদিন সব শেষ হয়ে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।