তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘আর আমি মহান আল্লাহ, তোমার পূর্বে রসূল পাঠিয়েছি আর সে সময়ে বাতিলপষ্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। (আয়াত ৭৮) এ বিষয়ের জন্যে পূর্বের বহু ঘটনা প্রতিপাদ্য বিষয় হিসেবে কাজ করছে, যেগুলোর কিছু কিছু আল্লাহ তায়ালা তার রসূলকে এই আল-কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আবার এমনও অনেক ঘটনা আছে সেগুলো সম্পর্কে আল কোরআন কিছুই জানায়নি । আল কোরআন রসূলদের মূখ্য দায়িত্ব সম্পর্কে বলেছে এবং তাদের জীবনের দীর্ঘ কর্মধারা সম্পর্কেও জানিয়েছে। অতীতের সেই সব ঘটনাবলী থেকেই নবীদের নিয়মনীতি প্রতিষ্ঠিত হয়েছে, যার কোনো পরিবর্তন নেই । সেইসব শিক্ষা থেকে তাদের তাদের দায়িত্বসমূহ ভালোভাবেই জানা যায়, জানা যায় তাদের কাজের সীমাসমূহ সম্পর্কেও ৷ এ আয়াতটি এমন একটি সত্যের ওপর গুরুত্্‌ দিচ্ছে যা প্রকৃতপক্ষে যে কোনো সত্যাশৃয়ীর অন্তরের কাছেই গুরুত্বপূর্ণ এবং সেই সত্যের ওপর নির্ভর করার কথা বলছে, যাতে করে মানুষ দৃঢ়তার সাথে সেই সত্যকে মযবুত করে ধরতে পারে; এরশাদ হচ্ছে, ‘কোনো রসূলের পক্ষেই আল্লাহর হুকুম ছাড়া কোনো আয়াত বা কোনো নিদর্শন আনা সম্ভব নয় কোনো মানুষ এমনকি আল্লাহর কোনো রসূলের পক্ষেও আশা করা বা দাবী করা সম্ভব নয় যে, তিনি তার দাওয়াতকে কার্যকরভাবে মানুষের সামনে পেশ করবেন । অথবা আশা করবে যে ংকারী ব্যক্তিরা তার দাওয়াতের প্রতি ধাবিত হবে, কিংবা সত্যের পক্ষে এমন কোনো অলৌকিক ক্ষমতা তিনি দেখিয়ে দেবেন, যার ফলে অহংকারী ব্যক্তিরা নতি স্বীকার করতে বাধ্য হবে। বরং আল্লাহ তায়ালা চান তার পছন্দনীয় বান্দারা বিরোধী পরিবেশে এবং প্রতিকূলতার মধ্যে অস্থির না হয়ে দৃঢ়তা অবলম্বন করুক এবং সকল অবস্থার সাথেই তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিক; এর ফলে তাদের কাছে একথাটি স্পষ্ট হয়ে যাবে যে, তাদের এখতিয়ারে কিছুই নেই । এখানে তাদের দায়িত্ব হচ্ছে পরিপূর্ণ আন্তরিকতার সাথে তারা দাওয়াতের কাজ করে যাবে। কোনো অলৌকিক নিদর্শনের মাধ্যমে তাদেরকে সাহায্য করা, তাদের মনকে পরিতৃপ্ত করা, তাদেরকে অবিচলিত করা, এটা একমাত্র আল্লাহরই হাতে ৷ আল্লাহ রব্বুল আলামীন চান, তাদের নিজেদের প্রচেষ্টায় যতোটুকু সাফল্য আসে তাতেই তারা খুশী থাকুক: আল্লাহ তায়ালা আরও চান, মানুষ সর্বশক্তিমান আল্লাহ তায়ালার উলুহিয়্যাত (সার্বভৌমত্ব) এবং নবুওতের প্রকৃতিকে অনুধাবন করুক তারা জানুক যে, নবীরা তাদের মতোই মানুষ এবং তাদের মধ্য থেকেই তাদের আগমন ঘটেছে। তারা আরও জেনে নিক যে, মানুষ হওয়ার সাথে সাথে তাদেরকে এই বৈশিষ্ট্যও দেয়া হয়েছে যে গোটা মানব মন্ডলীর মধ্য থেকে মানুষের শিক্ষক হিসেবে তাদেরকে বেছে নেয়া হয়েছে। এজন্যেই তাদের চরিত্রকে নির্মল নিখুঁত বানানো হয়েছে এবং এমন কিছু বৈশিষ্ট্যমন্ডিত বানানো হয়েছে যেন চিন্তা করলে তারা বুঝতে পারে যে, তারা মানুষ হওয়া সত্তেও এমন কিছু গুণের অধিকারী হয়, যা ইচ্ছা করলেই কোনো মানুষ নিজে নিজে অর্জন করতে পারে না। মানুষ স্বভাবতই ব্যস্ত চরিত্রের অধিকারী এবং একারণেই তারা তাড়াতাড়িই নবীর কাছে কোনো অলৌকিক ক্ষমতার দাবী করে। এসব দাবীর মধ্যে আযাব নাযিল করার দাবীও রয়েছে; কিন্তু আল্লাহ তায়ালা সাথে সাথে কোনো মোজেযা দেখান না এবং জলদি করে কোনো শাস্তিও Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।