তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এ বিষয়ে একটি দীর্ঘ ও অতি পুরাতন কাহিনীর অবতারণা করা হচ্ছে, এ কাহিনীর মধ্যে যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা আসলে পৃথক কোনো বিষয় নয় এবং সেটা মোহাম্মদ (স.)-এর ব্যাপারেই যে শুধু ঘটেছিলো তাও নয়৷ প্রত্যেক যুগেই মানুষের পক্ষ থেকে রসূলদের কাছে নবুওতের প্রমাণস্বরূপ মোজেযা বা অলৌকিক ক্ষমতা দেখানোর দাবী করা হয়েছে এবং এসব দাবী দ্বারা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা হয়েছে। তাদের সাথে অহংকারপূর্ণ ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে এতবেশী কষ্ট দেয়া হয়েছে যে, তারা প্রত্যেকেই কামনা করেছেন, আহ্‌ যদি তারা সাথে সাথে সেই রকম বিশেষ কোনো ক্ষমতা দেখাতে পারতেন! যদি অলৌকিক কোনো ক্ষমতা দ্বারা মিথ্যা আরোপকারীদের নমনীয় করা যেতো! কিন্তু এটা অতীব সত্য কথা যে, আল্লাহ তায়ালার ইচ্ছা বা অনুমতি ছাড়া কারও পক্ষেই কোনো বিশেষ ক্ষমতা দেখানো সম্ভব নয়। তাদের কাজ তো শুধু দাওয়াত পৌছানো, কোনো অলৌকিক ক্ষমতা দেখানোর মাধ্যমে কাউকে ঈমান আনতে বাধ্য করা তাদের কাজ নয়। তারা দাওয়াত দেবেন, এ দাওয়াত কে কোনভাবে গ্রহণ করলো, কার অন্তরে এর কী প্রভাব পড়লো এবং এর প্রতিক্রিয়ায় কে কী দাবী করলো সে বিষয়ে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই । এ দাওয়াতকে আল্লাহ তায়ালা যেভাবে ইচ্ছা ব্যবহার করবেন, চাইলে তাদের কাছে এ দাওয়াতকে গ্রহণযোগ্য বানাবেন, না চাইলে না বানাবেন । যুগে ও প্রত্যেক দেশেই মানুষের নযরে এগুলো ছিলো, চাইলে যে কোনো মানুষ এসব থেকে আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার নিদর্শন দেখতে পারে, প্রয়োজন শুধু একটা আকাংখী মন! এসব নিদর্শনের মধ্যে এখানে গৃহপালিত পশু এবং সমুদ্রগামী জাহাজের কথা উল্লেখ করা হয়েছে, তারপর ইশারা করা হয়েছে সামখিকভাবে সেইসব বিষয়ের দিকে, যেগুলোকে কেউই অস্বীকার করতে পারে না। এরপর সূরাটির সমাপ্তি টানা হয়েছে অতীতের সেই সকল জাতির সত্য বিরোধী তৎপরতার ইতিহাস উল্লেখের মাধ্যমে, যারা সত্যকে পর্যুদন্ত করার জন্যে কোনো চেষ্টাকেই কাজে লাগাতে কসুর করেনি । তাদের শক্তি সামর্থ, জ্ঞান বুদ্ধি, স্থাপত্য, কলা কৌশল ও প্রযুক্তিবিদ্যার বিস্তর প্রসারের কারণে নিজেদের সম্পর্কে তারা অনেক বেশী চিন্তা করে ফেলেছে। ভুলে গেছে যে, এসবের লয় আছে, ক্ষয় আছে এবং এসবের ওপর পূর্ণ কর্তৃত্ব তাদের কারো হাতেই নেই। সাময়িকভাবে ব্যবহার করার জন্যে এসব বিদ্যা বুদ্ধিকে আমানত স্বরপই তাদেরকে দেয়া হয়েছে, একথা ভুলে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামীনের চিরাচরিত নিয়ম অনুযায়ী অবশেষে তাদের ওপর শাস্তি নেমে এসেছে । ‘অতপর, যখন তারা আযাবকে নিজেদের চোখে দেখে নিয়েছে তখন তারা ঈমান এনেছে, কিন্তু তখন তাদের ঈমান আর কোনো কাজে লাগেনি (অর্থাৎ সে ঈমান কবুল করে তাদেরকে আযাব থেকে রেহাই দেয়া হয়নি), বরং আল্লাহর নিয়ম অনুযায়ী সেই কাফেররা চরমভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে ।' ছ্বীনের দায়ীদের দাম্মিত্ব ও সীমাবদ্ধতা অতীতের সেইসব ঘটনাবলীর উল্লেখের সাথে সূরাটিকে সমাপ্ত করা হচ্ছে। হক ও বাতিলের মধ্যে সংঘর্ষের ফয়সালার দৃষ্টান্ত পরিষ্কারভাবে সামনে এসে গেছে। ঈমান ও কুফরীর মধ্যকার দ্বন্ব এবং আনুগত্য ও বিদ্রোহাত্মক ব্যবহারের মধ্যে বিরাজমান ঝগড়ারও চূড়ান্ত সীঘাংসাও হয়ে গেছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।