বিভিন্ন মানবীয় ঝৌক প্রবণতা ও প্রবৃত্তির তাড়ন থেকে এ প্রশ্নে নিজেকে নিয়ন্ত্রিত রাখা এবং দেখতে থাকা যে আল্লাহ তায়ালা তার দুশমন এবং তার দাওয়াতের বিরোধীদের সাথে কী ব্যবহার করেন। এটি একটি কঠিন অবস্থা । কারণ মানুষ হিসাবে সেই সব অপরাধীদের বিরুদ্ধে মনটা বিক্ষুব্ধ হয়ে থাকে এবং মন চায় যে তাদের প্রতি কঠিন একটা শাস্তি নেমে আসুক । এটা মানুষের প্রকৃতির সাধারণ দাবী । কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামীনের মেহেরবাণী ও তার বিবেচনা আমাদের কল্পনার বাইরে। তিনি প্রকৃতপক্ষে ভালোদেরকে খুঁজে বের করেন এবং মন্দের মধ্য থেকে বেরিয়ে এসে ভালো কাজে মনোনিবেশ করলে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেন । তিনি সকল মহল থেকে ভালো লোকদেরকে খুঁজে বের করে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দান করার নির্দেশ দেন। তাদেরকে ভালোর দিকে টানতে উৎসাহিত করেন এবং একথা জানান যে, তাদের মধ্যেও অনেক ভালো লোক থাকা সম্ভব, যদিও দ্বীন-ইসলামের বিরোধিতা করায় ওদের বিরুদ্ধে মন খারাপ হয়ে থাকে। আলোচ্য আয়াতগুলো অধ্যয়নকালে অন্তরের মধ্যে যখন এভাবে পরিবর্তন অনুভূত হয় সেই সময় এবং সেই সকল নাযুক মুহূর্তে আল্লাহ রববুল আলামীনের কাছে প্রার্থনারত হৃদয়গুলোকে তার কাছে সোপর্দ করা দরকার । এই নশ্বর পৃথিবীতে আশা আকাংখা, লোভ লালসা ও চাহিদা সাগরে হাবুডুবু খাওয়ার সময় এই নিবেদিত প্রাণের আকুতিভরা আত্মসমপর্ণই মোমেনের একমাত্র রক্ষাকবচ । কেননা এসব অদম্য চাহিদা ও খাহেশ সর্বাগ্রে মানুষকে গ্রাস করতে উদ্যত হয়, আর উস্কানি দিতে থাকে তখনই সে আবেগের মহাসাগরবক্ষে নিজেকে ভাসিয়ে দেয় । এই অসহায় অবস্থা থেকে বাচানোর জন্যে মহাদয়াময় পরওয়ারদেগারে হাকীম সর্বকালে সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছেন। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।