নেবেন কী ফয়সালা তিনি করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার । রসূলুল্লাহ (স.)-এর দায়িত্ব তো শুধু মানুষের কাছে আল্লাহর কথা পৌছে দেয়া, তারপরই তিনি দায়িত্বমুক্ত । সবাইকে অবশেষে ‘অতএব ধৈর্য অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য । আমি আমার ওয়াদা করা সাহায্যের কিছু অংশ যদি আমি এখন তোমাকে দেখিয়ে দেই, অথবা যদি (তা দেখানোর আগে) তোমাকে আমি আমার কাছে তুলে নেই (সেটা হবে আমার মর্জি) জেনে রেখো, অবশেষে আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে ।' এখানে আমাদের চিন্তাস্োত একটা মোড়ে এসে থেমে যাচ্ছে, সেখানে বেশ গভীরভাবে তাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং খুবই সন্তর্পণে ও যথাসাধ্য ধীরস্থীর ভাবে তাকে তার গন্তব্যপথ বেছে নিতে হচ্ছে। তিনি হচ্ছেন সেই রসূল, যাঁকে তার জাতির তরফ থেকে চরম বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যাখ্যান, দাম্ভিকতা, অমান্যতা ও চরম অবজ্ঞায় কষ্ট পেতে হচ্ছে। এসময়ে তীকে যা বলা হচ্ছে তার অর্থ দাড়ায়, তুমি তোমার দায়িত্ব পালন করো এবং তার কাছেই আশ্রয় গ্রহণ করো, পরিণতি কী হবে সেটা তোমার ব্যাপার নয়। আল্লাহর পেয়ারা হাবীব (স.) এ হুকুম যথাযথভাবেই তামিল করেছিলেন, যার ফলে এতোসব কঠিন অবস্থায়ও তিনি সাস্বনা-বোধ করছিলেন । তীর অন্তরের মধ্যে একথা বিরাজ করছিলো যে, তিনি দেখতে পাবেন, সেই উদ্ধত ও প্রত্যাখ্যানকারীদের ওপর অবশ্যই কিছু না কিছু আযাব এসে পড়েছে, বেশীদিন তার অন্তরকে ঝুলিয়ে রাখা হবে না! আল্লাহ রব্বুল আলামীন অবশ্যই তার কাজ করবেন এবং তার কাজ করার জন্যে তিনিই যথেষ্ট । তার ওয়াদা তিনি পালন করবেনই এবং তীর রাজ্যে তার ক্ষমতা অবশ্যই চলবে ৷ সুতরাং এটা নবীর নিজের কোনো সমস্যা নয় এবং কোনো কিছু সিদ্ধান্ত নেয়া এটা তার ব্যাপারও নয়। সকল কাজই আল্লাহর কাজ এবং তিনি তাইই করেন যা তিনি করতে চান। ইয়া আল্লাহ! হে মহামহিম সম্রাট, হে পরওয়ারদেগারে আলম, হে পরিপূর্ণ শৃঙ্খলা-বিধানকারী, তুমি আমাদের আকুল আবেদন শুনো, তোমার সম্মানিত ও পেয়ারা নবীর পদাংক অনুসরণ করে যারা বাতিলের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের করুণ কন্ঠের দোয়া কবুল করো, যারা তোমার নবীর পথে থেকে এ দাওয়াতকে এগিয়ে নিয়ে চলেছে তাদেরকে তুমি সাহায্য করো । এতোসব কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা মানুষের জন্যে সত্যিই একটা কঠিন ব্যাপার । এ এমনই এক ব্যাপার যেখানে বড় ধৈর্যের প্রয়োজন, প্রয়োজন বড় শক্ত হৃদয়ের ৷ এখানে যে জিনিসটি মানুষকে তার মিশনে অনমনীয় করে রাখতে পারবে, তা হচ্ছে সকল অবস্থাতেই অবিচল হয়ে থাকা এবং কোনো অবস্থাতেই মুষড়ে না পড়া । এই সবর-এর কথাটাকেই আলোচ্য সূরার মধ্যে বিশেষ প্রতিপাদ্য বিষয় হিসাবে গ্রহণ করা হয়েছে। এ সবর-এর গুণটি অর্জন করার জন্যে ইতিপূর্বে বারবার বলা হলেও এই সূরার মধ্যে এক নতুন আংগিকে এই মহামূল্য গুণটি পয়দা করার জন্যে বিশেষভাবে তাকে উৎসাহিত করা হয়েছে। সত্যের দিকে দাওয়াত দানকারীদের হঠকারী ও আল্লাহদ্রোহী গোষ্ঠীর তরফ থেকে যে কষ্ট দেয়া হয়, যে অহংকার প্রদর্শন করা হয় এবং যেভাবে তাদেরকে প্রত্যাখ্যান করা হয় তাতে হয়তো তাদের সবর থেকেও আরও বেশ কিছু কঠিন গুণ গ্রহণ করা প্রয়োজন । আল্লাহ তায়ালা আমাদের সেই সব মহামূল্যবান গুণের অধিকারী হওয়ার তাওফীক দান করুন যা তার দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্যে আজ বড় Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।