ওপরের আয়াতগুলোতে বিশ্বয় প্রকাশ করা হয়েছে সেই সকল মানুষ সম্পর্কে, যারা বিশ্বব্যাপী সম্পর্কে বলা হচ্ছে, ‘তুমি কি দেখনি সেই ব্যক্তিদেরকে, যারা আল্লাহর আয়াতগুলো নিয়ে ঝগড়া করছে? কেমন করে ওদেরকে (সঠিক পথ থেকে) ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে?’ ‘ওরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা আল কেতাবকে প্রত্যাখ্যান করেছে, আর সেই সব জিনিসকে অস্বীকার করেছে যা দিয়ে আমি আমার রসূলদেরকে পাঠিয়েছি’ ৷ ওপরে সব রসূলদেরকেই অস্বীকার করার কথা বলা হয়েছে, অথচ তারা তো একটি কেতাব এবং একজন রসূলকেই অস্বীকার করেছে। আসলে এর অর্থ হচ্ছে রসূলদের মিশন একই, একই দাওয়াত এবং একই সংস্কার কর্মসূচী নিয়ে তারা সবাই এসেছেন। তাদের সবার আকীদা একই এবং যা কিছু তারা করেছেন তার পূর্ণতাপ্রাপ্তি হয়েছে শেষ রসূল (স.)-এর ওপর । এ জন্যে একজন রসূলকে অস্বীকার করার অর্থ হচ্ছে সকল রসূলকেই অস্বীকার করা । এতোসব কথার পরও যখন তারা হঠকারিতা থেকে বিরত হচ্ছে না এবং নবী (স)-এর বিরোধিতা করেই চলেছে, তখন তাদের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করতে গিয়ে বলা হচ্ছে, ‘শীঘ্রই ওরা জানতে পারবে ।' তারা কি জানতে পারবে তা অত্যন্ত জোরালো ভাষায় জানিয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, তারা জানতে পারবে যে তাদেরকে যে আযাব দেয়া হবে তার মধ্যে যাবতীয় কষ্টসহ চরম অপমান ও হীনতার গ্লানি থাকবে । শুধু শাস্তিই নয়, বরং ‘তাদের গলায় ও হাতে পায়ে হাঁসুলি এবং শেকল থাকবে এবং শৃংখলিত অবস্থায় তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে!" সামনের দিকে হাটতে অনিচ্ছক গরু ছাগল ও জীব জানোয়ারকে যেমন করে জোর করে টেনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাওয়া হয়, তেমনি করে চরম অপমানের সাথে তাদেরকে আগুনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আর কিভাবে তাদেরকে আজ সম্মান দেয়া যেতে পারে! ওরা তো তাদের ওপর থেকে সম্মানের শেষ চিহ্নটুকু পর্যন্ত খুলে ফেলে দিয়েছে! এই চরম অপমানের সাথে টেনে হেঁচড়ে, টানতে টানতে আগুনের মধ্যে ফেলে দেয়ার পর তাদের এই যাত্রা শেষ হবে। আল কোরআনে তাদের সেই ভীষণ অপমানজনক শাস্তি ও করুণ অবস্থার চিত্র আঁকতে গিয়ে বলা হচ্ছে, ‘এরপর গরম পানি ও জ্বলন্ত আগুনের মধ্যে তাদের নিক্ষেপ করা হবে ।' অর্থাৎ, বেঁধে ও গ্রেফতার করে তাদেরকে তেমনিভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, যেমন করে কুকুরকে টেনে নিয়ে যাওয়া হয়, তাদের জন্যে সে স্থানটিতে গরম পানি ও প্রজ্জ্বলিত আগুন থাকবে এবং এইভাবেই তাদের বিচারের সমাপ্তি ঘটবে এই কঠিন ও অপমানজনক আযাবের মধ্যেই তাদের প্রতি ধমক ও লজ্জাদায়ক তিরক্কারসমূহ বর্ষিত হতে থাকবে; যেমন ‘তারপর তাদেরেকে বলা হবে ‘আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ক্ষমতাবান মনে করতে এবং যাদেরকে তোমরা আল্লাহর শরীক ভাবতে, তারা আজ কোথায়? তখন তারা বুঝতে পারবে কিভাবে তারা ঠকেছে, চরম লজ্জিত হয়ে ও কাতরক্্ঠে ‘তারা বলবে Wwww.icsbook.info
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.