তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দৃশ্যমান যে জিনিসটি ধরা পড়ে তা হচ্ছে জীবন এবং মৃত্যু । এ জীবনের কতো রং তা ভেবে পাওয়া মশকিল, অনুরূপভাবে মৃত্যুরও রয়েছে বহু ধরণ । বাহ্যিকভাবে ভূমিকে মৃত দেখায় তারপর আবার এই মৃত ভূমির মধ্যে জীবনের স্পন্দন দেখা দেয়। মৌসুমের বিশেষ বিশেষ সময়ে গাছের বছ ডাল এবং পাতা শুকিয়ে যায়। শীতকালে সাধারণভাবে গাছের পাতা ঝরে যায়। তারপর এই জীবন মৃত্যুর ধারা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এর আওতায় ছড়িয়ে রয়েছে পৃথিবীর সকল প্রাণী ও গাছপালা, সবুজ বৃক্ষ-লতা-পাতা। জীবন-মৃত্যুর এ ধারা অব্যাহত থাকায় সবুজ শ্যামল পত্র পল্পবে গোটা পরিবেশ ভরে ওঠে, গাছে গাছে ফুল ফোটে, ফল মূলে ভরে যায় বাগ বাগিচা । এ সব তো জীবনেরই স্পন্দন তাদের জ্যন্ত এবং প্রাণের পরশ । তারপর নযরে পড়ে পাখীকূলের ডিম, যার থেকে নাদুশ নুদুশ বাচ্চা বের হয়ে আসে । এরপর দেখতে পাই ফলমূল ও গাছপালার বীজ, যার থেকে সবুজ শ্যামল বৃক্ষ বেরিয়ে আসে । অপরদিকে এর বিপরীত পরিক্রমা দেখা যায়, জীবন থেকে মৃত জিনিসের নির্গমন । ঠিক তেমনি করে মৃত জিনিস থেকে জীবন সঞ্চারের রহস্যও এখানে জানা যায়। এ দুটি ধারার সবগুলো মানুষের অন্তরকে স্পর্শ করে। এ রহস্য সম্পর্কে চিন্তা করতে এবং এ সব জীবন মৃত্যু ও মৃত্যু জীবন সম্পর্কিত পর্যায়ক্রমিক ধারা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিতে তাদের উদ্বুদ্ধ করে। এটা অতীব সত্য কথা যে বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা থেকে ভিন্ন ভিন্ন শিক্ষা পাওয়া যায়। জীবন ও মৃত্যুর এই যে পর্যায়ক্রমিক ধারা-এ সবের ওপর চিন্তা ভাবনা করলে কি করে মানুষ পয়দা হলো এবং তার সৃষ্টিকালে কি কি উপাদান ব্যবহার করা হয়েছিলো এগুলো জানার জন্যে স্বাভাবিকভাবেই তার মধ্যে এক কৌতুহল উদ্বেক হয়। এ বিষয়ের ওপর সঠিকভাবে একমাত্র আল কোরআন থেকেই আমরা জানতে পারি । আমরা এতটুকু জানতে পারি যে, মহামহিম আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা যখনই সৃষ্টি করতে ইচ্ছা করেছেন, বলেছেন, ‘হয়ে যাও', আর অমনি তাঁর ইচ্ছা বাস্তবায়িত হয়ে গেলো । এইভাবে অন্য যতো কিছুই তিনি করতে চেয়েছেন, শুধু একটি কথাই বলেছেন, ‘হয়ে যাও' আর অমনি হয়ে গেছে। বিশ্বজগতের সবখানে ও সব কিছুর মাঝে এই একই সৃষ্টির গতিধারা চলতে থেকেছে। সুতরাং বড়ই বরকতময় আল্লাহ তায়ালা যিনি অতি উত্তম সৃষ্টিকারী । | ভয়ংকর আযাব্বের কিছু দৃশ্য মক্কার কোরায়শদের সামনে একাধারে মানবগোষ্ঠীর প্রবৃদ্ধি ও তাদের এসব আয় উন্নৃতি ছিলো, তারা জীবন মৃত্যুর সর্ববোধগম্য দৃশ্য দেখছিলো। মানুষের অগ্রগতি ও আবিষ্কারের তাৎপর্য তারা বুঝতে পারছিলো, এতদসত্তেও তারা আল্লাহর আয়াতগুলোর ওপর বিশ্বয় প্রকাশ করছিলো এবং তীর নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করছিলো। তাদের কাজে, কথায় ও আচরণে পরিষ্কারভাবে বুঝা যাচ্ছিলো যে তারা রসূলদের কার্যাবলীকে ঘৃণা করতো, তাদের প্রচারের ওপর আশ্চর্যান্বিত হতো এবং তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্যে তারা তৎপর ছিলো, এমন কি যাকে পরোপকারী ও ভালো লোক বলে তারা জেনেছে এবং সর্বান্তকরণে বিশ্বাস করে ও ভালোবেসে ‘আল আমীন’ বলে খেতাব দিয়েছে, তাকেও তারা ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি ও সর্দারী বা নেতৃত্বের খাতিরে জেনে বুঝে মিথ্যাবাদী বানানোর জন্যে সর্বোতভাবে চেষ্টা করেছে। এ কারণেই তাদের সামনে কেয়ামতের ভয়ানক আযাবের দৃশ্য তুলে ধরে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ‘তুমি কি দেখনি ....., সুতরাং নিকৃষ্ট সেই অহংকারী ব্যক্তিদের ঠিকানা ৷’ (আয়াত ৬৯-৭৬) [=ল্লললললল ভৈ নল ভল্ল ত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।