তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাকে আরও বহু পর্যায় পাড়ি দিতে হয়। শিশুকাল থেকে কৈশোর ও যৌবনকাল এবং এ সময় কাল প্রায় ত্রিশ বছর এরপর প্রৌঢ়ত্ব ও তৎপরবর্তীকালে বার্ধক্য । এ সময়ের মধ্যে ধীরে ধীরে ত্রিশের পূর্বেকার উদ্যম উৎসাহ, শক্তি সাহস ও বলবীর্য কমে আসতে থাকে, অর্থাৎ ত্রিশোর্ধ বয়সের সময়কালের শুরু থেকে নিয়ে এর শেষ পর্যন্ত হচ্ছে দুর্বলতার সময় । এই আয়াতাংশ এই দিকেই ইশারা করেছে, ‘এ সময়ের মধ্যে কিংবা তার আগেই তোমাদের মধ্য থেকে কেউ মৃত্যুবরণ করে) অর্থাৎ এই সব পর্যায়ের সবগুলো অথবা এগুলোর কোনো কোনোটি পর্যন্ত পৌছুবার পূর্বেই কোনো ব্যক্তিকে মৃত্যু দেয়া হয়, আবার কাউকে অনেক বয়স পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেয়া হয়। তবে যাই হোক না কেন তা পূর্ব থেকে নির্দিষ্ট ও নির্ধারিত রয়েছে। এ সময় আসার আগেও কেউ মরবে না এবং এরপরও কারো মৃত্যু আসবে না। ‘আর হয়তো (এর থেকে) তোমরা শিক্ষা গ্রহণ করবে ।' সুতরাং জরায়ুর মধ্যে থাকাকালীন সফর ও বাচ্চা আকারে পৃথিবীর জীবনে এসে বসবাস করার এই সফরের সময়ের মধ্যে এমন সময় মানুষকে দেয়া হয়, যখন সে চিন্তা করার ক্ষমতা পায় এবং তাকে সুন্দর চরিত্রের বিকাশ ঘটানোর মত সুযোগ দেয়া হয়। এই সুযোগের 'সদ্্যবহারের মাধ্যমে সে তার তাকদীর নির্ধারণের ক্ষেত্রে কিছু অবদান রাখতে পারে। এর মধ্যে যে কোনো মুক্ত বুদ্ধির অধিকারী মানুষেরা চিন্তা করবে, যে জ্রণের এই পথ পরিক্রমা অবশ্যই বেশ মূল্যবান এবং এ সময়ে তার বিকাশ ও বৃদ্ধি এক আজব রহস্য ভরা ব্যাপার ৷ সম্প্রতি স্বাস্থ্য বিজ্ঞান এবং ভ্রুণ বিজ্ঞান আমাদেরকে কিছু নতুন জ্ঞান দিয়েছে, কিন্তু প্রায় দেড় হাজার বছর পূর্বে আল কোরআন আমাদেরকে ইশারায় এই সূক্ষ্ম বিষয়টি সম্পর্কে এমনভাবে জ্ঞান দিয়েছে যে, সেদিকে খেয়াল করে দেখলে আজ আমাদের দৃষ্টি স্থির হয়ে যায় আর এই কারণেই এই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটু ধীর স্থিরভাবে চিন্তা না করে দ্রুত গতিতে কেউ এগিয়ে যাবে তা সম্ভব নয় । | এখানে লক্ষণীয় যে, জ্রুণ ও শিশুকালের পর্যায়ক্রমিক পরিক্রমা দুটি মানুষের অনুভূতির জগতে বিরাট এক আলোড়ন সৃষ্টি করে এবং যে কোনো পরিবেশে ও জ্ঞান গবেষণার ক্ষেত্রে মানুষের হৃদয়কে প্রচন্ডভাবে নাড়া দেয়। অতীতেও দেখা গেছে এ বিষয়ে মানুষ তাদের জ্ঞান গবেষণার উৎকর্ষ অনুযায়ী চিন্তা-ভাবনা করেছে। এ জন্যে সব যুগের সকল মানুষকে লক্ষ্য করে আল কোরআন কথা বলেছে। ফলে মানুষ আজ এ বিষয়ে স্বচ্ছ ধারণা লাড করতে পারছে। কিন্তু আশ্চর্য এরপরও কেউ কোরআনের ডাকে সাড়া দিচ্ছে, আর কেউ দিচ্ছেনা । এরপরে জীবিত করা ও মৃত্যু দান করার ওপর আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে সৃষ্টি ও সবার দুনিয়ার বুকে ব্যাপ্তি সম্পর্কে । এরশাদ হচ্ছে, ‘তিনিই সেই সত্ত্বা যিনি যিন্দা করেন ও মৃত্যুদান করেন, তারপর যখন তিনি কোনো বিষয়ে ফায়সালা করতে চান, বলেন, হয়ে যাও আর অমনি তা হয়ে যায় ।' জীবন ও মৃত্যু, আল্লাহর ক্ষমতার এই দুটি নিদর্শনের ওপর আল কোরআনের বহু ইশারা এসেছে। কারণ এ দুটি বিষয়ই অত্যন্ত গভীরভাবে মানুষের হৃদয়কে স্পর্শ করে।.তারপর তা আমাদের জানায় যে, এই উভয় বিষয়ই সাধারণ মানুষের কাছে এমন এক প্রকাশ্য ও সুস্পষ্ট বিষয় যা প্রত্যেক মানুষের জীবনকে স্পর্শ করে এবং এ দুটির ওপর সঠিকভাবে চিন্তা করার মাধ্যমেই মানুষের জীবনে শান্তি ও সৌন্দর্য নেমে আসতে পারে। মানুষের কাছে সর্বপ্রথম এবং সব থেকে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।