অর্থাৎ হে রসূল, তুমি ঘোষণা করে দাও সে সকল লোকের কাছে, যারা আল্লাহর আয়াতগুলো থেকে দূরে সরে যাচ্ছে এবং আল্লাহ রব্বুল আলামীনের নেয়ামতগুলোকে অস্বীকার করছে, ‘বলো তোমাকে সেসব ব্যক্তি বা বস্তুর এবাদাত করতে নিষেধ করা হয়েছে, যাদেরকে ওরা আল্লাহকে বাদ দিয়ে (সাহায্যের জন্যে) ডাকে এবং তাদেরকে বলে দাও যে, আমাকে মানা করা হয়েছে (অন্য কারো গোলামী করতে) আর যখন আমার কাছে আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শনাবলী এসে গেছে তখন তা আমি কেন করতে যাবো? সুতরাং আমার কাছে (সত্যের দাওয়াত দেয়ার জন্যে এবং সত্যের ওপর টিকে থাকার জন্যে) সুস্পষ্ট দলীল প্রমাণ রয়েছে। আমি তার ওপর সম্পূর্ণ আস্থা রাখি । আর এটাও সত্য যে, এই স্পষ্ট সত্যের পক্ষেই আমি ধৈর্য ধরে টিকে আছি, একে সত্য বলে বিশ্বাস করেছি এবং এর সত্যতার ঘোষণা করছি; উপরস্ভু আমি সাফ জানিয়ে দিচ্ছি যে, আমি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারও এবাদাত করা বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে অপরের অন্ধ আনুগত্যের প্রতি সুস্পষ্ট অস্বীকৃতি বা না সূচক কথা আমি আরও জানাচ্ছি যে ‘ইসলাম’ বা আনুগত্য একমাত্র আল্লাহ রব্বুল আলামীনের জন্যেই নির্দিষ্ট । এটাই হচ্ছে ইতিবাচক কাজ, এই দুটি কাজ এক সাথে হলেই তবে আকীদা বিশ্বাসের পূর্ণতা আসে। জ্ঞীবন মৃত্যুর পর্যায়ক্রমিক্ ধাক্বা এরপর প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা আল্লাহর আয়াতগুলোর মধ্য থেকে বা তার শক্তি ক্ষমতার অসংখ্য চিহ্ন সমূহের মধ্য থেকে একটি তাদের কাছে পেশ করা হচ্ছে এবং তা হচ্ছে মানুষের জীবন এবং তার বিচিত্র ব্যবহারগুলো ৷ মানুষকে তার জীবনের মূল তাৎপর্য বুঝার জন্য আল্লাহর সামনে উপস্থিত হতে হবে একথা বুঝতে হবে। এই যে জীবন রয়েছে এর থেকেই কিছু নযির বা কিছু তথ্য এগিয়ে দিতে হবে, যেমন, হয়ে যাও, ব্যস হয়ে যায়।' (আয়াত ৬৭-৬৮) ওপরে বর্ণিত কথা এ চিত্র হচ্ছে মানব জীবনের সূচনা লগ্নের অবস্থা । এটা ছিলো মানুষের অস্তিত্ব বাস্তবে আসার প্রাথমিক ইতিহাস । এ সময়ে অন্যান্য যে সব অবস্থা সামনে আসে সেগুলোও আলোচ্য প্রসংগে ফুটে উঠেছে। কিন্তু আল কোরআন অবতরণের পর এ বিষয়ক আলোচনার সমাপ্তি ঘটেছে, তাও তো বহু শতাব্দী আগের কথা! মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে । এটা মানব সত্ত্বার অস্তিত্বের প্রথম কথা ৷ এর দ্বারা আরও জানা যায় যে, পৃথিবীতে সকল জীবনের মূলেই রয়েছে এই মাটি । সব জীবনের মতোই তো মানুষের এই জীবন, আর আল্লাহ তায়ালা ছাড়া এ বিষয়ে কেউ জানে না কেমন করে এ অলৌকিক অবস্থার অবসান ঘটল । এটাও কেউ জানেনা পৃথিবীর ইতিহাসে ও মানব জীবনের ইতিহাসে এতো বড় একটা ঘটনা কেমন করে সংঘটিত হলো । তারপর বৈবাহিক জীবনের পদ্ধতি অবলম্বনে মানব সন্তানদের বৃদ্ধি হতে লাগলো, অতপর মানুষ পুরুষ জীবকোষ নিক্ষেপের মাধ্যমে বাস্তবে আসতে লাগলো, সে জীবকোষ হচ্ছে ডিস্বকোষ এর সাথে শুক্র বীজের সম্মিলন এবং মাতৃ গর্ভাশয়ে রক্তপিন্ড হিসাবে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তার অবস্থান গ্রহণ । মানব জীবনের সফর পরিক্রমায় এই রক্তপিন্ড বিভিন্ন পর্যায় পার হয়ে ভ্রণের আকার নেয় । চিন্তার বিষয় হচ্ছে এই যে, জরায়ুর মধ্যে প্রথম জীব কোষের প্রবেশের পর বহু বড় বড় ও দীর্ঘ পর্যায় অতিক্রম করার পর এ শুক্রকীটটি অবশেষে নবজাতক শিশু হিসাবে ভূমিষ্ট হয়। যদি আমরা গভীরভাবে এই ক্রমিক ধারার প্রতি দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাবো যে মানব শিশুর জন্মলগ্ন থেকে তার মৃত্যু পর্যন্ত Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।