‘আল্লাহ তায়ালা বলে যাঁকে তোমরা জানো তিনিই তোমাদের রব। সুতরাং বরকতময় (অভাবনীয় কল্যাণময়) আল্লাহ জাল্লা শানুহু, যিনি বিশ্বজগতের প্রতিপালক । সকল প্রকার কমতি ও ক্রটি বিচুতি থেকে পবিত্র সেই মহান সত্ববাই সবকিছুকে পয়দা করেছেন এবং তিনিই সব কিছুর ওপর ক্ষমতা রাখেন এবং সকল কিছুকে তিনিই পরিচালনা করেন দুনিয়ায় বসবাস করার সময় তোমাদের সবাইকে তিনিই চালাচ্ছেন এবং তোমাদের জন্যে তীর রাজ্যের মধ্যে নিদিষ্ট স্থান তিনিই নির্ধারণ করে রেখেছেন ..... সেই মহান পরওয়ারদেগারের অর্থাৎ তার বরকতের ভান্ডার শুধু বাড়ছেই বাড়ছে, যেহেতু তিনি সারা বিশ্বের সবার মালিক । তিনি একই ভাবে চিরদিন জীবিত আছেন ও থাকবেন । তাঁর নিজের শক্তিতে তিনি চিরদিন প্রতিষ্ঠিত রয়েছেন। তার অস্তিত্ব চিরদিন আছে চিরদিন থাকবে । এমন নয় যে, কোনো সময় তীর অস্তিত্ব ছিলো না৷ কিংবা কেউ তার অস্তিত্বকে বাস্তবে এনেছে বা অন্য কেউ তাঁকে সৃষ্টি করেছে বরং তিনি চিরদিন আছেন, চিরদিন থাকবেন । তীর কোন শুরু বা শেষ নেই । তার কার্যক্রমের পথে কেউ বাধা হয়ে দাড়াতে পারে না বা তার কাজ কেউ শেষও করে দিতে পারে না। তার কাজের গতি কেউ ঘুরিয়ে দিতে পারে না বা তাঁর কীর্তি কেউ পরিবর্তিতও করতে পারে না। ভার চির জীবিত থাকার এই গুণের অধিকারী আর কেউ হতে পারে না। এ বিষয়ে তিনি একক । এই একত্ব বা একক ভূমিকা । আর কেউ লাভ করতে পারে না। সর্বময় শক্তি ক্ষমতার মালিক হওয়া, এই বৈশিষ্ট্য একমাত্র তারই এ বিষয়ে তার সমকক্ষ আর কেউ কোনোভাবেই হতে পারে না। কেউ চিরঞ্জীব হতে পারে না। একমাত্র তিনি একাই চিরদিন ‘সর্বময় কর্তৃত্বের মালিক, তিনি ছাড়া কেউ নেই !' অতএব, একমাত্র তাকেই ডাকো, তার আনুগত্য করতে গিয়ে এবং একমাত্র তারই জীবন বিধানের অনুসারী হয়ে’ আর দোয়া প্রার্থনা করতে গিয়ে শুধু তার কাছেই চাও এবং তীরই কৃতিত্বের কথা ঘোষণার মাধ্যমে তার তারীফ করো, বলো । ‘আল হামদু লিল্লাহে রাব্বিল আলামীন (সকল প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টিকূলের প্রতিপালক) । আল্লাহর শক্তি ক্ষমতার এসব নিদর্শন এবং তার অবদানের কথা সামনে রেখে, যে সব শান্তির কথা উল্লেখিত হয়েছে সেগুলোর দিকে তাকিয়ে তার একত্ব সম্পর্কে তার সার্বভৌমত্ব সম্পর্কে এবং তার আইন দাতা হওয়া সম্পর্কে যে সব ঘোষণা দেয়া হয়েছে সে সব কিছুকে সামনে রেখে এবার রসূলুল্লাহ (স.)-এর প্রতি চূড়ান্ত নির্দেশ আসছে, যেন তিনি তার জাতির কাছে ঘোষণা দিয়ে দেন যে, তাকে নিষেধ করা হয়েছে আল্লাহ্ তায়ালা ছাড়া সে সকল বস্তু ও ব্যক্তির গোলামী করতে, যার বা যাদের সামনে তারা বিনা যুক্তিতে মাথা নত করে। তিনি যেন ওদেরকে আরও জানিয়ে দেন যে, তার প্রতি ইসলাম গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে অর্থাৎ পুরোপুরি আল্লাহ রব্বুল আলামীনের কাছে আত্মস্ম্পণের জন্যে তাকে হুকুম দেয়া হয়েছে ৷ বলা হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে (সাহায্যের জন্যে) ডাকো । বিশেষ করে যখন আমার কাছে আমার রবের কাছ থেকে সুস্পষ্ট দলীল প্রমাণ এসে গেছে। আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামীনের কাছে আত্মসমর্পণ করি ।' যিন্লান্ল ১৮তম ৯ 5 5 Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।