সকল ক্ষমতার অধিকারী॥এটাও সবার নযরে ধরা পড়ে। এ কথা তার আর মনে জাগবে না এবং এ কথার ওপরও তার দৃঢ়তা আসতে পারে না যে, কোনো বস্তু সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনিই বাস্তবে এসে গেছে। এটা আজব কথা যে, সব কিছু আপনা থেকেই বাস্তবে এসেছে। এ সব কথা শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। অবশ্য মানুষের মনে এসব কথা দোলা দেয় এর পরও মানুষ ঈমান ও সত্যকে স্বীকার করা থেকে দূরে সরে যায়। এরশাদ হচ্ছে, সুতরাং ধোকা খেয়ে তোমরা কোথায় চলে যাচ্ছ?’ এতদসত্তেও মানুষ এ সরল ও স্পষ্ট সত্য থেকে দূরে সরে যাচ্ছে, আল কোরআন প্রথম যাদেরকে সম্বোধন করেছিলো সে কোরায়শদের পক্ষ থেকেও এসব অস্বীকৃতির ঘটনা ঘটেছে। এমনি করে প্রত্যেক যামানাতেই এ রকম কিছু হঠকারী ও সত্য বিরোধী লোক থাকে, তারা কোনো মুক্তি মানে না, অকারণে ও কোনো প্রমাণ ছাড়াই তারা এইভাবে সত্য বিরোধী তৎপরতায় লেগে থাকে। এরশাদ হচ্ছে, ‘তারাই এইভাবে বিভ্রান্ত হয় ও ভুল পথে এগিয়ে যায়, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে ।' সৃষ্টি যার সার্বতক্ৌোমত্বও তার এবারে রাত ও দিন-এ দুটির সুস্পষ্ট ও প্রকাশ্য বিস্ময়কর বিষয় থেকে নযর ফেরানো হচ্ছে সেই পৃথিবীর অবস্থার দিকে, যাকে স্থির থাকার জন্যে এবং আকাশকে ছাদ-স্বরূপ বানানো হয়েছিলো । এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা সেই মহান সত্বা যিনি পৃথিবীকে বানিয়েছেন স্থির এবং আকাশকে বানিয়েছেন ছাদ!” পৃথিবী স্থির ও মানুষের বাস করার জন্যে উপযোগী হয়ে রয়েছে এবং এমন চমৎকারভাবে মানুষ যাবতীয় প্রাণীর আবাসস্থলের ভূমিকা পালন করে যাচ্ছে যার দিকে আমরা ইতিপূর্বে সংক্ষেপে ইংগিত করেছি। আকাশকে একটি সুরক্ষিত ছাদ বা দূর্গ বানানো হয়েছে যা দৃঢ়ভাবে স্থির হয়ে রয়েছে, যা হেলে দুলে পড়ে যায় না বা নড়বড়ে হয়েও যায় না। এ আকাশ কাউকে প্রদক্ষিণও করে না। ফলে যে মহাকাশ মানুষ ও জীব জগতের জন্যে স্থির তা স্থায়িত্বের দায়িত্ব বহন করে চলেছে বলে বুঝা যায়। এই গোটা অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে এ মহাকাশ যেন এক গ্যারান্টি এর নির্মাণ পূর্বনির্ধারিত এক অমোঘ সিদ্ধান্তক্রমে সম্পন্ন হয়েছে এ নিশ্চিত ধারণা সবার মনেই জাগে । এরপর আরও গভীরভাবে খেয়াল করলে বুঝা যায়, আকাশ ও পৃথিবীর অস্তিত্ সকল প্রকার পাক পবিত্র ও নিরাপদ বস্তুসমূহ থেকে মানুষের জীবন ধারণ সামগ্রীর সরবরাহ করার উৎস । এসব কিছুর মধ্যে পারস্পরিক এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিরাজ করছে। এসব এমন রহস্যঘেরা বাস্তবতা, যার দিকে তাকালে হয়রান হয়ে যেতে হয়। সেগুলোর কোনো কোনোটার দিকে আমরা ইতিমধ্যে ‘তিনি তোমাদের বিভিন্ন আকৃতি দিয়েছেন, অতপর অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি গড়েছেন এবং তিনি পবিত্র খাদ্য ও বস্তু থেকে তোমাদেরকে রেযেক দিয়েছেন ।' এ সকল আয়াতে আল্লাহ রব্বুল আলামীনের বিভিন্ন দানের কথা বলার পর জানানো হচ্ছে, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।