তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কোষগুলো বিশ্রাম পায়, ফলে সেগুলোর মধ্যে এক মধুর শাস্তির পরশ জাগে, সেগুলোর প্রয়োজনীয় বিশ্রাম হয়ে যাওয়ার ফলে পরবর্তী দিবসের আলো যখন শুরু হয়ে যায়, তখন নবউদ্যমে আবার সবাই কর্মক্ষম হয়ে ওঠে ৷ প্রকৃতপক্ষে এ প্রশান্তি শুধু নিদ্রার মাধ্যমেই আসে না, এর জন্যে অবশ্য রাত্রির সুষমাও প্রয়োজন । দিনের প্রখর আলো যখন নিস্তেজ হয়ে আসে, তখন প্রকৃতির বুকে এক অবর্ণনীয় শান্তি ছেয়ে যেতে থাকে। শরীরের কোষগুলোর তেজ কমে আসতে থাকে শাস্ত শীতল ঘন অন্ধকারের আমেজে শরীরের অভ্যন্তরের সকল কিছুর মত চোখগডলো ঢুলু ঢুলু করতে থাকে, শরীর এলিয়ে পড়তে চায়। গোটা পরিবেশে যখন অন্ধকার নেমে আসে তখন বাতি নিভিয়ে দেয়ার সাথে সাথে ঘরের অন্ধকার বাইরের অন্ধকারে সাথে একাকার হয়ে গিয়ে সবাইকে জানাতে থাকে যে, তোমরা আল্লাহ সোবহানাহু তায়ালার ভালোবাসার দান এই আঁধারের পরশে ঘুমিয়ে পড়ার আনন্দ গ্রহণ করো, আপ্লুত হয়ে যাক তোমার দেহ মন, যেন পরবর্তী দিনের কাজ পরম পুলকে ও নবোউদ্যমে শুরু করতে পারো । এটা সত্য যে, যে সব জীব-কোষ সারাক্ষণ আলোর মধ্যে থাকে তারা ক্লান্তির চরম সীমায় পৌছে যায় এবং শরীরের অভ্যন্তরভাগের সকল শিরা উপশিরাগুলোও ক্লান্ত হয়ে যায়। কারণ গোটা বিশ্বের সবকিছুর সাথে মানব প্রকৃতির যেমন সম্পর্ক রয়েছে, তেমনি দেহাতভ্যন্তরের সকল কলকবজাগুলোর একটার সাথে অপরটার সম্পর্ক অবিচ্ছেদ্যভাবে জড়িত । তাই এরশাদ হচ্ছে, ‘আর দিনকে দেখানোর ও কাজ করার যোগ্যতাসম্পন্ন (বানিয়েছেন) ।' এর জন্যে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা বাস্তব এক চিত্রের মতো ফুটে রয়েছে, দিন যেন এখানে একটি জীবিত সত্বা, যে দেখায় ও নিজে দেখে আর মানুষরাও যেন সবাই সে দিনের মধ্যে সব কিছু দেখতে পায়, কারণ দেখার এ গুণটাই তার সর্ববিজয়ী গুণ । এইভাবেই অনাদিকাল থেকে রাত ও দিনের আনাগোনা চলছে এবং রাত ও দিনের এই আসা ও যাওয়াটাই হচ্ছে আল্লাহর এক বড় নেয়ামত । যদি এ দুটির যে কোনো একটি স্থায়ীভাবে থেকে যেতো বা যদি কোনটা আরও একটু বড় বা আরও একটু ছোট হতো তাহলে পৃথিবীর বুকে সকল প্রাণী খতম হয়ে যেতো । অতএব, রাত ও দিনের পর্যায়ক্রমিক আসা যাওয়াকে আল্লাহর এক বিরাট মেহেরবানী বলাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, অথচ অধিকাংশ মানুষ এ নেয়ামতকে বুঝতে চায় না এবং এর শোকরগোযারীও করে না । এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা মানুষের ওপর বড়ই দয়াবান, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না৷’ ওপরে বর্ণিত সুস্পষ্ট প্রাকৃতিক নেয়ামত দুটির বর্ণনাদানের পর জানানো হচ্ছে যে, এতো বড় সব নেয়ামত যিনি সৃষ্টি করেছেন একমাত্র তিনিই এই মহান নামের অধিকারী হওয়ার যোগ্য । ‘তিনি আল্লাহ, তিনিই তোমাদের রব, তিনিই সকল কিছুর সৃষ্টিকর্তা । তিনি ছাড়া সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নেই । সুতরাং ধোকা দিয়ে তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?’ আনন্দের বিষয়, হাঁ আনন্দের ব্যাপারই বটে যে, মানুষ সকল কাজের মধ্যে আস্তে আস্তে আল্লাহর হাত দেখতে পাচ্ছে, তারা জানতে বা বুঝতে পারছে যে সকল কিছুর সৃষ্টিকর্তা একমাত্র তিনি। এটা এমন এক সত্য যা, যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে, মানুষের বুদ্ধিতে যেমন অন্যান্য সকল কিছুর সত্যতা ধরা পড়ে, তেমনি এসবের মালিক একজন আছেন এবং তিনিই Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।