তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তার অভ্যন্তরীণ ও বাহ্যিক এসব বৈশিষ্ট্যের দিকে তাকালে আমরা অবশ্যই দেখতে পাবো, প্রত্যেকেরই ক্ষুদ্র ক্ষুদ্র অংগগুলোর মধ্যে রয়েছে কিছু অনন্য বৈশিষ্ট্য । এসব বৈশিষ্ট্য একক এবং একের সাথে অন্যের কোনোই মিল নেই৷ মানুষের বিস্ময়কর এসব অংগ প্রত্যংগ ও যোগ্যতার একটি ক্ষুদ্র উদাহরণ হচ্ছে তার চোয়ালে স্থাপিত দাতের পাটিগুলো। এগুলোকে সম্পূর্ণ এক যান্ত্রিক নিয়মে সংস্থাপন করা হয়েছে। এই চোয়ালের কাজটি বড়ই সুক্ষ্ম, কারণ এই চোয়ালের মধ্যে স্থাপিত মাড়ির দাতগুলো সংস্থাপন করা হয়েছে মাড়ির মাংসের মধ্যে- যা রয়েছে দশ মিলিমিটার গভীরে, যার ওপর ওপরের মাড়ির দাত ও জিহ্বা মৃদু চাপ দেয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খাদ্য দ্রব্যকে দ্রবীভূত করে পেটের মধ্যে পাঠিয়ে দেয় । আরও খেয়াল করার বিষয় যে, খাদ্য চিবানোর সময় সামনের দাত, পাশের দাত বা মাড়ির দাতের ওপর ও নীচের মধ্যে ঘর্ষণে যে শব্দ হয় এ সবগুলোর মধ্যে কিন্তু একটা তাল আছে। এসবগুলোর মাংসের ওপরের অংশগুলো প্রায় সবগুলোই একই মাপের হয়ে থাকে। আর ওপর ও নীচের চোয়ালের মধ্যবর্তী স্থানে অবস্থিত সিগারেটের কাগজের মতোই একটি পর্দা থাকে, উভয় চোয়ালের চাপের সাহায্যে তা খাদ্য চূর্ণ করতে সাহায্য করে। অতপর দাতগুলোর চাপ প্রয়োগের ফল প্রকাশ পায় এভাবে যে পুরু খাদ্য টুকরোগুলো বিচূর্ণ হয়ে উদরে প্রবিষ্ট হয়। এরপর আরো চিন্তনীয় বিষয় হচ্ছে, যে দুনিয়ার বুকে মানুষের জীবন এইভাবেই চলছে এবং তার বেঁচে থাকার জন্যে তাকে প্রয়োজনীয় খাদ্য খাওয়ার শিক্ষা প্রকৃতিগতভাবেই দেয়া হয়েছে। এভাবে কাজের যোগ্যতা দিয়েই তাকে তৈরী করা হয়েছে। আলোর কম্পন মাপার যন্ত্র হচ্ছে চোখ, যার দ্বারা সে পৃথিবীতে দেখার দায়িত্ব পালন করে এবং যে শব্দ দ্বারা মানুষ পৃথিবীতে শোনার দায়িত্‌ পালন করে তা মাপার যন্ত্র হচ্ছে কান। মানুষের শরীরের যে কোনো ইন্তরিয় বা শক্ত অংগ রয়েছে তাকে গড়ে তোলা হয়েছে তার আভ্যন্তরীণ মযবুত জীবনী শক্তি অনুযায়ী এবং তার দেহাবয়ব অনুযায়ী তাকে সীমিত আকারে কিছু শক্তি সামর্থ্য দান করা হয়েছে, আবার পারিপার্শিক অবস্থা অথবা পরিবেশ পরিস্থিতি অনুসারে এগুলোর মধ্যে কিছু হেরফেরও হয়ে থাকে । মানুষ এই মহাবিশ্বের বুকে এখানে বসবাসকারী এক সৃষ্টিমাত্র । এ বিশ্বের সব কিছু থেকে সে যেমন প্রভাব গ্রহণ করে তেমনি সে নিজেও এর ওপর প্রভাব ফেলে, আর এ জন্যে উভয়ের মধ্যে পারস্পরিক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কও বিরাজমান রয়েছে। এ সম্পর্ক এ বিশ্বকে গড়ার ব্যাপারে যেমন দরকার, তেমনি মানুষের উন্নয়ন কল্পেও তার প্রয়োজন রয়েছে। পৃথিবীর সাথে তার ঘনিষ্ট সম্পর্কের কারণেই তার আকৃতি প্রকৃতিকে এই ভাবে গড়ে দেয়া হয়েছে। শুধু পৃথিবীই নয়, আকাশের সাথেও মানুষ অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ । এই জন্য কোরআনুল করীমের আলোচ্য আয়াতে তার সেই আকৃতির বর্ণনা এসেছে যার মধ্যে আকাশ ও পৃথিবীর কথাও বলা হয়েছে। কোরআনের মোজেযার এও একটি চমৎকার দিক বরং একে এক স্বতন্ত্র মোজেযাই বলা যায় । এই সব সংক্ষিপ্ত ইংগিতের মাধ্যমে আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে অবগত করা হয়েছে, জানানো হয়েছে যে, বিশ্বপ্রকৃতি ও মানুষের মধ্যে রয়েছে এক নিবিড় বন্ধন । আল কোরআনের আলোকে একথাগুলো বুঝার চেষ্টা করা উচিত । ‘আল্লাহ তায়ালা সেই মহান সত্বা, যিনি তোমাদের জন্যে রাত্রি বানিয়েছেন, যেন তোমরা তার মধ্যে প্রশান্তি গ্রহণ করতে পারো, আর দিনকে উজ্বল আলোকে ভরপুর বানিয়েছেন, যার দ্বারা তোমরা সব কিছুকে দেখতে পারো।' Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।