‘আবার যে পরিমাণ বায়ু পৃথিবীর বুকে রয়েছে, তার থেকে একটু বেশী পরিমাণে যদি বায়ু বেড়ে যেতো তাহলে সামান্য কিছু সংখ্যক ছাড়া কোটি কোটি উ্কাপিন্ড পৃথিবীর বুকে পতিত হওয়ার পূর্বেই অক্সিজেনের স্তরের বাইরের বায়ু মন্ডলে তা জলে শেষ হয়ে যেতো । তার অনেকগুলোই সে অতিরিক্ত বায়ু দ্বারা তাড়িত হয়ে পৃথিবীতে আঘাত করতো এবং এর ফলে পৃথিবী সকল উপাদান ধ্বংস হয়ে যেতো । আলোকময় এসব উকন্ধাপিন্ডের গতি হচ্ছে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এবং এসব উল্কা পিন্ডের আঘাতে সব কিছুই আগুনের অংগারে পরিণত হয়ে যেতো এমনকি যদি ধীরে ধীরেও সে উল্ধাগুলো আসত তাহলেও তা বন্দুকের গুলির গতিতে পৃথিবীতে আঘাত হানতো, ফলে এখানে একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হতো । প্রকৃতপক্ষে সে উন্ধাগুলো পতিত হতো বন্দুকের গুলী থেকেও কমপক্ষে নব্বই গুণ বেশী দ্রুত বেগে, যার ফলে সব কিছু টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতো । অক্সিজেন যদি বাতাসের মধ্যে শতকরা পঞ্চাশ ভাগ বা তার বেশী বা এর পরিবর্তে শতকরা এক'শ ভাগ হয়ে যেতো, তাহলে বিশ্বের সব কিছু আগুনের অংগারে পরিণত হয়ে যেতো ৷ এই সব বিদ্যুতের অগ্নিক্ষুলিংগ কোনো জংগলে পড়ার সাথে সাথে গোটা জংগলটাই অগুনে পরিণত হয়ে যেতো । তাতে এক প্রচন্ড বিস্ফোরণ ঘটতো ৷ বাতাসের মধ্যে যদি অক্সিজেন শতকরা দশ ভাগে নেমে আসে অথবা আরো কম হয়ে যায়, তাহলে মানুষ বাচতেই পারতো না । কিন্তু এ অবস্থায় তা মানুষের জীবন থাকবে না, সেটা হবে।0) প্রচন্ড একটা আগুনের চুল্লি বর্তমানে আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে যে অনুপাতে সব কিছুর উপাদান রয়েছে এবং তারা পারস্পরিক সহযোগিতার ভেতর দিয়ে টিকে আছে, এগুলোর মধ্যে সামান্যতম হেরফের হলেই যে কী বিপর্যয় নেমে আসবে তার কল্পনাও মানুষ করতে পারে না। এখন প্রশ্ব আসে, কেন এসব উপাদানের মধ্যে সামান্যতম হেরফেরও হচ্ছে না বা হেরফের হতে পারছে না। কে আছে সব কিছুর মূলে, যার অমোঘ শাসন চলছে এবং যার অভংগুর নিয়মের মধ্যে ব্যতিক্রম করার ক্ষমতা কারও নেই? লক্ষ্য করার বিষয় যে, মানুষের এই যে সুন্দর আকৃতি প্রকৃতি, চেহারা সূরত এবং তার অংগ প্রত্যংগের বিন্যাস, সামঞ্জস্যভাবে সব কিছুর মধ্যে একই নিয়মের আনুপাতিক বরাদ্দ, অসংখ্য কর্মকান্ডের জন্যে যোগ্য কর্মক্ষমতা প্রদান করা হয়েছে তার জন্য প্রত্যেকের শরীরকে সেইভাবে গড়ে তোলা হয়েছে।এসব কোনো মহাশিল্পীর উদ্ভাবনা? আরও ভাবতে হয়, উপরোল্লেখিত গুণাবলীর সাথে সর্বোত্তম যে গুণটি যোগ হয়েছে তা হচ্ছে পৃথিবীর বুকে খেলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব ও তার জন্যে প্রয়োজনীয় যোগ্যতা । অভূতপূর্ব এ দায়িত্ব দানের সাথে সাথে তাকে যে সব বিশেষ গুণাবলী দেয়া হয়েছে তা হচ্ছে, বুদ্ধি ও তার বৈশিষ্ট্যপূর্ণ শারীরিক গঠন ও অন্যান্য যোগ্যতার সাথে রূহ-এর এক পূর্ব সম্মিলন । আমরা আরও একটু গভীরভাবে সৃষ্টির এই সেরা সুন্দর মানুষ নামক প্রাণীটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো, তার শরীরের অংগ-প্রত্যংগ ও তার জন্যে বরাদ্দকৃত বৃত্তির মধ্যে এক অকল্পনীয় সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষের জন্যেই তার সৃষ্টা বিশেষ বিশেষ পেশা বা বৃত্তি নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে উক্ত বৃত্তি গ্রহণ করার মানসিকতা ও রুচিও সৃষ্টি করে দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, তার পছন্দনীয় এই বৃত্তির জন্যে তাকে উপযুক্ত শারীরিক ও মানসিক যোগ্যতাও তিনি দান করেছেন। তার এ সব গুণাবলী সম্পর্কে এই আয়াতে উল্লেখ এসেছে, ‘তিনি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন, অতপর অতি সুন্দর করে তিনি সে আকৃতিকে গড়ে দিয়েছেন (১) ডক্টর আহমাদ যাকী রচিত “মায়াল্লাহে ফিস্সামায়ে' গ্রন্থ থেকে গৃহীত । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।