তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাকে নানা প্রকার বৈশিষ্ট্য ও এমন সব যোগ্যতা দিয়েছেন যার ফলে গোটা সৃষ্টির সব কিছুকে সে কাজে লাগাতে পারে। সুতরাং, এটা বুঝতে বাকি থাকে না যে, সৃষ্টির বুকে যা কিছু আছে তার প্রত্যেকটি পরস্পর এমন সুসামঞ্জস্যভাবে সম্পর্কিত হয়ে রয়েছে, যা একটু খেয়াল করলেই নযরে পড়ে । এসব বিষয়কে আল কোরআন এমন সুন্দরভাবে এই একটিমাত্র জায়গায় বর্ণনা করেছে যা আমাদের চিন্তা স্রোতের মধ্যে এক প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে । আমাদের সামনে আল্লাহ রব্বুল আলামীনের অস্তিত্ব ও একত্ব সম্পর্কে এমন সব সুস্পষ্ট প্রমাণ হাযির করে দেয় যা গভীরভাবে আমাদের অন্তরে রেখাপাত করে। তখন পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তায়ালা ব্যতীত আর. কেউ নয়। এই অনুভুতির আলোকে যে দাওয়াত দেয়া হয় তা মানুষের ওপর সহজে প্রভাব বিস্তার করে এবং আমাদের মনে প্রত্যয় জাগায় যে, তার দেয়া জীবন ব্যবস্থাই একমাত্র ব্যবস্থা যা জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে। তখন তার অন্তরের মধ্য থেকে আওয়ায বেরিয়ে আসে, আল হামদু লিল্লাহি রাবিবল আলামীন । সে সময়ে তার মনে স্থির বিশ্বাস জন্মায় যে, যিনি এই সৃষ্টিকে চালাচ্ছেন এবং যিনি এসব কিছুকে অস্তিত্বে এনেছেন এবং বুঝি, তিনিই বিশ্বজগতের প্রতিপালক ভাবতে অবাক লাগে কেমন করে মানুষ এই সুস্পষ্ট সত্য থেকে দূরে থাকতে পারে? এখানে উল্লেখযোগ্য যে, মাঝে মাঝে একান্ত হঠাৎ করেই প্রকৃতির কিছু বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়ে যায় । তখন আমরা বুঝতে পারি যে প্রকৃতির সাথে মানুষের জীবনের সম্পর্ক খুবই ঘনিষ্ট । আল্লাহর কেতাবে সে বিশেষ মুহূর্তগুলোর দিকে কিছু অস্পষ্ট ইংগীত রয়েছে বলে বলা হয়। যেমন বলা হয়, ‘যদি পৃথিবী সূর্যের সামনে দিয়ে চলার সময় তার মেরু রেখার ওপর আবর্তন না করত তাহলে রাত দিন কখনই পর্যায়ক্রমে এইভাবে আসতো না। আরও বলা হয়, পৃথিবী মেরু রেখার চতুর্দিকে যে গতিতে এখন ঘুরছে যদি তার থেকে একটু বেশী দ্রুত গতিতে তা ঘুরতো তাহলে অবশ্যই নভোমন্ডলের অন্যান্য গ্রহ-উপগ্রহের ওপর তার প্রভাব পড়তো এবং গোটা পৃথিবীটাই এক সময় ভেংগে চুরমার হয়ে যেতো, এর ফলে আকাশমন্ডলীর সব কিছুর মধ্যে এক চরম বিপর্যয় নেমে আসতো । যদি মেরু রেখার ওপর পৃথিবী তার বর্তমান গতি থেকে অপেক্ষাকৃত কম গতিতে আবর্তন করতো তাহলে কোনো এক অঞ্চলে তাপমাত্রার আধিক্য এবং অন্য কোনো অঞ্চলে অপেক্ষাকৃত তাপ ত্রাস হওয়ার ফলে সব মানুষ মরে সাফ হয়ে যেতো ৷ এখন যে গতিতে পৃথিবী নিজ মেরু রেখার ওপর আবর্তিত হচ্ছে, এর সাথে অন্যান্য গ্রহ উপগ্রহের সামঞ্জস্য রয়েছে এবং এর ফলে পরিপূর্ণ সামঞ্জস্য রেখে সবকিছুর সাথে পৃথিবী আবহমান কাল ধরে চলছে এবং এর পিঠের ওপর সকল প্রাণীজগৎ তাই আজও বেঁচে আছে। ‘পৃথিবী যদি নিজ মেরু রেখার ওপর আবর্তন না করতো তাহলে সাগর মহাসাগর সবই পানিশূন্য হয়ে যেতো।' “যদি পৃথিবী তার মেরুদন্ডের ওপর স্থির হয়ে দাড়িয়ে যেতো এবং তার অক্ষরেখার ওপর চলতে চলতে সূর্যের চতুর্দিকে এগিয়ে যেতো, একবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এ পৃথিবীটা ঘুরে না আসত তাহলে কী হতো? সূর্যকে কেন্দ করে যদি কক্ষপথ চলতেই থাকতো তাহলে মৌসুমের আর কখনও পরিবর্তন হতো না, মানুষ জানতো না গ্রীষ্ম কি, আর শীতই বা কি, বসন্ত কি, আর শরৎই বা কি। El SN TS Le SULT 3d SUS NL ie অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতো, আর সে অবস্থায় ভূ পৃষ্ঠের কোনো গাছপালাই বেঁচে থাকতে পারতো না। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।