তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। এসব নেয়ামত আমাদেরকে মহান আল্লাহ রব্বুল ইযযতের শ্রেষ্ঠত্বের কথা জানায় । তার সেই সব মেহেরবানীর কথা জানায়, যেসবের জন্যে অকৃতজ্ঞ মানুষ মহান মাবুদের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং তীর কাছে আনুগত্য প্রকাশ করার ব্যাপারে অহংকার প্রদর্শন করে এবং অহংকারের কারণে তার দিকে রুজু করতে চায় না। এরশাদ হচ্ছে, প্রতিপালক ।' (আয়াত ৬১-৬৫) সৃষ্টিজগতের মধ্যে রাত ও দিন এ দুটি এমন প্রকাশ্য প্রাকৃতিক অবস্থা, যা সবার চোখে সকল সময়েই ভাসছে যমীন ও আসমানও একইভাবে দৃশ্যমান আরো দুটি সৃষ্টি । এ দুটি সৃষ্টি মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমত ও দয়ার যেন বাস্তব এক ছবি । তাদের জন্যে এসবই পবিত্র রেযেক, যার দ্বারা মানুষের জীবন ধারণ করা সম্ভব হয়। এসব কিছুর মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামীন পৃথিবীতে মানুষকে বাচিয়ে রেখেছেন। তাদের সকল প্রয়োজন এ দুই-এর মধ্য থেকেই মেটানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই দুই-এর মধ্য থেকে প্রাপ্ত বস্তুসমূহ থেকে আমরা বুঝতে পারি যে এসবের মালিক একমাত্র আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা । তিনিই সকল শক্তির আধার এবং বিশ্বের সকল ব্যবস্থা যেমন তার পরিচালনাধীন রয়েছে, তেমনি মানব জীবনের সকল বিধান তীরই দান, যেহেতু সকলের সৃষ্টিকর্তা বিধায় তিনিই জানেন কার কী প্রয়োজন, আর এটাও আমরা বুঝতে পারি যে, সৃষ্টির বুকে যেখানে যা কিছু আছে সব কিছু পরস্পর এক নিবিড় সম্পর্কে আবদ্ধ এবং পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সবাই নিজ নিজ গত্তব্য পথে নিরন্তর এগিয়ে চলেছে। এ মহা-সৃষ্টির নির্মাণের ভিত্তি তারই পূর্ব পরিকল্পিত এক ব্যবস্থামতে রচিত হয়েছে। তারপর তিনি এসব কিছুকে তারই কর্মসূচী অনুযায়ী পরিচালনা করেছেন যা তিনি আগে থেকেই ঠিক করে রেখেছেন। তিনিই দয়া করে এই সৃষ্টি জগতকে বাস্তবে এনেছেন এবং একে মানুষের বাসোপযোগী করে ক্রমান্বয়ে এর উন্নতি বিধান করেছেন, যেমন করে তিনি মানব প্রকৃতি ও তার গঠন প্রক্রিয়াকে সকল দিক দিয়ে সুন্দর করে বানিয়েছেন। তাদেরকে সুকৌশলপূর্ণ ক্ষমতা দিয়েছেন, মানুষের সকল প্রয়োজনকে পূর্ণ করেছেন এবং তাদের প্রয়োজন মেটানোর জন্যে সকল ব্যবস্থা ও সাজ সরঞ্জাম তিনি পৃথিবীর বুকে আগেই দিয়ে দিয়েছেন। তিনিই বিশ্রাম গ্রহণ করার, ক্লান্তি হরনের জন্যে এবং শ্রাস্ত ক্লান্ত দেহে পূর্ণ আরাম পাওয়ার জন্যে রাতকে বানিয়েছেন, আর দিনকে বানিয়েছেন সব কিছু দেখার জন্যে, অর্থাৎ এর আলোকে চলাফেরা ও প্রয়োজনীয় সব কিছু দেখে শুনে ব্যবহার করার জন্যে এই সমুজ্ববূল দিবসের সৃষ্টি হয়েছে। তিনি পৃথিবীকে স্থির এবং জীবনের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে এবং তাদেরকে সকল কাজের ব্যাপারে পারদর্শী করে তোলার উদ্দেশ্যে তিনি পৃথিবীকে সঠিকভাবে এর উপযোগী বানিয়েছেন, আকাশকে বানিয়েছেন সকল কিছুকে তার আওতার মধ্যে ধরে রাখার উদ্দেশ্যে । ওদের মধ্যে কেউ কাউকে সাহায্যের জন্য ডাকে না, আর কেউ কাউকে তিরঙ্কারও করে না। এর মধ্যে অবস্থিত কোনো জিনিস নির্দিষ্ট নিয়মের বাইরে একটি থেকে আর একটি দূরে চলে যায় না বা সে নিয়ম লংঘন করে কেউ কারো কাছাকাছিও এসে যায় না। যদিও এদের সবার সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে দুনিয়ার বুকে মানুষের অস্তিত্ব টিকে আছে, বরং আরো বড় সত্য হচ্ছে সকলের সমন্বিত কর্মধারার কারণেই মানুষের জীবন ও অস্তিত্ব সম্ভব হয়েছে। তিনিই তো সেই মহান সত্বা, যিনি আকাশের মধ্য থেকে আসা বৃষ্টি সিঞ্চিত পৃথিবীর মাটি জন্যে পাকছাফ খাদ্য খাবার ও উপকারী অন্যান্য বস্তুসমূহ, অতপর মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি তার আকৃতিকে এমন সুন্দর গঠন দিয়েছেন যার থেকে বেশী সুন্দর আর কিছু চিন্তাই করা যায় না। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।