তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

পারবে না । এবাদাত বন্দেগীর মাধ্যমে আল্লাহর দিকে এগিয়ে যাওয়া, তার কাছে প্রার্থনা.করা এবং বিনয়াবনত হয়ে তার দরবারে কাকুতি মিনতি করতে থাকা, এই সব প্রক্রিয়া অন্তরের গভীরে অবস্থিত সেই অহংকারকে দূর করতে সাহায্য করে, যার কারণে মানুষ আস্তে আস্তে ফুলতে থাকে এবং অকারণে ও যুক্তিহীনভাবে আল্লাহর আয়াতগুলোকে চ্যালেঞ্জ করার দুঃসাহস করে। অথচ আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা আমাদের জন্যে তীর মেহেরবাণীর দরজা সদা-সর্বদা অবারিত রেখেছেন, যেন আমরা তার দিকে রুজু করি ও কায়মনোবাক্যে তার কাছে প্রার্থনা করি । আলোচ্য আয়াতে বিশ্বজগতের প্রতিপালক রহমানুর রহীম আল্লাহ তায়ালা পরিস্কার ঘোষণা দিচ্ছেন যে, যে কোনো ব্যক্তি তাকে মনপ্রাণ দিয়ে ডাকবে, তিনি তারই দোয়া কবুল করবেন, সাথে সাথে তিনি তাদেরকে সতর্কও করছেন, যারা নিজেদের বড়ত্বকে টিকিয়ে রাখার জন্যে তাঁর কাছে মাথা নত করতে প্রস্তৃত নয়। তার আনুগত্য করা থেকে এরা দূরে থাকছে, আর এই কারণেই দোযখের আগুন এবং হীনতা ও অপমান তাদের জন্যে অপেক্ষা করবে । এরশাদ হচ্ছে, ‘তোমাদের রব বলছেন তোমরা ডাকো আমাকে, আমি তোমাদের ডাকের জবাব দেবো । অবশ্যই যে সব মানুষ অহংকারবশত আমার এবাদাত থেকে দূরে থাকবে, শীঘ্রই তারা সমবেতভাবে জাহার্বামে প্রবেশ করবে ।' আল্লাহ রব্বুল আলামীনের কাছে দোয়া করার জন্যে কিছু আদব-কায়দা (বা নিয়ম শৃংখলা) রয়েছে যা পালন করা প্রয়োজন, আর তা হচ্ছে অন্তরের একান্তিকতা বা কায়মনোবাক্যে প্রার্থনা করা । কখন কোন দোয়া কিভাবে কবুল করা হবে সে বিষয়ে কোনো চিন্তা না করে অবশ্যই দোয়া কবুল হবে বলে গভীর আস্থা পোষণ করতে থাকা । কারণ এইভাবে আমার দোয়া কবুল করতে হবে বলে পরামর্শ দেয়া অবশ্যই আদবের খেলাফ ৷ এ বিশ্বাস করতে হবে যে, মহান রব্বুল আলামীনের কাছে চাইবার জন্যে মনের মধ্যে ইচ্ছা পয়দা হওয়া এটা তারই মেহেরবানী, তারপর দোয়া কবুল হওয়া এটাও তারই আর এক রহমত । হযরত ওমর (রা.) বলতেন, ‘দোয়া করার সময়ে আমার মনের মধ্যে কবুল হবে কি না হবে এ চিন্তা জাগে না, বরং দোয়া আমার করা দরকার এ চিন্তাটাই আমাকে ব্যতিব্যস্ত করে রাখে । তারপর যখন দেখি আমার অন্তরের মধ্য থেকে আমার অজান্তেই দোয়া বেরিয়ে আসছে, তখনই আমি বুঝি অবশ্যই আমার দোয়া কবুল হবে।' আসলে এটাই হচ্ছে সেই সচেতন মনের উপলব্ধি যে মন অনুভব করে যে, মহান আল্লাহ যখন দোয়া কবুল করতে চাইবেন, তখনই তিনি দোয়া করার তাওফীক দান করবেন । তাহলে বুঝা যাচ্ছে যে, দোয়া চাওয়ার মনোবৃত্তির সাথে দোয়া কবুল হওয়ার একটা ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। এখন যেসব মানুষ তাকাব্বুরির কারণে দোয়া করতেই নারায তাদের প্রতিদান হচ্ছে তাদেরকে লাঞ্চিত ও অপমানিত অবস্থায় জাহান্নামের দিকে এগিয়ে দেয়া, আর এটাই সেই অহংকারের পরিণাম যা তাদেরকে এই ছোট্ট ও অতি তুচ্ছ পৃথিবীর বুকে ফুলিয়ে ফীপিয়ে রাখে। এ নশ্বর জীবনে তাদের অন্তরগুলোকে সত্য গ্রহণ করার জন্যে অযোগ্য বানিয়ে দেয়, তাকে আল্লাহর সৃষ্ট এ মহাবিশ্বের বিশালত্বকে ভুলিয়ে দেয়। এ অবস্থায় প্রশ্নই আসে না যে, এসব ব্যক্তি আল্লাহর মহানত্ব ও মর্যাদা এবং আখেরাতের চেতনাপ্রাপ্ত হবে। তাদের আমিত্ব তাদেরকে একথাও ভুলিয়ে রাখে যে, এভাবে অহংকারের ফলে তাদেরকে চরম লাঞ্ছনা ও গঞ্জনা ভোগ করতে হবে। কোনো সুস্থ মানুষ আল্লাহ্র শগোলামী না ক্র্পে পার্সে না অহংকারের কারণে মানুষ আল্লাহর এবাদাত থেকে দূরে থাকে একথা উল্লেখ করার সাথে সাথে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা এ পর্যায়ে তাঁর বেশ কিছু নেয়ামতের কথা উল্লেখ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।