লোকজনকে অতিষ্ট করে তোলে, যে মনের ভেতর অহংকার জন্ম নেয়, সে অন্তরকে যন্ত্রণায় কাতর করে তোলে এবং অন্যদের অন্তরকেও যন্ত্রণায় ভরাক্রান্ত করে তোলে । কাজেই, এই অহংকার হচ্ছে অমংগল ও অনিষ্ট যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্যে আল্লাহর আশ্রয় কামনা করার প্রয়োজন হয়। ‘আল্লাহ তায়ালা সব কিছু শুনেন ও সব কিছু দেখেন’ অর্থাৎ নিকৃষ্ট অহংকার আচার আচরণে প্রকাশ পেলে আল্লাহ তায়ালা তা দেখেন এবং কথা-বার্তায় প্রকাশ পেলে তাও তিনি শুনেন। কাজেই অহংকারীদের বিচারের ভার আল্লাহর হাতেই ছেড়ে দেয়া উচিত । বিশান্ল সৃষ্টিজগতে মাসুমের অবস্থান পরবর্তী আয়াতে দৃশ্যমান জগতের তুলনায় মানুষের অস্তিত্বের নগন্যতা ও তুচ্ছতার ব্যাপারটি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে, ‘মানুষের সৃষ্টি অপেক্ষা আসমান ও যমীনের সৃষ্টি কঠিনতর। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না৷’ (আয়াত ৫৭) আসমান ও যমীন মানুষের দৃষ্টির সামনেই উন্ক্ত রয়েছে। তারা সচক্ষে এ দুটোকে দেখছে। এ দুটোর তুলনায় তাদের অস্তিত্ব কতটুকু তা সহজেই তারা অনুমান করতে পারে। কিন্তু মানুষ যখন তার সৃষ্টির প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হয়, তার আকার ও মাপ সম্পর্কে অৰ্গত হয় এবং তার শক্তি সামর্থ সম্পর্কে অবগত হয় তখন তার অহংকার নিমিষে উবে যায়, নিজেকে সে অত্যন্ত তুচ্ছ ও নগন্য মনে করতে থাকে, এমনকি নিজেকে অস্তিতৃহীন মনে করতে থাকে। আর যখন সে তার অন্তর্নিহিত সেই উচ্চমাগীরয় উপাদানের কথা ভাবে যার কারণে আল্লাহ তায়ালা তাকে সর্বশেষ্ঠ প্রাণী বলে ভূষিত করেছেন তখন একমাত্র সেই উপাদানটির বদৌলতেই সে নিজেকে এই বিশাল ও মহাজগতের সামনে টিকিয়ে রাখতে সক্ষম হয়। বলা নিষ্প্রয়োজন যে, মানুষের এই উপলব্ধি আসমান ও যমীনের দিকে ক্ষণিকের জন্যে তাকালেই লাভ হয়। এই যে, পৃথিবীর ওপর আমরা বাস করছি তা সৌরমন্ডলের প্রায় ত্রিশ লক্ষ গ্রহের মাঝে ছোট্ট একটা গ্রহ । এই পৃথিবীর আকৃতি সূর্যের আকৃতির তুলনায় দশ লক্ষ ভাগের এ ভাগের চেয়েও কম । আর সূর্যের সংখ্যা কতো? সূর্যের সংখ্যা হচ্ছে দশ কোটি । আর সেটাও কেবল আমাদের সবচেয়ে নিকটতম ছায়াপথের সূর্যের সংখ্যা । এ পর্যন্ত মানুষ প্রায় দশ কোটি ছায়াপথের সন্ধান পেয়েছে যা এই মহাশূন্যে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা চিন্তা করলে অবশ্যই বিষয়টি বুঝতে পারতাম; কেননা বিষয়টা সুস্পষ্ট এবং বেশ তাড়াতাড়িই তা বুঝা যায়। এ বিষয়ে নিজে বুঝা এবং অপরকে বুঝানো থেকে বেশী আর কিছু করার প্রয়োজন নেই । এরপর যদি আমরা আখেরাত সম্পর্কে চিন্তা করতাম এবং আখেরাতের যিন্দেগী যে আসবেই একথা বিশ্বাস করতে পারতাম, বুঝতে পারতাম সেখানে আমাদের অবস্থা কী হবে এবং সে সময়ে অনুষ্ঠিতব্য দৃশ্যাবলীকে আমাদের নযরের সামনে টেনে আনতে পারতাম, তাহলে কতোই না ভালো হতো! এরশাদ হচ্ছে, ‘অবশ্যই কেয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তবু অধিকাংশ মানুষ (এ বিষয়ে) বিশ্বাস করেনা ৷' অর্থাৎ, বিশ্বাস তো করেই না, বরং এ বিষয়ে তারা তর্ক-বিতর্ক করে এবং নিজের বড়ত্বকে ফুটিয়ে তুলতে চায়, যার কারণে তারা সত্যের সামনে মাথা নত করতে পারে না । তারা তাদের প্রকৃত অবস্থাটাও বুঝতে পারে না, জানে না যে তারা সে অবস্থাটাকে কোনোভাবেই এড়িয়ে যেতে িল্মালা ১৮: www.icsbook.info
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।