একস্তুভাবে আল্লাহর ইচ্ছার ওপর । তবে যাই হোক না কেন, পরিশেষে সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে । বলা হচ্ছে, আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক্কে লিপ্ত অহুৎক্কারীদের পরিণতি ‘নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোনো দলীল । (আয়াত ৫৬-৬০) মানুষ নামী এই জীবটি অনেক সময়ই নিজের স্বরূপ ভুলে যায়। সে ভুলে যায় যে, সে একজন ছোট ও দুর্বল প্রাণী, তার নিজস্ব কোনো শক্তি নেই, বরং তার যাবতীয় শক্তি ও সামার্থ সেই মহান আল্লাহর কাছ থেকেই গ্রহণ করে যিনি শক্তির আদি উৎস । অথচ এই মানুষ সেই উৎস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে অহংকারে ফুলে ফেপে ওঠে, উন্নাসিকতায় মেতে ওঠে, বাহাদুরী প্রদর্শন করতে থাকে। তার মনে আত্মম্তরিতা দানা বেঁধে ওঠে। এই অহংকার সেই শয়তানের কাছ থেকে সে লাভ করে যে শয়তান এই অহংকারের কারণেই ধ্বংস হয়ে গেছে। এখন সে মানুষকে ধ্বংস করার জন্যে এই অহংকারকে তাদের ওপরও চাপিয়ে দিচ্ছে। এই মানুষ আল্লাহর আয়াতকে নিয়ে বিতর্কে মেতে উঠে। অথচ এই আয়াত হচ্ছে এমন সবাক প্রমাণ যা প্রকৃতিকে প্রকৃতির ভাষায়ই প্রকাশ করে, ব্যক্ত করে। বিতর্কের কারণ হিসেবে সে নিজেকে এবং অন্যান্য মানুষকে এই ধারণা দিতে চেষ্টা করে যে, সে সন্তুষ্ট হতে পারেনি । সে যথার্থরূপে অবগত আছেন। কারণ, তিনি সর্বস্ষ্টা ও সর্বজ্ঞানী । বান্দাদের অন্তরের ভেদ সম্পর্কেও তিনি অবগত আছেন। তিনি যথাৰ্থরূপেই জানেন যে, একমাত্র অহংকারের কারণেই মানুষ বিতর্কে লিপ্ত হয়। এই অহংকারই মানুষকে এমন একটি বিষয়ে তর্ক-বিতর্ক করতে উদুদ্ধ করে যা তর্কাতীত । অহংকারের বশবর্তী হয়েই মানুষ নিজের অস্তিত্ব ও বাস্তবতার তুলনায় অনেক বড় কিছু দাবী করার চেষ্টা করে, এমন স্থান দখল করতে চায় যার যোগ্য সে নয়। তাছাড়া কোনোরূপ দলীল প্রমাণ ও যুক্তি ছাড়াই সে বিতর্কে লিপ্ত হয়। এটাকে অহংকার ছাড়া আর কী বলা যেতে পারে? তাই বলা হচ্ছে, ‘তাদের অন্তরে আছে কেবল আত্মম্তরিতা যা অর্জনে তারা সফল হবেনা ৷’ মানুষ যদি তার বাস্তবতা এবং এই সৃষ্টিজগতের বাস্তবতা উপলব্ধি করতে পারতো; তার ভূমিকা সম্পর্কে সচেতন থাকতো তাহলে সে কখনও সীমালংঘন করার চেষ্টা করতো না । সে যদি সন্তুষ্টচিত্তে উপলব্ধি করতে পারতো যে, তার অস্তিত্ব অগনিত ও অসংখ্য অস্তিত্বের মাঝে সামান্য একটা অস্তিত্ যা আল্লাহর নির্দেশেই পরিচালিত হচ্ছে এবং এই বিশ্বজগতে টিকে আছে তার অজানা ও অদৃশ্য নিয়মের অধীনেই; তেমনিভাবে মানুষ যদি বিশ্বাস করতো যে, এই বিশাল সৃষ্টি জগতে তার ভূমিকা তার অস্তিত্বের বাস্তবতা অনুসারেই নির্ধারণ করা আছে, তাহলে সে শাস্তি পেতো, স্বপ্তি পেতো, বিনয়ী হতো এবং নিজেকে নিয়ে, নিজের পারিপার্শিকতাকে নিয়ে সুখে ও সাচ্ছন্দেই জীবন যাপন করতে পারতো! আর সাথে সাথে মহান আল্লাহর সামনে আত্মসমর্পণ করতো ও তার নির্দেশ মেনে নিতো । তাই বলা হচ্ছে, ‘আল্লাহর আশ্রয় কামনা করো, নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন ।' অহংকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এখানে আল্লাহর আশ্রয় কামনা করতে বলা হয়েছে। এ দ্বারা বুঝা যায় যে, অহংকার হচ্ছে নিকৃষ্ট ও ঘৃণ্য একটি পাপ৷ কারণ, মানুষ কেবল সেই সব বস্তু থেকেই আল্লাহর আশ্রয় কামনা করে যা নিকৃষ্ট ও ক্ষতিকর ৷ বলা বাহুল্য, অহংকারের মাঝে এই বৈশিষ্ট্য বিদ্যমান । কারণ, অহংকার খোদ অহংকারীকে অতিষ্ট করে তোলে, তার আশেপাশের Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।