তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

eA Wer ph Ae Ah প Pd M22 AD © iy 9 C3 cles gle 0 (a Bt Ne MN PDD AGS git Ca EEG LU G2 at O25 of ol e ADA AD oN eid Ber rr © ugay bs Sissy ৭৬. সুতরাং (এখন) তোমরা জাহান্নামের দরজাসমূহে (ভেতরে) প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে, কতো নিকৃষ্ট অহংকারীদের এ আবাসস্থল! ৭৭. (হে নবী,) তুমি ধৈর্য ধারণ করো, তোমার মালিকের ওয়াদা অবশ্যই সত্য, আমি ওদের কাছে যে (শাস্তির) ওয়াদা করেছি (তার) কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই অথবা (তার আগেই) যদি আমি তোমাকে মুত্যু দেই, (তাতে দুশ্চিন্তার কারণ নেই,) তাদের তো অতপর আমার কাছে ফিরে আসতেই হবে। তাফসীর আয়াত ৫৩-৭৭ ক ৷ (আয়াত ৫৬-৭৭) এই পর্বটিও আগের পর্বটির সাথে অংগাংগীভাবে জড়িত_ও সম্পৃক্ত এবং পূর্বের আলোচনার শেষ অনুচ্ছেদটির সাথে এটি ধারাবাহিকতা রক্ষা. করে আসছে । অর্থাৎ রসূলুল্লাহ (স.) কে মিথ্যারোপ, যুলুম-নির্যাতন, সত্যকে প্রতিহত করা এবং বাতিলের লক্ষ-ঝম্ফ ধৈর্য সহকারে মোকাবেলার যে নির্দেশ পূর্বে দেয়া হয়েছিলো তারই সম্পূরক হিসেবে এই পর্বটি আলোচিত হচ্ছে। এই নির্দেশনার পর আল্লাহর আয়াতের ব্যাপারে তর্ক বিতর্কের মূল কারণটি উল্লেখ করা হচ্ছে। আর সেটা হচ্ছে, অহংকার; এই অহংকারই মানুষকে সত্য মেনে নিতে বাধা দেয়। অথচ যে ংকার তাদের মনে দানা বেঁধে উঠে সে তুলনায় তাদের অস্তিত্ব খুবই তুচ্ছ ও নগন্য । এরপর সাবধানবাণীস্বরূপ এই সৃষ্টিজগতের বড়ত্ব ও মাহাত্মের কথা বলা হয়েছে, যা মহান আল্লাহর সৃষ্টির অন্যতম, গোটা মানব জাতির অস্তিত্ব এই বিশাল সৃষ্টি জগতের তুলনায় খুবই তুচ্ছ । দৃষ্টান্ত স্বরূপ বিশ্ব জগত থেকে কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে, মানুষ তুচ্ছ ও নগন্য হওয়া সত্তেও এই বিশাল সৃষ্টি জগতকে তার করায়ত্ত করে দেয়া হয়েছে। এটা নিসন্দেহে আল্লাহর মেহেরবানী ও দয়া । এই দয়া ও করুনা তিনি খোদ মানুষের অস্তিত্বের ক্ষেত্রেও প্রদর্শন করেছেন। যার কিছু কিছু নমুনা, আলোচ্য পর্বে তুলে ধরা হয়েছে। এসব কিছুই মহান সৃষ্টিকর্তার একত্বের প্রমাণ বহন করে। অথচ এই একক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার সাথেই মানুষ মানুষকে ও বিভিন্ন দেব-দেবীকে শরীক করে। তাই আল্লাহ তায়ালা তার রসূলকে প্রকাশ্যে তাওহীদের বক্তব্য তুলে ধরতে নির্দেশ দিচ্ছেন এবং আল্লাহ ব্যতীত অন্যান্য সকল কাল্পনিক ও মনগড়া উপাস্যদেরকে উপেক্ষা করতে বলছেন। আলোচ্য পর্বের শেষ দিকে কেয়ামতের ভয়াবহ কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে যেখানে মোশরেকদেরকে তাচ্ছিল্য ও ভসনার সুরে নিজেদের মনগড়া শরীকদের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে। পূর্ববর্তী পর্বের ন্যায় এই পর্বও রসূলুল্লাহ (স.)-কে ধৈর্য সহ্যের উপদেশের মাধ্যমে সমাপ্ত হচ্ছে এবং বলা হচ্ছে, আল্লাহর ওয়াদার আংশিক বাস্তবায়ন তিনি জীবদ্দশায় দেখে যান, অথবা এর পূর্বেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে যান এসবই নির্ভর করছে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।