তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

চলার পথে পাথেয় হিসেবে যা গ্রহণ করতে হবে তা হচ্ছে এই, ‘তোমার গোনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করো' কঠিন ও দীর্ঘপথের জন্যে এটাও হচ্ছে প্রকৃত পাথেয় । অর্থাৎ গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করা ' এবং আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করা আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে ক্ষমা প্রার্থনা করা হলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশী । এছাড়া এর মাধ্যমে আত্মসুদ্ধি ও মানসিক প্রস্তুতিও লাভ হয়। আর এটাই বিজয়ের সেই রূপ যা মনোজগতে লাভ হয়। এর পরই লাভ হয় জাগতিক জীবনের বিজয় । এখানে সকাল সন্ধ্যা বলতে হয়তো দিনের গোটা সময় বুঝানো হয়েছে। অথবা এই দুটো মুহূর্তে মানুষের মন পরিস্কার থাকে এবং আল্লাহর কথা স্মরণ করার জন্যে প্রস্তুত থাকে, তাই এভাবে বলা হয়েছে। বিজয় লাভের জন্যে এটাই হচ্ছে যথার্থ পদ্থা, এটাই হচ্ছে প্রকৃত পাথেয় যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। কারণ, এটা হচ্ছে এক ধরনের যুদ্ধ । আর প্রত্যেক যুদ্ধের জন্যেই প্রস্তুতির প্রয়োজন আছে এবং পাথেয়রও প্রয়োজন আছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।