তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কিছু কিছু প্রকার আছে যা খুবই সূক্ষ্ম । এই সূক্ম শেরকের কবল থেকে মানুষ কেবল তখনই মুক্তি পেতে পারে যখন সে পুরোপুরি আল্লাহমুখী হবে, একমাত্র তার ওপরই ভরসা করবে, তীর ফয়সালায় রাজী-খুশী থাকবে এবং অনুভব করবে যে, একমাত্র আল্লাহই তাকে পরিচালিত "করছেন, নিয়ন্ত্রণ করছেন। কাজেই আল্লাহর ইচ্ছার বাইরে তার কোনো মংগল নেই । এই বাস্তব সত্যটিকে সে সন্তুষ্টচিত্তে ও আত্মপ্রত্যয়ের সাথে গ্রহণ করে নেয়। তার অবস্থা যখন এই পর্যায়ে উন্নীত হবে তখন আল্লাহর নির্দেশের বাইরে সে কোনো কাজ করবে না। বিজয় বা সাফল্যের নিৰ্দিষ্ট বিশেষ কোনো রূপের জন্যে আল্লাহর কাছে আব্দার করবে না; বরং গোটা বিষয়টিই সে তখন আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করবে । এই দায়িত্ব পালন করতে গিয়ে যেসব বিপদাপদ ও পরীক্ষার সম্মুখীন হবে সেগুলোকেই নিজের জন্যে মঙ্গলজনক মনে করবে। আর এটাই হচ্ছে প্রকৃত অর্থে বিজয় ও সাফল্য । অর্থাৎ এখানে বিজয় হচ্ছে নিজের আমিত্বকে জয় করা, প্রবৃত্তিকে জয় করা । এটাই হচ্ছে অন্তর্নিহিত বিজয়। এই বিজয় ব্যতীত কোনো অবস্থাতেই বাহ্যিক বিজয় লাভ করা যায় না। আলোচ্য আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি, পরকালে যালেম অত্যাচারীদের কোনো ওযর আপত্তিই কাজে আসবে না, বরং তারা ভসনাও লাঞ্ছনার শিকার হবে এবং পরিশেষে নিকৃষ্ট জায়গায় স্থান পাবে। অপরদিকে মূসা (আ.)-এর ঘটনায় ভিন্ন চিত্র দেখতে পাই । সেখানে তাকে আমরা বিজয়ীবেশে দেখতে পাই । যেমন বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি মূসাকে হেদায়েত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের ৷ (আয়াত ৫৩-৫৪) এটাও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বিজয়। এই বিজয়ের সারমর্ম হচ্ছে, কেতাব ও হেদায়াতের অধিকারী হওয়া এবং কেতাব ও হেদায়াতকেই নিজের উত্তরাধিকার স্বরূপ রেখে যাওয়া । মূসা (আ.)-এর ঘটনার মধ্য দিয়ে বিজয়ের যে দৃষ্টান্ত আমাদের সামনে উন্মোচিত করে দেয়, তার মাধ্যমে আমরা এক বিশেষ ধরনের বিজয়ের রূপ দেখতে পাই । বিজয়ের এই রূপটি কোনো ধারার ওপর ভিত্তি করে লাভ হয় তার ইংগিতও বহন করে। আলোচনার এই পর্বে এখন সর্বশেষ বক্তব্য আসছে যার মাঝে রসূলুল্লাহ (স.)-এর প্রতি দিক নির্দেশনা রয়েছে, তার সাথে মন্ধায় যুলুম নির্যাতনভোগকারী মোমেনদের প্রতি দিকনির্দেশনা রয়েছে এবং তার উম্মতের ভবিষ্যত প্রজন্বের প্রত্যেকের জন্যে দিক নির্দেশনা রয়েছে যারা অনুরূপ পরিস্থিতির সম্মুখীন হবে। বলা হয়েছে, ‘অতএব তুমি সবর করো, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, তুমি তোমার গোনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করে ............ ৷ (আয়াত ৫৫) এই সর্বশেষ বক্তব্যে ধৈর্য সহ্যের নির্দেশ দেয়া হচ্ছে। মিথ্যারোপের ওপর ধৈর্যধারণ করা, যুলুম নির্যাতনের ওপর ধৈর্যধারণ করা, বাতিলের সাময়িক উত্থান ও প্রভাবপত্তির ওপর ধৈর্যধারণ করা, মানুষের স্বভাব চরিত্র ও আচার ব্যবহারের ওপর ধৈর্যধারণ করা, মনের বিভিন্ন চাহিদা, আশা আকাংখা, উদ্বেগ উৎকণ্ঠা এবং তাৎক্ষণিক বিজয়ের জন্যে মনের ব্যাকুলতা ও অস্থিরতাকে ধৈর্যের সাথে মোকাবেলা করা । এ ছাড়াও আরও অনেক কিছুই ধৈর্যের সাথে মোকাবেলা করা যা শত্রুদের আগে বন্ধুদের কাছ থেকেই আসতে পারে। বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য’ অর্থাৎ সময় যতোই দীর্ঘ হোকনা কেন, অবস্থা যতোই জটিল হোকনা কেন এবং পরিস্থিতি যতোই অস্থিতিশীল হোকনা কেন, এই ওয়াদা বাস্তবায়িত করা হবেই । কারণ, এই ওয়াদা তিনিই করেছেন যিনি এর বাস্তবায়নের ক্ষমতাও রাখেন, এই ওয়াদা তিনিই করেছেন যিনি বাস্তবায়নের ইচ্ছাও রাখেন। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।