থাকে । ইবরাহীম (আ.)-এর ঘটনায় দেখতে পাই, তাকে অগ্নিকুন্ডে নিক্ষেপ করা সত্তেও তিনি নিজের আদর্শ থেকে সরে আসেননি এবং এই আদর্শের প্রচার থেকেও বিরত হননি । তাহলে তার এই অবস্থানকে কি নামে আখ্যায়িত করবো? বিজয়ের নামে, না পরাজয়ের নামে? যদি ঈমান ও আকীদার মানদন্ডে বিচার করি, তাহলে নিসন্দেহে বলতে পারি, এটা ছিলো সর্বোচ্চ বিজয় । যখন অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হচ্ছিলেন তখনও তিনি ছিলেন বিজয়ী এবং যখন অগনকুন্ড থেকে সহি-সালামতে বের হয়ে আসেন তখনও ছিলেন বিজয়ী, অথচ বাহ্যিকভাবে দুটো অবস্থার মাঝে কতো ব্যবধান । কিন্তু প্রকৃতপক্ষে দুটো অবস্থার মাঝে কোনোই ব্যবধান নেই । হযরত হোসেন (রা.) অত্যন্ত নিষ্ণুর |: ও করুণভাবে শাহাদত বরণ করেছেন। একদিকে শাহাদত হচ্ছে এক বিরাট মর্যাদাপূর্ণ ঘটনা । অপরদিকে সেটা অত্যন্ত মর্মবিদারী ও বিয়োগাস্তক এক ঘটনাও । এখন এই ঘটনাকে বিজয় বলবো, না পরাজয়? বাহ্যিক দৃষ্টিতে এবং সংকীর্ণ মানদন্ডে এটা ছিলো পরাজয় । কিন্তু, প্রকৃত সত্যের আলোকে এবং উদার মানদন্ডে এটা ছিলো বিজয় । কারণ, পৃথিবীর বুকে এমন কোনো শহীদ নেই যার প্রতি ভক্তি ও ভালোবাসায় হৃদয় সিক্ত হয় না, মন কেঁদে ওঠে না। ইমাম হোসেন (রা.)-এর ঘটনা দৃষ্টান্ত হিসেবে পেশ করতে পারি। তার বিয়োগাস্তক ঘটনায় শুধু মুসলমানই নয়, অনেক অমুসলিমও বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। এমন অনেক শহীদ আছেন যিনি এক হাজার বছর জীবিত থাকলেও তিনি তার আদর্শের প্রচার ও প্রসারে বিজয়ী হতে পারতেন না, তার শাহাদাতই তার আদর্শকে বিজয়ী করেছেন। শহীদের রক্তে লেখা সর্বশেষ বক্তৃতাই হৃদয়ের মাঝে মহান চেতনার উন্মেষ ঘটায় এবং হাজার হাজার মানুষকে মহান কাজে আত্মনিয়োগে উদুদ্ধ করে। শাহাদতের রক্তাক্ত অধ্যায়ই ভবিষ্যৎ বংশধরদের জন্যে যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকে। বিজয় কাকে বলে? আর পরাজয়ইবা কাকে বলে? আমাদের মনে জয় পরাজয়ের যে বদ্ধমূল ধারণা রয়েছে তা খতিয়ে দেখার প্রয়োজন আছে । পার্থিব জগতে নবী রসূল ও মোমেনদের বিজয় সম্পর্কিত আল্লাহর অবশ্যই এই বদ্ধমূল ধারণা তলিয়ে দেখতে হবে। এটা ঠিক যে, বিজয় অনেক সময় তার বাহ্যিক রূপেও প্রকাশ পেয়ে থাকে বিশেষ করে যখন এই বাহ্যিক রূপটি অমর ও চিরস্তুন রূপটির সাথে সম্পৃক্ত হয়ে যায়, মিলে যায়। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) তার জীবনে বিজয় দেখেছেন। এটা সঠিক অর্থেই বিজয় ছিলো। কারণ এই বিজয়ের সম্পর্ক ছিলো পৃথিবীর বুকে তাঁর প্রচারিত আদর্শের সত্যিকার ও পূর্ণ প্রতিষ্ঠার সাথে এই আদর্শের প্রতিষ্ঠা সম্ভব নয়, যদি তা গোটা মানব জীবনকে প্রভাবিত না করে, তার আচরণকে নিয়ন্ত্রণ না করে। ব্যক্তির হৃদয় থেকে নিয়ে রাষ্ট্রের শাসক পর্যন্ত এর বিস্তার না থাকে। আল্লাহর ইচ্ছায় এই আদর্শের ধারক তীর জীবদ্দশায়ই বিজয় লাভ করতে পেরেছেন কারণ, তিনি এই আদর্শকে এর পূর্ণাংগরূপে বাস্তবায়িত করে দেখিয়েছেন এবং এই বাস্তব সত্যটিকে ইতিহাসের একটি নির্দিষ্ট ঘটনা হিসেবে রেখে গেছেন। শুধু তাই নয়, বরং বিজয়ের এই চাক্ষুষ ও নিকটস্থ রূপটি দূরবর্তী রূপটির সাথে মিশে গেছে। ফলে বাহ্যিক রূপটি প্রকৃত রূপটির সাথে মিলে একটি অভিন্ন রূপ ধারণ করেছে। আর এটা আল্লাহর নির্দেশ ও ব্যবস্থায়ই সম্পন্ন হয়েছে। এখানে আর একটি বিষয় বিবেচনার দাবী রাখে । আর তা হলো, আল্লাহ তায়ালা তার সকল রসূল ও মোমেন বান্দাদের জন্যে বিজয়ের যে ওয়াদা করেছেন তা পুরোপুরিই বহাল আছে। তবে এই ওয়াদা কেবল সেই সব লোকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাদের অন্তরে প্রকৃত ঈমান থাকবে। প্রকৃত ঈমানের ধারণা অনেক ক্ষেত্রেই মানুষ অনুধাবন করতে সক্ষম হয় না। প্রকৃত ঈমান বা নির্ভেজাল ঈমান তাকেই বলে যার মাঝে বিন্দুমাত্র শেরকের সংমিশ্রন থাকবে না। শেরকের এমন চিলা ভা www.icsbook.info
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।