জয় পরাজডয়্মের সতি্কাক্স মাপক্কাঠি এই চূড়ান্ত পর্যায়ে এসে পূর্বের বক্তব্য ও ঘটনাকে সামনে রেখে সর্বশেষ একটা মন্তব্য করা হচ্ছে। এই মন্তব্যের মাঝে সেইসব দল ও গোষ্ঠীর প্রতিও ইংগিত করা হয়েছে যারা আল্লাহর সত্য বাণীকে অস্বীকার করার কারণে এবং অহংকার করার কারণে শাস্তির সম্মুখীন হয়েছে। বলা হচ্ছে, ৷ (আয়াত ৫১-৫৫) এই মন্তব্যটি যথাৰ্থ স্থানেই করা হয়েছে। এর মাধ্যমে মানুষ সত্য ও মিথ্যার চূড়ান্ত পরিণতি সম্পর্কে উপলব্ধি করতে পারবে, মানুষ বুঝতে পারবে, সত্য ও মিথ্যার ফলাফল পার্থিব জগতে কী হয় আর পরকালে কী হয়। এর মাধ্যমে আনুষ আরও জানতে পারবে, ফেরাউন ও তার লোকজনদের পরিণতি পৃথিবীতে কি হয়েছিলো এবং পরকালে কী হবে। অর্থাৎ তাদের পরিণতি হবে অবজ্ঞা ও লাঞ্চনা। পবিত্র কোরআন জানিয়ে দিচ্ছে যে, এ জাতীয় সব ঘটনার পরিণতি এ রকমই হবে । বলা হচ্ছে, ‘সেদিন যালেমদের ওযর আপত্তি কোনো উপকারে আসবে না, তাদের জন্যে থাকবে অভিশাপ এবং তাদের জন্যে থাকবে খারাপ নিবাস ।' (আয়াত ৫২) তবে পরকালে বিশ্বাসী কোনো মোমেন বান্দা পরকালের এই পরিণতি সম্পর্কে বিতর্কে লিপ্ত হবে না । তাছাড়া এ জাতীয় বিতর্কের কোনো প্রয়োজনও তার হবে না। কিন্তু পার্থিব জগতের বিজয় ও সফলতা সম্পর্কে কখনও কখনও নিশ্চয়তা ও সুস্পষ্ট বক্তব্যের প্রয়োজন দেখা দেয়। তাই বলা হয়েছে, ‘আমি পার্থিব জীবনে আমার রসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে অবশ্যই সাহায্য করবো’ অথচ বাস্তবে মানুষ দেখতে পায়, কোনো কোনো রসূলকে হত্যা করা হচ্ছে, কোনো কোনো রসূলকে নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে এবং কোনো কোনো রসূলকে তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। অপরদিকে মোমেন ব্যক্তিদের মধ্য থেকে কাউকে কঠিন শাস্তি দেয়া হয়, কাউকে জ্বলন্ত অগ্নিকূপে নিক্ষেপ করা হয়, কাউকে শহীদ করে দেয়া হয়, তাদের কেউ কেউ যন্ত্রণা, দুঃখ-কষ্ট ও যুলুম-অত্যাচারের মাঝে বেঁচে থাকে। তাহলে পৃথিবীতে সাহায্য করা সম্পর্কে সেই আসমানী ওয়াদা কোথায়? এই ছিদ্র দিয়েই শয়তান মানুষের মনে ঢুকে এবং যা করার তাই করে। মানুষ সচরাচর যা দেখে তার মাধ্যমেই ঘটনার বিচার করে এবং অনেক মূল্যবোধ ও বাস্তব তত্ত্বই তখন তার বিবেচনায় থাকে না । মানুষ অত্যন্ত সংকীর্ণ স্থান ও কালের মধ্যে সীমাবদ্ধ থেকে ঘটনাসমূহের বিচার করে৷ বিচারের এই মানবীয় মানদন্ড নিসন্দেহে খুবই সংকীর্ণ । অপরদিকে ব্যাপক মানদন্ডে যখন ঘটনার বিচার করা হয় তখনও স্থান ও কালের গন্ডি থাকে প্রশস্ত ও বিস্তীর্ণ । সেখানে কালের মাঝে কোনো ব্যবধান থাকে না এবং স্থানের মাঝেও কোনো ব্যবধান থাকে না। এই মানদন্ডের ভিত্তিতে যদি আমরা আকিদা বিশ্বাসের বিষয়টি বিচার করি তাহলে আমরা নিসন্দেহে এর বিজয়কে দেখতে পাবো । আসলে কোনো আকিদা বিশ্বাস বা আদর্শের বিজয়ের অর্থ হচ্ছে এর ধারক ও বাহকদেরই বিজয়। কাজেই, এই আদর্শের অস্তিত্বের বাইরে এর ধারক ও বাহকদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই । কারণ, এই আদর্শের প্রথম দাবীই হচ্ছে এই যে, এর ধারক ও বাহকরা তাতে বিলীন হয়ে যাবে, এবং নিজেরা পর্দার আড়ালে থাকবে আর আদর্শকে সামনে তুলে ধরবে। বিজয় ও সাফল্যের বিষয়টিও মানুষ অত্যন্ত সংকীর্ণ অর্থে দেখে থাকে এবং সচরাচর এর যে চিত্র তারা প্রত্যক্ষ করে তার ওপর ভিত্তি করেই বিচার করে। অথচ বিজয় বিভিন্নর্ূপে ও আকারে প্রকাশ পায়। বাহ্যিক ও সংকীর্ণ দৃষ্টিতে এই বিজয় কখনও কখনও পরাজয়ের রূপেও প্রকাশ পেয়ে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।