যেতো’ তেমনিভাবে এখানেও ওরা এদেরকে এই জাহান্নামে হাকিয়ে নিয়ে এসেছে। তাই স্বভাবতই ওরা তাদেরকে প্রশ্ব করছে,’ তোমরা এখন জাহারামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি? কারণ পৃথিবীতে এই বড়রা ওদেরকে ধারণা দিতো যে, ওরা ওদেরকে সঠিক পথেই নিয়ে যাচ্ছে, ওদেরকে বিপর্যয় থেকে রক্ষা করছে এবং সর্বপ্রকারের অমংগল, অনিষ্ট ও শক্ৰদের চক্রান্ত থেকে রক্ষা করছে। কিন্তু এই ক্ষমতাধর অহংকারীরা তখন সেই ছোট ও নিচু শ্রেণীর লোকদের সামনে বড় বিবৃতকর অবস্থায় পড়বে এবং অত্যন্ত ত্যক্ত বিরক্ত ও অতিষ্ঠ হয়ৈ উত্তর দেবে। তারা তাদের অক্ষমতা স্বীকার করে নেবে, ‘অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি, আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে নিজ ফয়সালা করে দিয়েছেন’ (আয়াত নং ৪৮) তাদের স্বতস্ষর্ত স্বীকৃতি যে, ‘আমরা সবাইতো জাহান্নামে আছি' অর্থাৎ আমরা সবাই দুর্বল ও অক্ষম । এখানে আমাদেরকে সাহায্য করার মতো এবং রক্ষা করার মতো কেউ নেই । এই যন্ত্রণা ও কষ্টের আমরা সবাই সমান। যখন ক্ষমতাশালী ও দুর্বল সবাইকে এক সমান দেখছো, তখন আমাদেরকে আর কেন প্রশ্ন করছো? যেহেতু ‘আল্লাহ তার বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন’ তাই এই ফয়স্যুলা পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই এবং এতে পরিবর্তন ও পরিবর্ধনেরও অবকাশ নেই । রায় ঘোষণা হয়ে গেছে, কাজেই কোনো বান্দার পক্ষেই আল্লাহর এই রায়কে লঘু করা সম্ভবপর নয় । যখন উভয় দল বুঝে ফেলবে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সহায় নেই, তখন তারা সবাই ‘তোমরা তোমাদের পালনর্কতাকে বলো, তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব লাঘব করে দেন’ (আয়াত ৪৯) অত্যন্ত কাতর স্বরে তারা জাহারবামের প্রহরীদেরকে এই আবেদন জানাবে। তাদের আশা, প্রহরীরা আল্লাহর কাছে সুপারিশ করে তাদের এই কঠিন শাস্তি কিছুটা লাঘব করাবে । খুব দীর্ঘ সময়ের জন্যে নয়, মাত্র একদিনের জন্যে যাতে করে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলা যাবে, একটু আরাম পাওয়া যাবে। এই একদিনের জন্যে শাস্তি লাঘব করার সুপারিশ ও দোয়া তাদের প্রাপ্য হওয়াটা অযৌক্তিক নয় । কিন্তু জাহান্নামের রক্ষীরা এই কাকুতি মিনতিভরা আবেদন রক্ষা করতে পারে না । কারণ, তাদের নিয়ম জানা আছে, আল্লাহর বিধান জানা আছে, তারা ভালো করেই জানে যে, এ জাতীয় আবেদনের এখন আর কোনোই সুযোগ নেই । তাই তারা ভর্ণসনা করে এবং এই শাস্তির কারণ মনে করিয়ে দিয়ে ওদের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে,’ প্রশ্ন ও এর উত্তরের মাঝেই যে চূড়ান্ত বক্তব্য এসেছে.তারপর আর কোনো কথাই চলে না । তাই তখন জাহান্নামের রক্ষীরা ওদেরকে অসহায় অবস্থায়ই ফেলে রাখবে এবং তাচ্ছিল্য প্রদর্শন করে ওদের অসহায়ত্বকে আরও বাড়িয়ে দেবে। কারণ, তারা ওদেরকে লক্ষ্য করে বলবে, ‘তোমরা নিজেরাই আল্লাহকে বলো' তোমাদের বলার কারণে যদি তোমাদের অবস্থার কিছুটা পরিবর্তন হয় তাহলে সেই কাজ তোমাদের নিজেদেরই করা উচিত । কিন্তু, তাদের এই আবেদন করার পূর্বেই আল্লাহ্ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ‘বস্তুত, কাফেরদের দোয়া নিস্ফলই হয় ৷ অৰ্থাৎ এই দোয়া জায়গা মতো গিয়ে পৌছবে না এবং এর কোনো উত্তরও আসবে না। এই অবজ্ঞা আর উপেক্ষা ক্ষমতাধর ও দুর্বল উভয় শ্রেণীর ভাগ্যেই সেদিন জুটবে ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।