পার্থিব জীবনের অবসান ঘটানোর পর পরকালীন জীবনের প্রথম ধাপ সামনে আসছে । এই দীর্ঘ সময়ের মাঝে দেখা গেলো যে, মোমেন ব্যক্তিটিকে আল্লাহ তায়ালা ফেরাউন ও তার লোকজনদের অনিষ্ট থেকে রক্ষা করেছেন। ওরা পৃথিবীতেও তার কোনো ক্ষতি করতে পারেনি এবং পরকালে তো পারবেই না । অথচ খোদ ফেরাউন ও তার লোকজনকে কঠিন আযাব গ্রাস করে নিয়েছে। এই আযাবের স্বরূপ কি, সে সম্পর্কে নীচের আয়াতে বলা হচ্ছে, ‘সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল করো ।'’ (আয়াত 8৬) কোরআনের বক্তব্য দ্বারা বুঝা যায় যে, সকাল বিকাল ফেরাউন ও তার লোকজনদেরকে আগুনের সামনে নিয়ে এসে শাস্তি দেয়ার ঘটনাটি ঘটবে মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত । কবরের আযাব বলতে খুব সম্ভবত, এটাকেই বুঝানো হয়ে থাকে। কারণ, এর পরেই বলা হয়েছে, ‘যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে প্রবেশ করাও’ এ দ্বারা বুঝা যায় পূর্বের আযাবটি কেয়ামত সংঘটিত হওয়ার আগে ছিলো । এটাও কঠিন আযাব । সকাল বিকাল আগুনের সামনে হাযির করানোর মাধ্যমে এই আযাব দেয়া হবে । অর্থাৎ জাহান্নামের কঠিন শাস্তি তাদের চোখের সামনে বার বার এনে তাদেরকে মানসিকভাবে শাস্তি দেয়া হবে, অথবা আগুনের তাপ তাদের চোখেমুখে স্পর্শ করার ফলে তারা শান্তি পাবে। এর পরের শাস্তিতো আরও কঠিন এবং তা হবে কেয়ামত সংঘটিত হওয়ার পর । পরবর্তী আয়াতে কেয়ামতের পরের অবস্থা বর্ণনা করা হয়েছে। এখানে ফেরাউন ও তার লোকজনদেরকে জাহান্নামের ভেতর দাঁড়িয়ে তর্ক করতে দেখা যাচ্ছে। যেমন, ‘যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতপর দুর্বলরা অহংকারীদেরকে বলবে, আয়াতের বক্তব্য দ্বারা বুঝা যায় যে, দুর্বলরাও জাহান্নামে তাদের সাথে অবস্থান করবে । সেই বড়দের লেজুরবৃত্তি আর মোসাহেবী করেও আজ তাদের ভাগ্যে বড়দের কোনো সুপারিশ জুটছে না। সেই বড়রা তাদেরকে ভেড়া-বকরীর মতো যেমন চাইছে এবং যেখানে চাইছে হাকিয়ে নিয়ে যেতো, সেই ব্যাপারে তাদের স্বাধীন কোনো মত থাকতো না, কোনো ইচ্ছা থাকতো না এবং কোনো পছন্দ অপছন্দও থাকতো না; কিন্তু তারা আজ কঠিন শাস্তির মূহূর্তে তাদের কোনোই উপকারে আসছে না। আল্লাহ তায়ালা সেই দুর্বলদেরকে মর্যাদা দান করেছিলেন। তা হচ্ছে মানবতার মর্যাদা, ব্যক্তি স্বাধীনতার মর্যাদা এবং ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার মর্যাদা । কিন্তু তারা নিজেরাই এসব মর্যাদা ও স্বাধিকার স্বেচ্ছায় ত্যাগ করেছে এবং এসব ত্যাগ করে তারা বড়দের পেছনে ছুটেছে, যালেমদের পেছনে ছুটেছে, দরবারী লোকদের পেছনে ছুটেছে এবং আমলা কামলাদের পেছনে ছুটেছে। কখনও ‘না' বলার মতো শক্তি তাদের ছিলো না । বরং ‘না’ বলার কথা তারা কোনোদিন চিন্তাও করতো না। সেই বড়রা তাদেরকে কী বলছে এবং কোথায় নিয়ে যাচ্ছে সে সম্পর্কে তারা কোনোদিন ভেবেও দেখতো না। তারা নিজেরদেরকে নিছক অনুসারী বলেই ভাবতো। তারা আল্লাহ প্রদত্ত এই স্বাধীনতা ও মর্যাদা বড়দের স্বার্থে ত্যাগ করেছিলো এবং মনে করেছিলো, বিপদের মুহূর্তে তারা কাজে আসবে, আল্লাহর সামনে তাদের জন্যে সুপারিশ করবে। কিন্তু না, সে আশা পূর্ণ হয়নি । পৃথিবীর বুকে সেই বড়োরা তাদেরকে ভেড়া বকরীর মতো যেমন হাঁকিয়ে নিয়ে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।