তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

পার্থক্য কোথায়? কোনোই পার্থক্য নেই, বরং দুটোই পরস্পরের খুব নিকটে রয়েছে। তাই মোমেন ব্যক্তি এই পরল্পর বিরোধী দুটো আহ্বানকে ভিন্ন বর্ণনাভঙ্গিতে এভাবে প্রকাশ করছে, ‘তোমরা আমাকে আহ্বান করছো, যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তীর সাথে এমন কাউকে শরীক করি যার কোনো প্রমাণ আমার কাছে নেই ৷' (আয়াত ৪২) এই দু'ধরনের আহ্বানের মাঝে বিস্তর ফারাক রয়েছে। মোমেন ব্যক্তি তার জাতিকে যে আহ্বান জানাচ্ছে তা অত্যন্ত সুস্পষ্ট ও সরল । সে তাদেরকে মহাপরাক্রমশালী ও মহাক্ষমাশীল এক সত্ত্বার পানে আহ্বাম জানাচ্ছে, এমন একক উপাস্যের পানে আহ্বান জানাচ্ছে যার একত্বের সাক্ষ্য বহন করছে গোটা সৃষ্টিজগত ৷ তীর কুশলী ও নিপুণ সৃষ্টি তার সৃষ্টি ক্ষমতা ও নিরুপম শৈলীর পরিচয় দিচ্ছে। তারা যাতে ক্ষমা লাভ করতে পারে, সে জন্য তাদেরকে মহান আল্লাহর দিকে ডাকছে। কারণ ক্ষমা করার শক্তি তার আছে । তিনি পরাক্রমশালী ও মহাক্ষমাশীল ৷ কিন্তু সেই মোমেন বান্দাকে তার জাতি কিসের দিকে ডাকছে? আল্লাহকে অস্বীকার করার জন্যে ডাকছে, তাঁর সাথে এমন কিছুকে শরীক করতে বলছে যে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই । কারণ, সেসব হচ্ছে নিছক কুসংস্কার, কল্পনা ও গোলক ধাঁধা । এরপর মোমেন বান্দা সুম্পষ্ট ভাষায় ও সংশয়-সন্দেহবিহীন কন্ঠে ঘোষণা দিয়ে সেই কল্লিত শরীকদের সম্পর্কে বলছে যে, ওদের করার মতো কিছুই নেই । দুনিয়াতেও ওদের কোনো প্রভাব নেই এবং পরকালেও ওদের কোনো প্রভাব নেই । একমাত্র আল্লাহর কাছেই সকলকে ফিরে যেতে হবে যারা সীমালংঘন করে তারা জাহার্নামীদের কাতারে শামিল হবে। বলা হচ্ছে, ‘এতে সন্দেহ নেই যে, তোমরা আমাকে যার দিকে আহ্বান করছো ইহকালে ও পরকালে তার দিকে আহ্বান করা কারো পক্ষেই শোভনীয় নয় ......... "৷ (আয়াত ৪৩) ঈমান ও আকীদা সম্পর্কিত মৌলিক তত্ত্বের ব্যাপারে এই সুস্পষ্ট ও ব্যাপক অর্থবোধক বক্তব্যের পর আর কি প্রশ্ব থাকতে পারে? ফেরাউনের দরবারে তার সভাসদদের সম্মুখে দাড়িয়ে মোমেন ব্যক্তিটি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই বক্তব্য পেশ করছে । প্রথমদিকে সে তার ঈমানের বিষয়টি লুকিয়ে রেখেছিলো। এখন আর কোনো রাখঢাক নেই । সুস্পষ্ট ভাষায় তার মনের কথা সবার সামনে প্রকাশ করে নিজের বিবেককে হান্ধা করতে পেরেছে। তাই এখন নিজেকে আল্লাহর হাতে সঁপে দেয়া ছাড়া তার আর করার কিছু নেই । তবে সে তার জাতিকে জানিয়ে দিচ্ছে যে, তার এই কথাগুলোয় তারা এমন একদিন বুঝতে পারবে যেদিন এই বুঝ কোনো উপকারেই আসবে না। কারণ তখন বিচারের ভার থাকবে আল্লাহর হাতে । তাই বলা হচ্ছে, "_ ‘আমি তোমাদেরকে যা বলছি, তোমরা একদিন তা স্মরণ করবে। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি তর্ক বিতর্ক ও কথা বার্তা এ পর্যন্ত এসে শেষ হয়েছে। এই কথাবার্তার মাধ্যমে ফেরাউনের গোষ্ঠীভুক্ত মোমেন লোকটি যে সত্য কথাটি উচ্চাবুণ করে গেছে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মূসা (আ.)-এর মাঝে এবং ফেরাউন ও বনী ইসরাঈলের মাঝে ঘটে যাওয়া ঘটনার পরবর্তী অবস্থান সম্পর্কে ইঙ্গিত করে বলা হচ্ছে, ‘অতপর আল্লাহ তায়ালা তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন ৷ (আয়াত ৪৫-৫০) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।