তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এ ধরনের বিতর্ক তোলা দ্বারা সঠিক পথ থেকে বিচ্যুতি অনির্বাণ হয়ে দাড়ায় । আয়াতের শেষাংশের মস্তব্যে তার এই ছলছুতোকে তার ব্যর্থতা ও ধ্বংসের কারণ চলে আখ্যায়িত করা হয়েছে। ‘ফেরাউনের চক্রান্ত সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিলো ।' এই ধৃষ্টতা ও গুদ্ধত্যের পাশাপাশি সেই মোমেন ব্যক্তি তার সর্বশেষ বক্তব্য দ্বর্থহীন ভাষায় পেশ করেছে। এর আগে সে জাতিকে তার পদাংক অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং তাকে সে হেদায়াতের পথ বলে আখ্যায়িত করেছে। সে এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনের প্রকৃত ব্যাখ্যা করেছে, তাদেরকে চিরস্থায়ী আখেরাতের সুখ এশ্বর্যের প্রতি আগ্রহী হতে চল্টেছে আখেরাতের আযাব থেকে সতর্ক করেছে এবং শেরককে একটা বাতিল ও অচল মতবাদ বলে ঘোষণা করেছে; (আয়াত ৩৮-৪৪) এখানে যে কথাগুলো বলা হয়েছে, তা সূরার প্রথমাংশে আলোচিত হয়েছে। মোমেন লোকটা পুনরায় ফেরাউনের মুখোমুখী হয়ে জনগণকে বলেছে; ‘হে আমার জাতি, তোমরা আমার পদাংক অনুসরণ করো । আমি তোমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করবো ৷' ওদিকে ফেরাউনও বলতো যে, ‘আমি তোমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করবো ৷’ এ থেকে বুঝা যায়, এই মোমেন ফেরাউনকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে সত্য কথা বলতে শুরু করেছে। স্বৈরাচারী ফেরাউন এবং তার সহযোগী হামান কারূণ প্রভৃতি মন্ত্রী ও সভাসদদেরকে সে আর ভয় করছে না। পার্থিব জীবনের স্বরূপ উল্লেখ করে বলা হয়েছে, ‘হে আমার জাতি! এ পার্থিব জীবন তো কেবল (কয়েকদিনের) উপভোগের বস্তু’ অর্থত ক্ষণস্থায়ী ভোগের বস্তু, এর কোনো স্থায়িত্ব নেই । অপরদিকে পরকালের জীবনই হচ্ছে স্থায়ী জীবন। সেই জীবনই হচ্ছে প্রকৃত জীবন । কাজেই সেই জীবনই মুখ্য হওয়া উচিত কাম্য হওয়া উচিত । এই চিরস্থায়ী জীবনে মানুষের কর্মের হিসাব নিকাশ ও ফলাফল কিসের ভিত্তিতে নির্ণয় করা হবে সে সম্পর্কে বলা হচ্ছে, ‘যে মন্দ কর্ম করে, সে কেবল তারই অনুরূপ প্রতিফল পাবে আল্লাহর বড়ই মেহেরবানী যে, তিনি পুণ্যের প্রতিদান দ্বিগুণ (মাঝে মাঝে আরো বেশী) করে দেন। কিন্তু পাপের প্রতিদান দ্বিগুণ করেন না। এটা বান্দার প্রতি তার অপার করুণারই জ্বলন্ত নিদর্শন। তিনি তার বান্দাদের দুর্বলতার কথা জানেন, পাপ-পুণ্যের প্রতি তাদের আকর্ষণ ও বিকর্ষণের কথা জানেন বলেই তাদের পুণ্যের পাল্লা ভারি করে দেন আর পাপের পাল্লা হান্কা করে দেন। শুধু তাই নয়, বরং হিসাব নিকাশের পর যখন তারা জার্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে সেখানে অগণিত নেয়ামত দান করবেন। এই মোমেন বান্দা তার জাতিকে মুক্তির ও কল্যাণের পথে ডাকছে, আর তার জাতি তাকে ডাকছে জাহান্নামের দিকে। তাই সে প্রতিবাদের সুরে এবং নিন্দার সুরে তাদেরকে বলছে, ‘হে আমার জাতি! কি আশ্চর্য ব্যাপার, আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে? (আয়াত ৪১) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।