‘এভাবেই আল্লাহ তায়ালা সীমা অতিক্রমকারী ও সন্দেহকারীকে গোমরাহ করেন ।' এভাবে সে সতর্ক করছে যে, অকাট্য প্রমাণ থাকা সত্তেও যে ব্যক্তি সন্দেহ পোষণ করে ও সীমা অতিক্রম করে, আল্লাহ তায়ালা তাকে গোমরাহ করেন। এরপর সে তাদেরকে আল্লাহর ঘৃণা ও মোমেনদের ঘৃণার সম্মুখীন হবার হুমকি দেয়। কেননা তারা কোনো যুক্তি ও প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শনাবলী নিয়ে তর্কে লিপ্ত হয়। তারাই এ কাজটা সবচেয়ে জঘন্য আকারে করে। এরপর সে অহংকারের নিন্দা জানায় এবং অহংকারীদের মনকে ‘যারা কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে। তাদের এ কাজ আল্লাহর কাছে ও মোমেনদের কাছে ঘৃণার্হ। এভাবেই আল্লাহ তায়ালা প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর মনের ওপর মোহর মেরে দেন।' এই মোমেন ব্যক্তির মুখ দিয়ে যে কথাগুলো উচ্চারিত হয়েছে, তা বলতে গেলে এ সূরার প্রথম দিককার বক্তব্যগুলোর হুবহু প্রতিলিপি । প্রমাণ ছাড়া আল্লাহর আয়াত নিয়ে বিতর্ককারীদের প্রতি ঘৃণা, এবং অহংকারীদেরকে বিপথগামীকরণ; যার ফলে তাদের অন্তরে আর হেদায়াত গ্রহণের ও উপলব্ধির আর কোনো স্থান অবশিষ্ট থাকে না এগুলো সূরার প্রথমাংশে রয়েছে। এই মোমেন ব্যক্তি অনেক ঝুঁকি নিয়ে এ কথাগুলো বলা সত্তেও ফেরাউন তার. গোমরাহী চালিয়ে যেতে থাকলো এবং সত্যের বিরোধিতা অব্যাহত রাখলো । তবে সে বাহ্যত দেখালো যে, সে মূসার দাবীগুলোর সত্যতা যাচাই করতে চায়। এখানে এটাও বুঝা যায় যে, এই মোমেন ব্যক্তির কথাবার্তা ও যুক্তি প্রমাণ অত্যন্ত প্রভাবশালী ও হৃদয়গ্রাহী প্রমাণিত হয়েছিলো, যার কারণে কেরাত এ:তার অনুসারীরা এটাকে জর কার কন্তেপারেনি! এজন্যে ফেরাউন: মডুম ডুকে খুঁজতে লাগলো; ‘ফেরাউন বললো হে হামান, তুমি আমার জন্যে একটা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো .....৷' (আয়াত ৩৬ -৩৭) অর্থাৎ হে হামান, আমার জন্যে একটা উঁচু দালান বানাও, হয়তো তার ওপর চড়ে আমি আকাশ ও পৃথিবীর উপায় উপকরণ পেয়ে যাবো এবং সেখানে মূসার খোদা সত্যই আছে কিনা, তাও দেখবো । ‘আসলে আমি তো ওকে মিথ্যুক মনে করি’ এভাবে স্বৈরাচারী ফেরাউন ক্রমাগত ছলছুতো অবলম্বন করতে থাকে, যাতে খোলাখুলি সত্যের বিরোধিতাও না হয়, আবার তাওহীদ মেনে নিয়ে সিংহাসনকে নড়বড়ে করে ফেলাও না হয় এবং তার রাজত্বের ভিত্তি যে পৌত্তলিকতার ওপর, তাও বিধ্বস্ত না হয়। এটা সম্ভব নয় যে, এসব উক্তি ফেরাউনের সুস্থ চিন্তা ও উপলব্ধির ফল । এটাও সম্ভব নয় যে, ফেরাউন এমন সহজ-সরল বস্তুবাদী উপায়ে যথার্থই মুসার মাবুদ অনুসন্ধান চালাতে চেয়েছিলো । মিসরের ফেরাউনরা সাংস্কৃতিক দিক দিয়ে এমন মানে উন্নীত ছিলো যে, এই ধারণা তার সাথে খাপ খায় না। আসলে এটা ছিলো তার বিদ্বপ উপহাস ও গুদ্ধত্য প্রকাশের নামান্তর । অন্যদিক দিয়ে এটা তার ন্যায়নীতি প্রীতির একটা প্রদর্শনী এবং সত্যানুসন্ধানের একটা প্রহসনও ছিলো হয়তোবা । এমনও হতে পারে যে, মোমেন ব্যক্তিটার | ধারালো যুক্তি তর্কের সাথে এঁটে উঠতে না পেরে সে এভাবে একটা ছলছুতো উদ্ভাবন করতে চেয়েছিলো । এই সব কটা সন্তাব্য ব্যাখ্যা থেকেই সন্দেহাতীতভাবে বুঝা যায় যে, সে তার গোমরাহীর ওপর অনড় ছিলো এবং মূসার দাওয়াতকে প্রত্যাখ্যানের ব্যাপারে অবিচল ছিলো। আল্লাহ তায়ালা বলেন; এভাবেই ফেরাউনের কাছে তারা অপকর্মকে সুদর্শন করে দেখানো হয়েছিলো এবং তাকে বিপথগামী করা হয়েছিলো। বস্তুত সে গোমরাহীর যোগ্যও ছিলো। কেননা Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।