পালানোর ভয়ভীতির যে চিত্র আকা হয়েছে, পৃথিবীর একনায়ক শাসক ও অহংকারীদের বেলায় এটাই এ ধরনের প্রথম চিত্র । ‘আর আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করবেন, তার কোনো পথপ্রদর্শক নেই ৷' সম্ভবত এটা ফেরাউনের এই কথাটার দিকে সুক্ষ্ম কটাক্ষ; ‘আমি তোমাদেরকে কেবল সঠিক পথই দেখাই ৷’ এখানে বলা হচ্ছে যে, আল্লাহর পথ প্রদর্শনই প্রকৃত পথ প্রদর্শন । তিনি যাকে বিপথগামী করেন, তার আর কোনো পথ প্রদর্শক নেই । কেননা আল্লাহ তায়ালাই মানুষের প্রকৃত অবস্থা জানেন। সেই অনুসারেই তিনি কে হেদায়াতের যোগ্য এবং কে যোগ্য নয় তা স্থির করেন। সবার শেষে এই মোমেন ব্যক্তি তাদেরকে হযরত ইউসুফের কথা তাদের স্মরণ করাচ্ছে। মূসা (আ.) তারই বংশধর । এই ব্যক্তি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, কিভাবে হযরত ইউসুফকে অবিশ্বাস ও সন্দেহ করা হয়েছে। কাজেই হযরত মুসার সাথেও তাদের একই আচরণ করা উচিত ৷. কেননা তিনি হযরত ইউসুফের আনীত জীবন বিধানের সমর্থক ছিলেন। কিন্তু তবুও তারা তার ওপর সন্দেহ করতো । তারা একথাও বলতো যে, হযরত ইউসুফের পর আল্লাহ তায়ালা আর কোনো রসূল পাঠাবেন না। হযরত মূসা হযরত ইউসুফের কিছুকাল পরে এসেছেন এবং উক্ত কথা মিথ্যা সাব্যস্ত করেন । (আয়াত ৩৪ ও ৩৫) কোরআনে এই একবারই মিসরের জনগণের প্রতি হযরত ইউসুফের রসূলর্ূপে আগমনের উল্লেখ করা হয়েছে। সূরা ইউসূফ থেকে আমরা এতোটুকু জেনেছি যে, তিনি মিসরের রাষ্ট্রচ্ষমতার মালিক হয়েছিলেন এবং তিনি মিসরের ‘আযীয' বা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সূরা ইউসুফ থেকে এ ধারণাও পাওয়া যায় যে, তিনি মিসরের সিংহাসনে আরোহন করেছিলেন, তবে এ ব্যাপারটা সুনিশ্চিত নয়। কেননা আয়াতে বলা হয়েছে; ‘তিনি তার পিতামাতাকে সিংহাসনে আরোহন করালেন এমনও হতে পারে যে, তিনি তার পিতামাতাকে যে সিংহাসনে আরোহন করিয়েছিলেন, তা মিসরীয় সম্রাট ফেরাউনের সিংহাসন নয়। সে যাই হোক, এ কথা নিশ্চিত যে, হযরত ইউসুফ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। এ থেকে আমরা কল্পনা করতে পারি এই মোমেন ব্যক্তি কোন্ পরিস্থিতির দিকে ইংগিত করেছে। সেটা হলো, হযরত ইউসুফের আনীত শরীয়ত ও বিধান সম্পর্কে তাদের সন্দেহ পোষণ, ইউসুফের ক্ষমতাসীন হওয়ার কারণে তার সাথে তাদের আপস করা ও তাকে প্রকাশ্যে অহ্বীকার করতে না পেরে কেবল মনে মনে সন্দেহ পোষণ । ‘অতপর তিনি যখন মারা গেলেন তখন তোমরা বললে, আল্লাহ তায়ালা তাঁর পর আর কোনো রসূল পাঠাবেন না ৷' অর্থাৎ তারা যেন তার মৃত্যুতে হাপ ছেড়ে বেঁচেছে। ফলে তারা এভাবে তাদের আনন্দ প্রকাশ করেছে এবং তার প্রচারিত নির্ভেজাল তাওহীদের প্রতি অনীহা প্রকাশ করেছে। এই তাওহীদ তিনি কারাগারে বসেও প্রচার করেছেন। তিনি তার দুই সাথীকে বলেছিলেন; ‘বহুসংখ্যক প্রভু ভালো, না এক ও অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহ তায়ালা?’ তারা দাবী করতো যে, তার পর আর কোনো রসূল তাদের কাছে আসবে না। কেননা তারা আসলে এটাই চাইতো । মানুষ অনেক সময় যা কামনা করে, সেটাই বাস্তবায়িত হয়েছে বলে বিশ্বাস করে। কেননা তার বাস্তবায়নেই তার কামনা পূর্ণ হয়। তাদের একণগ্ুয়েমির কারণে মোমেন লোকটা এই পর্যায়ে এসে খানিকটা কঠোর ভূমিকায় আসে । এখানে সে সন্দেহ ও সীমা অতিক্রমকে প্রত্যাখ্যানের পর্যায়ভুক্ত করে। তাই সে বলে; Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।