ক্ষমতায় হস্তক্ষেপ, তার প্রতাপ ও পরাক্রমের ঘাটতি এবং তার ক্ষমতা ও প্রতিপত্তিতে ভাগ বসানোর অভিলাষ হিসাবে বিবেচনা করলো । তাই তার প্রতিক্রিয়া দাড়ালো এ রকম । ‘ফেরাউন বললো আমি যা বুঝি, তাই তোমাদেরকে বলছি। আর আমি তোমাদেরকে কেবল কল্যাণের পথই দেখাচ্ছি ।' অর্থাৎ আমি যা সঠিক ও উপকারী মনে করছি সেটাই তোমাদেরকে বলছি। আমি যা বলছি, --. { নিসন্দেহে সেটাই নিৰ্ভুল । একনায়করা কি কখনো সঠিক ও কল্যাণকর পথ দেখতে পায়? তারা ভুল করতে পারে বলে কেউ ভাবুক এটা কি তারা বরদাশত করতে পারে? তাদের মতামতের বিপক্ষে কেউ কি কোনো বিকল্প মত দিতে পারে? তা যদি পারতো, তাহলে তারা একনায়ক হবে কেন? কিন্তু এই মোমেন লোকটার ঈমান অন্যরকম ছিলো। সে বুঝতে পেরেছিলো যে, সতর্ক করা, উপদেশ দেয়া এবং নিজের বিবেচনায় যা ভালো মনে করে তা ব্যক্ত করা তার দায়িত্ব । একনায়ক ও স্বৈরাচারী মতামত যা হয় হোক । সত্যের পক্ষে অবস্থান নেয়া তার কর্তব্য এরপর সে তাদের বিবেককে জাগ্রত করা ও নর করার জন্যে ভিন্ন পন্থা অবলম্বন করে। পরবর্তী আয়াতে এই ভিন্ন পদ্থার উল্লেখ রয়েছে। সেটা এই যে, কে তাদেরকে পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের কাহিনীর দিকে দৃষ্টি আকর্ষণ করে। সেই জাতিগ্তলো দেখেছে আল্লাহর আযাব কিভাবে অসশ্বীকারকারী ও সহ্বৈরাচারীদেরকে পাকড়াও করে। ‘হে আমার জাতি, আমার আশংকা হয়, পূর্বতন জতিগুলোর ন্যায় বিপজ্জনক দিন তোমাদের ওপর এসে পড়ে কিনা । নূহের জাতি, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের ন্যায় বিপজ্জনক দিন। আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর অত্যাচার করতে চান না ৷” প্রত্যেক জাতির জন্যেই একটা নির্দিষ্ট দিন ছিলো । কিন্তু এই মোমেন ব্যক্তি সকলের দিনকে একই দিনে সমবেত করেছে। বস্তুত এ দিনটা হলো আল্লাহর আযাব দেখা দেয়ার দিন। জাতি যতই ভিন্ন ভিন্ন হোক, তাদের এই দিনের প্রকৃতিটা ছিলো একই রকম । ‘আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর অত্যাচার করতে চান না ।' অর্থাৎ শুধু অপরাধীর শাস্তি দিয়ে তার চারপাশের ও পরবর্তীকালের মানুষকে সংশোধন করতে চান । এরপর এই মোমেন ব্যক্তি তাদের ভেতরে চেতনা সঞ্চারের জন্যে আরো একটা দিন কেয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, ‘হে আমার জাতি তোমাদের ওপর আশংকা করি কেয়ামতের দিনের ....... ৷” (আয়াত ৩২-৩৩) সেদিন ফেরেশতারা লোকজনকে মাঠে সমবেত হবার জন্যে ডাকবে । আ'রাফের অধিবাসীরা দোযখবাসী ও বেহেশতবাসীকে, দোযখবাসীরা বেহেশতবাসীকে এবং বেহেশতবাসীরা দোযখবাসীকে ডাকবে । এভাবে সেদিন নানাভাবে ডাকাডাকি হতে থাকবে। একে এখানে ইয়াওমুত তানাদি' (ডাকাডাকির দিন) বলা দ্বারা এর এমন একটা চিত্র ফুটে উঠেছে যে, এখান থেকে ওখান থেকে ডাকাডাকি ও ঝগড়াঝাটি চলতে থাকবে । এটা মোমেন ব্যক্তিটার এই কথার সাথেও সংগতিপূর্ণ; ‘যেদিন তোমরা পালাবে, আল্লাহ ছাড়া তোমাদের কোনো রক্ষক থাকবে না ।' এই পালানোর কারণ জাহান্নামের ভীতিও হতে পারে, অথবা এটা নিছক পালানোর চেষ্টাই হবে। কিন্তু সেদিন কোনো রক্ষকও থাকবে না, পালানোরও কোনো জায়গা থাকরে না। এখানে খিলাল ১৮তম ৬ www.icsbook.info
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।