তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এরপর সে বিচার বিবেচনার খাতিরে সবচেয়ে খারাপ ধারণাটা মেনে নিয়ে বলছে; ‘সে যদি মিথ্যুক হয়ে থাকে, তবে তার মিথ্যার দায় তার ঘাড়েই পড়বে ৷' | অর্থাৎ তার অপকর্মের শাস্তি সে নিজেই ভোগ করবে। কিন্তু এ জন্যে তাকে হত্যা করা কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না । অন্য একটা সম্ভাবনাও এখানে রয়েছে যে, সে সত্যবাদীও হয়ে বসতে পারে। এই সম্ভাবনার খাতিরে সতর্কতা অবলম্বন করাই উত্তম । ‘আর যদি সে সত্যবাদী হয়, তাহলে সে যেসব জিনিসের প্রতিশ্রুতি দিচ্ছে, তার অন্তত কিছু কিছু অংশ সত্য হয়ে তোমাদেরকে আক্রান্ত করতে পারে।' আর তার প্রতিশ্রুতি কিছু কিছু জিনিস দ্বারা তাদের আক্রান্ত হওয়াও নিছক একটা সম্ভাবনা মাত্র। বস্তুত তাদের কাছে সে এর চেয়ে বেশী কিছু দাবী জানাতে পারবে না। তর্কের ক্ষেত্রে এটুকুই সর্বোচ্চ ন্যায়বিচার হিসাবে চিহ্নিত হয়ে থাকে । এরপর সে অত্যন্ত কৌশলে ও গোপনে তাদেরকে একটা হুমকি দিচ্ছে। এ হুমকি হযরত মূসা ও তাদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য; ‘নিশ্চয় আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে সুপথ দেখান না, যে সীমা অতিক্রমকারী ও অতিমাত্রায় মিথ্যুক ৷' মুসা যদি মিথ্যুক ও সীমা অতিক্রমকারী হয়ে থাকে, তাহলে আল্লাহ তায়ালা তাকে সুপথ না ও সৎ কাজের শক্তি যোগাবেন না৷ কাজেই তাকে তার কর্মফল ভোগ করতে দাও। তার্মরা সাবধান থাকো যেন তোমরাই মূসা ও তার প্রতিপালকের ওপর মিথ্যা আরোপকারী না হও, সীমা অতিক্ৰমকারী না হও এবং এর কু-ফল ভোগ না করো। মিথ্যাবাদী ও সীমা অতিক্রমকারীকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেয়া হবে- এ কথা জানানোর পর সে তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছে এবং হুশিয়ার করে দিচ্ছে যে, রাজত্ব ও রাষ্ট্রীয় ক্ষমতা কাউকে আযাব থেকে রক্ষা করবে না । সেই সাথে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে: যে, এই নেয়ামত এমন জিনিস, যার শোকর করা কর্তব্য এবং অকৃতজ্ঞতা প্রকাশ থেকে বিরত থাকা উচিত ৷ ‘হে আমার জাতি, আজ রাজত্ব তোমাদের, তোমরাই পৃথিবীতে বিজয়ী শক্তি । কিন্তু আল্লাহর আযাব যদি এসে পড়ে, তাহলে কে আমাদেরকে তা থেকে রক্ষা করবে?’ এখানে দেখা যাচ্ছে যে, এই মোমেন ব্যক্তি অন্যান্য মোমেনের মতোই অনুভব করে যে, পৃথিবীর রাজা ও শাসকরা আল্লাহর আযাবের সবচেয়ে নিকটবর্তী, তাই তাদেরও তা থেকে সতর্ক থাকা উচিত । কেননা এই আযাব তাদের জন্যে দিনরাত অপেক্ষা করছে। তাই তাদেরকে সে স্মরণ করিয়ে দিচ্ছে যে, তাদেরকে রাজত্ব ও রাষ্ট্রীয় ক্ষমতার ন্যায় নেয়ামত দেয়া হয়েছে। অতপর বলছে! ‘আল্লাহর আযাব যদি আমাদের ওপর এসে পড়ে তাহলে কে আমাদেরকে রক্ষা করবে?’ এ কথা বলে সে বুঝাচ্ছে যে, তাদের বিপদ আপদ সম্পর্কে সে উদ্বিগ্ন ও চিন্তিত । কেননা সে তাদেরই একজন এবং তাদের যে পরিণতি হবে, সেও তারই জন্যে অপেক্ষমান। তাই সে তাদের হিতাকাংখী ৷ সে ভেবেছিলো যে, এতে তারা তার সতর্কবাণীতে কর্ণপাত করবে এবং তাকে নির্দোষ ও আন্তরিক মনে করবে । কেননা সে তাদেরকে এই বলে সতর্ক করার চেষ্টা করছে যে, আল্লাহর আযাব এসে গেলে তা থেকে কেউ রক্ষা করতে ও সাহায্য করতে পারবে না । কেননা তারা তার সামনে খুবই দুর্বল । এখানে ফেরাউন অন্যান্য একনায়কের মতোই তার উপদেশকে শুধু প্রত্যাখ্যানই করলো না. বরং সে এতে অপমান বোধ করলো। এই আন্তরিক সদুপদেশ ও কল্যাণকামীতাকে সে তার Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।