হক ও বাতিলের মাঝে, ঈমান ও কুফরির মাঝে এবং সততা ও অসততার মাঝে যখনই ংঘাত বাধে, তখনই এই যুক্তির পুনরাবৃত্তি ঘটে থাকে, তা স্থান ও কালের যতো ব্যবধানই থাকনা কেন । এ ব্যাপারটা আবহমানকাল থেকেই চলে আসছে এবং বারবার এর পুনরাবৃত্তি ঘটছে। ওদিকে মূসা (আ.) সবচেয়ে শক্তিশালী ও দুৰ্ভেদ্য দুর্গে আশ্রয় নিয়েছেন, যেখানে আশ্রয় গ্রহণকারীরা চিরদিনই নিরাপদ আশ্রয় লাভ করে থাকে। ‘মূসা বললো, আমি আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে এমন প্রত্যেক অহংকারীর কবল থেকে আশ্রয় চাই, যে হিসাবের দিনে বিশ্বাস করেনা ৷' হযরত মূসা এ কথাটা বলেই নিশ্চিন্ত হয়ে গেলেন, আর নিজের যাবতীয় বিষয় সেই আল্লাহর হাতে সোপর্দ করলেন । যিনি সকল অহংকারীর ওপর প্রতাপশালী যিনি সকল স্বৈরাচারকে দমন করেন এবং যিনি তীর কাছে আশ্রয় প্রার্থনাকারীদেরকে রক্ষা করতে সক্ষম । এখানে হযরত মূসা আল্লাহকে তার ও তাদের প্রভু আখ্যায়িত করে সুকৌশলে আল্লাহর একত্বের ইংগিত দিলেন। হুমকি ও শাসানির এই ভয়াল পরিবেশেও সেটা ভোলেননি এবং ত্যাগ করেননি । অনুরূপভাবে তিনি অহংকারীর কেয়ামতে অবিশ্বাসের কথাও উল্লেখ করেছেন। কেননা কোনো মানুষ যতক্ষণ কেয়ামতের দিনে বিশ্বাস করে, ততোক্ষণ সে অহংকারী হতে পারে না। কেননা সেদিন তার সম্ভাব্য বিপদ ও লাঞ্ছনার কথা এবং শক্তিহীনতা.ও বন্ধুহীনতার কথা ভেবে সে বিনয়ী না হয়ে পারে না। স্বেরাচারী শাষক্কের সামনে মোমেনের বলিষ্ঠ ভাষণ এই পর্যায়ে আত্মপ্রকাশ কয়লো ফেরাউনের অনুসারীদের মধ্য থেকে একব্যক্তি, যার অন্তরে সত্যপ্রেম ঢুকে পড়েছিলো । কিন্তু সে নিজের ঈমানকে লুকিয়ে রেখেছিলো। সে মূসার পক্ষে কথা বললো, তার লোকদেরকে তার ক্ষতি করা থেকে বিরত রাখার কৌশল অবলম্বন করলো। সে ফেরাউন ও তার সভাসদদেরকে বিভিন্ন পদ্থায় উপদেশ দিয়ে এবং ভয় দেখিয়ে ও বুঝ দিয়ে তাদের অন্তরে সংবেদনশীলতা সৃষ্টির চেষ্টা করলো । ‘ফেরাউনের বংশের একব্যক্তি যে মোমেন ছিলো এবং নিজের ঈমান গোপন রেখেছিলো, সে বললো, তোমরা কি একজন মানুষকে শুধু এ জন্যেই হত্যা করবে যে, সে আমার প্রভু আল্লাহ্’ এই ৷" (আয়াত ২৮-৩৫) কূচক্রী ফেরাউন ও তার সভাসদদের সাথে আলোচনার যে ঝুঁকি এই ব্যক্তি গ্রহণ করেছিলো, তা বাস্তবিকই বিপজ্জনক ছিলো। সতৰ্কতা, দক্ষতা ও শক্তি সর্বদিক দিয়েই একজন মোমেনের স্বভাবসুলভ পরিপক্বতা ও যুক্তির তীক্্মতা এ ভাষণে ফুটে উঠেছে। প্রথমেই ব্যক্তি এই বলে তাদের পরিকল্পনার ভয়াবহতা ব্যক্ত করলো! ‘তোমরা কি একজন মানুষকে শুধু এ জন্যেই হত্যা করবে যে, ব্যক্তি বলে, ‘আমার প্রভু আল্লাহ ৷' অন্তরের সন্তোষ ও বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট এই নিষ্পাপ কথাটা বলায় কি এতোই বড় অপরাধ হয়ে গেছে যে, সে তোমাদের কাছে হত্যার যোগ্য বিবেচিত হচ্ছে? এটাতো আসলে একটা জঘন্য অন্যায় ও দূষণীয় কাজ। এরপর তাদের সাথে সে আরো একধাপ অগ্রসর হয়। যে ব্যক্তি ‘আল্লাহ আমার রব’ এই চমৎকার কথাটা উচ্চারণ করতে পারে, তার কাছে এর যুক্তি প্রমাণও অবশ্যই থাকার কথা । তাই সে বলে! ‘সে তোমাদের প্রতিপালকের কাছ থেকে অকাট্য প্রমাণাদি নিয়ে এসেছে’ এ দ্বারা সে হযরত মূসার প্রদর্শিত অলৌকিক ঘটনাগুলোর প্রতি ইংগিত দিয়েছে। সে সব ঘটনা তারা সচক্ষে দেখেছে এবং তা নিয়ে কারো সন্দেহের অবকাশ ছিলোনা । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।