তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সভাসদরা হয়তো ওটাকে পুনরায় বলবত করার পরামর্শ দিচ্ছিলো এবং শুধু মূসার ওপর ঈমান আনয়নকারীদেরকে এর আওতাধীন করেছিলো, যাতে তারা ভয় পায়। ওদিকে ফেরাউন সন্দুর্ণ ভিন্নমত পোষণ করছিলো বলে মনে হয়। আবার এও হতে পারে য়ে, সলাপরামর্শের সময় সে একটা অতিরিক্ত প্রস্তাব আকারে এটা পেশ করেছিলো। সেটা ছিলো, স্বয়ং মূসাকেই হত্যা করে পথের কাটা দূর করা । ‘আর ফেরাউন বললো, তোমরা আমাকে ছেড়ে দাও, মূসাকে হত্যা করে ফেলি । সে তার প্রভুকে ডাকুক। আমার আশংকা, সে তোমাদের গোটা বিধানকেই পরিবর্তন করে ফেলতে পারে, কিংবা দেশময় অরাজকতা ছড়িয়ে দিতে পারে ।' ফেরাউনের ‘আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্য করে ফেলি’ এই কথা থেকে বুঝা যায় যে, তার এই অভিমত কিছুটা বিরোধিতা ও বাধার সম্মুখীন হচ্ছিলো অন্যান্য পরামর্শদাতার পক্ষ থেকে । উদাহরণস্বরূপ, মনে করা যেতে পারে যে, কেউ হয়তো বলে থাকবে, মুসাকে হত্যা করলে সমস্যার সমাধান হবে না। এতে বরঞ্চ জনসাধারণের কাছে তার মর্যাদা বেড়ে যেতে পারে এবং তাকে শহীদরূপে বিবেচনা করা হতে পারে। আর তার প্রতি ও তার আনীত ধর্মের প্রতি জনগণের আবেগ উদ্দীপনাও বেড়ে যেতে পারে। বিশেষত একটা প্রকাশ্য জনসমাবেশের ভেতরে যাদুকরদের ইসলাম গ্রহণ এবং ইসলাম গ্রহণের কারণ প্রকাশ করার পর পরিবেশটা খুবই স্পর্শকাতর হয়ে গেছে। অথচ এই যাদুকরদের আনাই হয়েছিলো মূসা (আ.)-এর দাওয়াত ও আন্দোলন বাতিল সাব্যস্ত করার উদ্দেশ্যে । এমনও হতে পারে যে, ফেরাউনের কোনো কোনো উপদেষ্টা এই ভেবে শংকা বোধ করছিলো যে, মূসাকে হত্যা করা হলে মূসার খোদা তার প্রতিশোধ নেবে এবং তাদের পাকড়াও করবে। এটাও অসম্ভব নয়। কারণ পৌত্তলিকেরা বহু উপাস্যে বিশ্বাস করতো, তাদের পক্ষে এরূপ ধারণা করা খুবই সহজ যে, মূসার ওপর কেউ অত্যাচার করলে মূসার এমন কোনো দেবতা বা খোদা থাকতে পারে যে তার প্রতিশোধ নেবে। হয়তো এ ধরনের আশংকা কেউ ব্যক্ত করেছিলো এবং তার জবাবেই ফেরাউন বলেছিলো, ‘সে তার প্রভুকে ডাকুক।' এটাও অসম্ভব নয় যে, ফেরাউনের এই গুদ্ধত্যপূর্ণ কথাটা নিছক ধৃষ্টতা ও স্পর্ধার প্রতীক । আর এর প্রতিফল সে শেষ মুহূর্তে পেয়েছিলো । কিছু পরেই এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। হযরত মূসাকে হত্যা করার সপক্ষে ফেরাউন যে যুক্তি দিয়েছিলো, তা নিয়ে একটু ভেবে দেখা হয়তো কৌতূহলোদ্দীপক হবে। সে বলেছিলো, ‘আমি আশংকা করছি, সে তোমাদের গোটা জীবন ব্যবস্থাই পাল্টে ফেলবে, অথবা পৃথিবীতে নৈরাজ্য ছড়াবে ৷' ‘বিপথগামী ও পৌত্তলিক ফেরাউন আল্লাহর রসূল হযরত মূসা সম্পর্কে দেশবাসীর ধর্ম জীবন ব্যবস্থা পাল্টে দেয়া ও দেশময় নৈরাজ্য ছড়ানোর অভিযোগ তুলবে, এর চেয়ে মজার ব্যাপার আর কী হতে পারে? পৃথিবীর প্রত্যেক ফ্যাসিবাদী ও অরাজকতা সৃষ্টিকারী একনায়ক এবং মানবরচিত জীবন ব্যবস্থার ধারক বাহকরা চিরকাল সত্যের আহ্বায়ক ও সংস্কারক সম্পর্কে ঠিক এ ধরনের কথাই বলে থাকে। নির্মল ও নিখুত সত্যের সামনে কুৎসিত ও কদাকার বাতিল ঠিক এ রকম কথাই বলে থাকে। নোংরা ধাগ্নাবাজ শক্তি প্রশান্ত ঈমানের সামনে অবিকল এ ধরনের কথাই বলার ধৃষ্ঠতা দেখিয়ে থাকে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।