আমি মূলক আমার নিদ্যারহী ৩ অন -লসাগ সহকারে ফেরাউন হামান ও কারের কাছে পাঠিয়েছিলাম । তারা বলেছিলো, মূসা একজন মিথ্যুক যাদুকর ।' এ হচ্ছে প্রথম সাক্ষাতের পটভূমি মূসা (আ.) ও তার সাথে আল্লাহর নিদর্শনাবলী, তার সাথে বিদ্যমান সত্যের প্রভাবে সৃষ্ট গান্তীর্যপূর্ণ ব্যক্তিত্ব আর ফেরাউন, কারুন, হামান এবং তাদের সাথে তাদের ভব্যা বাতিল শক্তি, তাদের দৃশ্যমান ক্ষমতা ও প্রতাপ, তাদের সেই ক্ষমতার কেন্ত, যা নিয়ে তারা শক্তিশালী সত্যের মোকাবেলা করতে ভয় পায়। একারণেই তারা সত্যকে পরাভূত করার জন্যে ভুয়া যুক্তির ভিত্তিতে তর্কে লিপ্ত হয়। তাই তারা বলে, মূসা মিথ্যুক যাদুকর । এই বিতর্কের পর কী ঘটেছিলো, আয়াতে তার বিশদ বিবরণ দেয়া হয়নি । যাদুকরদের সাথে সংঘটিত প্রতিযোগিতা যাদুকরদের ঈমান আনয়ন এবং তাদের যাদুর পরাজয়ের কাহিনী এখানে উহ্য রাখা হয়েছে। আর এসব ঘটনার পরবর্তী ভূমিকাটা তুলে ধরা হয়েছে। (আয়াত ২৫) ‘অতপর যখন মূসা আমার কাছ থেকে অকাট্য সত্য নিয়ে তাদের কাছে এলো, তখন ফেরাউন ও তার সহযোগীরা আদেশ জারী করলো যে, যারা মূসার ওপর ঈমান এনেছে, তাদের ছেলেদেরকে হত্যা করো এবং তাদের মেয়েদেরকে বাচিয়ে রাখো ।' অতপর আয়াত শেষ করার আগে এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, ‘কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য ।' বস্তুত এ হচ্ছে চরম গোয়ার্ভুমি বক্তব্য । যখনই বাতিল শক্তি অকাট্য যুক্তি প্রমাণের সামনে অসহায় হয়ে যায় ও হেরে যায় তখন এ ধরনের বক্তব্যের আশ্রয় নেয়। কেননা সত্য সুস্পষ্ট, সচ্ছ, নির্ভেজাল ও জোরালো হওয়ার কারণে তা বিজয়ী হয়ে যাবে বলে তারা আশংকা করে। তারা ভয় পায় যে, মানুষের অকৃত্রিম স্বভাব প্রকৃতিকে আহ্বান জানানোর কারণে মানুষ এ আহ্বান গ্রহণ করতে পারে। যেমন যাদুকররা গ্রহণ করেছে। অথচ ফেরাউন তাদেরকে মূসার ওপর বিজয়ী হবার উদ্দেশ্যেই এনেছিলো। কিন্তু ফেরাউনকে হতবাক করে দিয়ে যাদুকররা প্রথম ঈমান আনয়ন করলো, ওদিকে ফেরাউন, কারুন ও হামান বললো । ‘মূসার ওপর যারা ঈমান এনেছে, তাদের পুরুষদের হত্যা করো আর মহিলাদের বাচিয়ে রাখো। হযরত মূসার জন্মের প্রাক্কালে ফেরাউন এ ধরনের আদেশ জারী করেছিলো। এই আদেশ জারী করার পর যা ঘটেছে, সে সম্পর্কে দু'রকমের সম্ভাবনা থাকতে পারে। প্রথমত, যে ফেরাউন এ আদেশ জারী করেছিলো, সে হয়তো মারা গিয়েছিলো এবং তার ছেলে তার স্থলাভিষিক্ত হয়েছিলো। কিন্তু নতুন শাসকের আমলে আদেশটা কার্যকরী হয়নি । এই অবস্থার ভেতরেই হ্যরত মূসা এসে নতুন ফেরাউনের সম্মুখীন হয়েছেন। এ ফেরাউন যুবরাজ থাকা অবস্থায়ই হযরত মূসাকে চিনতো । তাকে যে রাজ প্রাসাদেই লালন-পালন করা হতো, তাও যুবরাজ জানতো । সে বনী ইসরাইঈলের পুরুষ সন্তাদেরকে হত্যা করা ও মেয়ে সন্তাদেরকে সংরক্ষণ করার প্রথম আদেশের কথাও জানতো । তাই তার সভাসদরা তাকে এই আদেশটার দিকেই ইংগিত করছিলো এবং মূসার ওপর যারা ঈমান এনেছে, কেবল তাদের সন্তানদের মধ্যেই আদেশটাকে সীমাবদ্ধ রাখতে পরামর্শ দিলো! চাই তারা যাদুকর হোক, অথবা বনী ইসরাঈল হোক । যারা সংখ্যালঘু হয়েও ফেরাউন ও তার দলবলের ভয়ে চুপিসারে তার প্রতি ঈমান এনেছিলো। আর দ্বিতীয় সম্ভাবনা এই যে, সে ছিলো প্রথম ফেরাউন, যে মূসাকে নিজের পালিত পুত্র হিসাবে গ্রহণ করেছিলো এবং সে এই সময়েও সিংসাসনে বহাল রয়েছে। হয়তো তার এ আদেশটা কিছুদিন পর আর কার্যকর থাকেনি, অথবা তার তেজ কমে যাওয়ার পর তার বাস্তবায়ন বন্ধ হয়ে গিয়েছিলো Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।