আল্লাহর আয়াতগুলো নিয়ে তর্ক করে, তাদের সম্পর্কে এবং তাদের প্রতি আল্লাহর ও মোমেনদের ক্ষোভ ও অসন্তোষের বিষয় নিয়ে সে আলোচনা করে, যা সূরার প্রথম অংশে আলোচিত হয়েছে। এরপর তুলে ধরা হয়েছে দোযখে তাদের শোচনীয় অবমাননাকর আযাবের দৃশ্য । তখন তারা দোয়া করবে, অথচ সে দোয়া কবুল হবে না । সূরার পূর্ববর্তী অংশেও এ ধরনের দৃশ্য তুলে ধরা হয়েছে। এ ধরনের আরো অনেক বক্তব্য এসেছে সূরার এ অংশে, যা দ্বারা বুঝা যায় যে, ঈমানভিত্তিক যুক্তি ও মোমেনদের যুক্তি এক ও অভিন্ন। কেননা একই সত্য উৎস থেকে তা উৎসারিত। এ বৈশিষ্ট্যটাই সমগ্র সূরাকে সমধ্বিত করেছে এবং তাকে একটা একীভূত রূপ দান করেছে। কোরআনের সব কটা সূরাতেই এ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় । ?’ (আয়াত ২১-২২) হযরত মূসার (আ.) কাহিনী ও তার আগে আলোচিত সূরার অংশটা আরবের মোশরেকদের মধ্যে যারা আল্লাহর ওহী নিয়ে তর্ক করতো, তাদেরকে তাদের পূর্ববর্তীকালের ইতিহাস ও তা থেকে কী শিক্ষা পাওয়া যায় তা স্মরণ করে দিচ্ছে এবং তাদেরকে দেশ-বিদেশ সফর করে অতীত জাতিগুলোর ধ্বংসস্তুপ দেখে আসতে বলছে। কেননা আজ যারা ইসলামের দাওয়াতকে অস্বীকার করছে, তারা তাদেরই উত্তরসূরী । পূর্ববর্তীরা এই উত্তরসুরীদের চেয়েও অধিক শক্তিশালী ও প্রতাপশালী ছিলো। তথাপি তারা আল্লাহর আযাবের সামনে ছিলো দূর্বল ও অসহায় । তাদের পাপাচার তাদেরকে আসল শক্তির উৎস থেকে হটিয়ে দিয়েছিলো তাদের ওপর ঈমানী শক্তিগুলো মহান আল্লাহর প্রদত্ত ক্ষমতাবলে বিজয়ী হয়েছিলো । আল্লাহ তায়ালা তাদের পাপাচারের দায়ে তাদেরকে পাকড়াও করেছিলেন। সুতরাং তিনি ছাড়া তাদেরকে রক্ষা করার সাধ্য কারো ছিলো না। বস্তুত নিজের ঈমানদার ও সৎকর্মশীল হওয়া এবং ঈমানদার, সৎকর্মশীল ও সত্যনিষ্ঠদের দলভুক্ত হওয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না। পক্ষান্তরে রসূলদেরকে ও তাদের আনীত অকাট্য প্রমাণাদীকে প্রত্যাখ্যান করার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়। ‘এর কারণ এই যে, তাদের রসূলরা যখনই অকাট্য প্রমাণাদি নিয়ে তাদের কাছে আসতো, "অমনি তারা তাদেরকে অস্বীকার করতো । ফলে আল্লাহ তায়ালা তাদেরকে পাকড়াও করলেন। নিশ্যয় তিনি কঠিন শাস্তিদাতা ও শক্তিশালী ৷” (আয়াত ২২) এই সার্বিক ও সংক্ষিপ্ত বিবরণের পর পূর্ববর্তীদের কিছু নমুনা তুলে ধরা হচ্ছে। তারা ছিলো অধিকতর শক্তিশালী, প্রভাবশালী । তাই আল্লাহ তায়ালা তাদের পাপের দায়ে তাদেরকে পাকড়াও করলেন। এরা হচ্ছে ফেরাউন, কারূণ, হামান ও তাদের সহযোগী অন্যান্য স্বৈরাচারী ও একনায়ক । মূসা (আ.)-এর কাহিনীর এ অংশটা একাধিক পর্বে বিভক্ত ৷ প্রথম পর্বটায় রয়েছে ফেরাউন ও তার দলবলের কাছে তার রেসালাত উপস্থাপন ৷ এর শেষ পর্বটা হলো আখেরাতের জাহান্নামে ফেরাউন ও তার অনুসারীদের ঝগড়া-বিবাদের দৃশ্য সম্বলিত । এটা এক দীর্ঘ সফর । তবে আয়াতগুলোতে এই দীর্ঘ সফরের কিছু কিছু বাছাই করা অংশ তুলে ধরা হয়েছে। আর এগুলো দ্বারাই সূরার এ অংশটার উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। : Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।