তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের ফল দেয়া হবে। আজ কোনো অবিচার হবে না। নিশ্চয় আল্লাহ তায়ালা দ্রুত হিসাব গ্রহণকারী !' অর্থাৎ আজ ন্যায্য কর্মফলের দিন। আজ সুবিচারের দিন। আজ চূড়ান্ত নিষ্পত্তির দিন। কাউকে কোনো সময়ও দেয়া হবে না, কারো বিচার বিলম্বিতও করা হবে না। এক ভয়াল গুরুগষ্টীর পরিবেশ বিরাজ করবে। সকল সৃষ্টি বিনয়াবনত হয়ে শুনবে । এর ভেতর দিয়েই বিচারের কাজ সমাধা হয়ে যাবে এবং হিসাব নিকাশের দফতর বন্ধ করা হবে। ‘কেয়ামতের মাঠের এ পরিবেশটা সূরার শুরুতে আল্লাহর ওহী নিয়ে বিতর্ককারীদের সম্পর্কে উচ্চারিত, ‘সুতরাং দেশে তাদের বিচরণ যেন তোমাকে বিভ্রান্তিতে ফেলে না দেয়,’ এই উক্তিটার সাথে সংগতিপূর্ণ, কেননা কেয়ামতের ময়দানের এ পরিবেশ সমস্ত দর্পিত বিচরণ, দাসম্তিকতা, অহংকার ও ভোগবিলাসের সাধ মিটিয়ে দেবে। পরবর্তী আয়াতগুলোতেও রসূল (স.)-কে উক্ত কেয়ামতের দিন সম্পর্কে জনগণকে হুশিয়ার করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ দিনের একটা দৃশ্যে আল্লাহ তায়ালা নিজের নিরংকুশ প্রভুত্ব ও সর্বময় কর্তৃত্বের ঘোষণা দেয়া হয়েছে। অথচ ইতিপূর্বে কোনো সম্বোধন না করেই নিছক বর্ণনার আকারে তা তুলে ধরা হয়েছে। (আয়াত ১৮, ১৯ ও ২০) ‘তুমি তাদেরকে কেয়ামত সম্পর্কে সাবধান করো.............. ৷" ‘আযেফা' শব্দের অর্থ হচ্ছে আসন্ন ও নিকটবর্তী । এ দ্বারা কেয়মতের দিনকে বুঝানো হয়েছে। আয়াতে যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে, তাতে এমন একটা ছবি আঁকা হয়েছে, যার আগমন আসন্ন এবং যার আগমনের আতংকে সবার হৃৎপিন্ড কষ্ঠনালীতে উপনীত হবে। আতংকে সবার শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে আসবে। এই শ্বাস রুদ্ধকর অবস্থা তাদেরকে উৎকঠ্ঠিত করবে। তাদের বুককে ভারী করে তুলবে । এ অবস্থায় তাদের প্রতি স্মেহ ও সমবেদনা প্রকাশ করে এবং সুপারিশ করে এমন কোনো লোক থাকবে না। অথচ সেদিন তারা সবাই হাযির হবে। আল্লাহর কাছে তাদের কিছুই গুপ্ত আকবে না। এমনকি বিশ্বাসঘাতকতাকারী চোখের চোরা চাহনি এবং মনের একান্ত গোপন কথাও আল্লাহর অজানা থাকেনা । ‘তিনি চোখের চোরাচাহনি ও বুকের একান্ত গুপ্ত কথাও জানেন। বিশ্বাসঘাতক চোখ তার বিশ্বাসঘাতকতাকে লুকিয়ে রাখার জন্যে সর্বাত্মক চেষ্টা চালায়। তবে তা আল্লাহর দৃষ্টির আড়াল করতে পারে না। মানুষ তার অন্তরে অনেক কথা লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু আল্লাহর কাছে সবকিছুই উন্ক্ত একমাত্র আল্লাহ তায়ালাই কেয়ামতের দিন সঠিক বিচার করবেন। মোশরেকদের কল্পিত উপাস্যদের তখন কিছুই করার ক্ষমতা থাকবে না, কোনো শাসন ক্ষমতা ও বিচার ক্ষমতা থাকবে না। আল্লাহ তায়ালা বলেন, তারা কোনো ধরনের বিচারই করতে পারে না ৷' আল্লাহ্‌ যে ন্যায়বিচার করেন, তা করেন নিজের জ্ঞান ও অভিজ্ঞতার কারণে এবং সুক্ষ দৃষ্টি ও শ্রবণের ভিত্তিতে, তাই তিনি কারো ওপর যুলুম করেন না এবং কোনো কিছুই ভুলে যান না। “নিশ্চয়ই আল্লাহ তায়ালা সৰ্বশ্রোতা ও সৰ্বসষ্টা । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।