তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদেরকে তাদের পালনর্কতা স্বীয় রহমতে দাখিল করবেন’ (আয়াত ৩০) এর ফলে তারা দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা থেকে রক্ষা পাবে এবং উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে রক্ষা পাবে। তাদের ব্যাপারটা খুব দ্রুত সমাধা হয়ে যাবে বলে আলোচ্য আয়াতের বর্ণনাভঙ্গির মাধ্যমে বুঝা যায়। এরপর আসছে দ্বিতীয় দলটির পালা । তাদের দিকে দৃষ্টি ফিরিয়ে আমরা কী দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি, তাদেরকে ভর্সনা ও লাঞ্ছনা করা হচ্ছে, তাদের দোষ ক্রটিগুলো জনসমক্ষে তুলে ধরা হচ্ছে এবং তাদের সকল মন্দ কথাবার্তা ও অপকর্মগুলো তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। ‘আর যারা কুফরী করেছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের সামনে কি আয়াতসমূহ পঠিত হয়নি? । (আয়াত ৩১-৩২) এখন তোমরা কি বুঝতে পারছো? এখন তোমাদের অবিশ্বাসের ফল টের পাচ্ছ কি? ওদের প্রসঙ্গ ক্ষণিকের জন্যে রেখে দিয়ে এবার জনসমক্ষে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়া হচ্ছে, ‘তাদের মন্দকর্মগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আযাব নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো, তা তাদেরকে ব্যাপক গ্রাস করবে।' (আয়াত ৩৩) এরপর পুনরায় ওদেরকে লক্ষ্য করে ভর্সনার বাণ নিক্ষেপ করা হবে, ওদেরকে উপেক্ষা ও অমর্যাদার পাত্র বলে ঘোষণা করা হবে এবং ওদেরকে মর্মান্তিক পরিণতির কথা জানিয়ে দেয়া হবে। এ সম্পর্কে বলা হয়েছে, “বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাবো, যেমন তোমরা এ দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিলে ......... ’ (আয়াত ৩৪-৩৫) এবার তাদের শেষ পরিণতির কথা ঘোষণা দিয়ে এরপর দৃশ্যের এখানে সমাপ্তি ঘটবে । ওরা জাহান্নামে পড়ে থাকবে, সেখান থেকে আর বের হতে পারবে না৷ তাদেরকে কোনো ক্ষমা প্রার্থনা ' করতে বলা হবে না এবং ওযর আপত্তি উত্থাপন করতেও বলা হবে না । তাই বলা হয়েছে, ‘আজ তাদের জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছ থেকে তাওবাও চাওয়া হবে না। এই ঘোষণার পর মনে হচ্ছে, আমরা যেন জাহান্নামের কপাট বন্ধ হওয়ায় শব্দ পাচ্ছি যা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দৃশ্যের সমাপ্তি ঘটেছে। এখন আর কোনো পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই । এই মর্মান্তিক দৃশ্যের সমাপ্তির পর এখন ধ্বনিত হচ্ছে আল্লাহর প্রশংসাবাণী । বলা হচ্ছে, ‘অতএব, বিশ্বজগতের মালিক, ভূমন্ডলের মালিক ও নভোমন্ডলের মালিক আল্লাহরই প্রশংসা । ও যমীনে তাঁরই প্রশংসা, তিনি পরাক্রমশলী, প্রজ্ঞাময়’ (আয়াত ৩৬-৩৭) সর্বত্র প্রশংসাবাণী ধ্বনিত হচ্ছে, একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তায়ালার সার্বভৌমত্বের ঘোষণা দেয়া হচ্ছে চারদিকে । সকলকে জানিয়ে দেয়া হচ্ছে, একমাত্র তিনিই হচ্ছেন গোটা সৃষ্টি জগতের মালিক, তিনি আসমান ও যমীনের মালিক, জ্বিন ও ইনসানের মালিক ৷ জীব জন্তু ও পশু পাখীর মালিক এবং আসমান ও যমীনে যা কিছু আছে এর সবকিছুরও মালিক তিনি । তিনিই এসব কিছুর রক্ষক এবং তিনিই এসব কিছুর পরিচালক । একমাত্র তিনিই প্রশংসার উপযুক্ত ৷ সর্বশেষে আবারও মহান আল্লাহর একচ্ছত্র কর্তৃত্ব ও ক্ষমতার কথা ঘোষণা করা হচ্ছে। বলা হচ্ছে, গোটা সৃষ্টি জগতের তিনিই হচ্ছেন একক অধিপতি । তার সামনে সকল ক্ষমতাধররাই আজ তুচ্ছ। তার সামনে সকল বাহাদুররাই আজ পরাভূত । তার সামনে সকল বিদ্রোহী আজ আত্মসমপির্ত । কারণ তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় । সকল প্রশংসা বিশ্ব প্রতিপালকের উদ্দেশেই নিবেদিত ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।